বাংলাদেশে দুটি অ্যাওয়ার্ড নিলেন আজিজ আহমদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৪ ২৯ ডিসেম্বর ২০২২
বাংলাদেশে পরপর দুটি অ্যাওয়ার্ডে ভূষিত হলেন যুক্তরাষ্ট্রে আইসিটিখাতে অন্যতম বাংলাদেশি আমেরিকান উদ্যোক্তা ও উদ্ভাবক আজিজ আহমদ। ঢাকায় দুটি পৃথক কর্মসূচিতে বিজনেস অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড ও এনআরবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় তার হাতে।
গত ২২ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে এনআরবি প্রফেশনালস সামিটে অংশ নিলে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের কাছ থেকে এনআরবি এক্সিলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন আজিজ আহমদ।
তথ্যপ্রযুক্তি সেবা খাতে ডিজিটাল দক্ষতা সৃষ্টিতে অব্যহত অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কার দেওয়া হয়। তার প্রতিষ্ঠিত আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোডার্সট্রাস্টের গ্রাজুয়েটরা বৈশ্বিক কর্মবাজারে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে, এমনটাই উল্লেখ করা হয় পুরস্কারের সাইটেশনে।
এরপর গত ২৫ ডিসেম্বর আজিজ আহমদ গ্রহণ করেন বিজনেস অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড। ঢাকা থেকে প্রকাশিত অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন অর্থকণ্ঠের পক্ষ থেকে এই পুরষ্কারটি তার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অর্থকণ্ঠের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয় ঢাকার হোটেল ওয়েস্টিনে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে আইসিটি খাতে নেতৃত্ব, উদ্ভাবন ও অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারে ভূষিত হলেন আজিজ আহমদ। নতুন প্রজন্মের জন্য আইসিটিভিক্তিক দক্ষতা উন্নয়ন এবং আইসিটি ইন্ডাস্ট্রি ও আইসিটি শিক্ষা ব্যবস্থার মধ্যে ব্যবধান কমিয়ে আনতে তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট ও ইউটিসি অ্যাসোসিয়েটস দীর্ঘ সময় ধরে অবদান রেখে চলেছে।
পুরষ্কার তুলে দেয়ার পর ডা. দীপু মনি তার বক্তৃতায় বলেন, দক্ষ মানবসম্পদ তৈরিতে এবং দেশে ও বিদেশে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ক্ষেত্রে কোডার্সট্রাস্টের মাধ্যমে আজিজ আহমদ অনন্য অবদান রেখে চলেছেন। তার এই অবদান জাতি গঠনেও ভূমিকা রাখছে।
পরে আজিজ আহমদসহ এনআরবি প্রফেশনালদের একটি প্রতিনিধিদল ঢাকায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন সাব্বির আহমেদ চৌধুরী, আইট্রিপলই প্রেসিডেন্ট ড. সাইফুর রহমান ও কাজি জামান।
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এসময় উপস্থিত ছিলেন। সেসময় বাংলাদেশে ক্রমবর্ধমান হারে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়ে যাওয়া এমনকি আইসিটি গ্রাজুযেট হওয়া সত্বেও কর্মসংস্থান না হওয়ার প্রেক্ষাপটে আইসিটিভিত্তিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন আজিজ আহমদ। এই গ্রাজুয়েটদের প্রতিযোগিতামূলক, কার্যকর দক্ষতা দিয়ে দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারের জন্য প্রস্তুত করে তোলা জরুরি বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার কাছে কোডার্সট্রাস্ট চেয়ারম্যান আজিজ আহমদ জানান, তার প্রতিষ্ঠানের মাধ্যমে এ পর্যন্ত ৬০ হাজার বাংলাদেশি নারী-পুরুষকে আইটি দক্ষতায় প্রশিক্ষিত করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও রয়েছে এর কার্যক্রম। কোডার্সট্রাস্ট এখন সরকারের আইসিটি ডিভিশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইউল্যাব ও ইউএনডিপির সঙ্গে সম্ভাব্য পার্টনারশীপের বিষয়ে কাজ করছে।
তিনি বলেন, এই অংশীদারীত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে প্রয়োজনীয় পরিবর্তন এনে শিক্ষার্থীদের আইসিআর প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। চতূর্থ শিল্পবিপ্লব, মেটাভার্স, আইওটি, ন্যানো টেকনোলজির কারণে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে এরা সবাই যাতে যোগ্য হয়ে উঠতে পারে সেই লক্ষ্যেই কাজ করছে কোডার্সট্রাস্ট।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রবাসী কল্যাণমন্ত্রী কোডার্সট্রাস্টের উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহায়তা দেওয়া হবে বলে জানান।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



