বাংলালিংকের নেটওয়ার্ক পাচ্ছে টেলিটক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৭ ২৬ মার্চ ২০২৪
অবশেষে বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করতে পারছে টেলিটক গ্রাহকরা। কোনো এলাকায় নিজেদের নেটওয়ার্ক না থাকলেও বাংলালিংকের নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলাসহ সব ধরনের সেবা ব্যবহার করতে পারবেন টেলিটক গ্রাহকরা।
শুরুতে সীমিত পরিসরে এই ‘ন্যাশনাল রোমিং’ সেবা চালু হবে। টেলিটকের ২ হাজার গ্রাহক এই সেবা নিতে পারছেন। এরপর ধীরে ধীরে এটি বাড়িয়ে পুরোদমে তা চালুর পরিকল্পনা রয়েছে। এই দুই হাজার গ্রাহক কারা হবে, এ বিষয়ে টেলিটকের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা জানান, তারা একটি ‘কাইটেরিয়া’ করেছেন। যেমন, যেসব গ্রাহক বেশি কথা বলেন, ডেটা বেশি ব্যবহার করেনসহ বেশ কিছু বিষয়।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধনের কথা রয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর উদ্বোধন করবেন। বলা হচ্ছে. এটা টেলিটকের জন্য বেশ গুরুত্বপূর্ণ উদ্যোগ। কারণ একটা দূর্বল নেটওয়ার্কের অপারেটরকে সবল নেটওয়ার্কে পরিণত হতে এর মাধ্যমে। রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিটক বাংলালিংকের সারাদেশে সাড়ে ১৪ হাজার টাওয়ারের বিস্তৃত নেটওয়ার্কের সঙ্গে অপারেটরটি তাদের গ্রাহকদের সেবা দিতে পারবে।
বাংলালিংক এই সেবার জন্য টেলিটককে এখনই কোনো চার্জ করছে না। যদিও ন্যাশনাল রোমিংয়ে দুটি অপারেটর পরস্পরের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। এতে কোথাও একটি অপারেটরের নেটওয়ার্ক না থাকলে কিংবা তা দূর্বল হলে তখন ওই এলাকায় অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলাসহ সব ধরনের মোবাইল সেবা চালু রাখার ব্যবস্থা।
তবে এখনই বাংলালিংক গ্রাহকরা এই সুবিধা পাচ্ছেন না। কয়েক মাসের মধ্যে বাংলালিংকের গ্রাহকরাও এই সুবিধা পেতে পারেন। এই উদ্যোগ চালুর আগে দুই অপাারেটর নিজেদের মধ্যে ভয়েস কল, এসএমএস, ইউএসএসডি সেবার ইনকামিং-আউটগোয়িং পরীক্ষা করেছে। সেখানে এটির সফলতার হারই বেশি দেখা গেছে। বর্তমানে বাংলালিংকের গ্রাহক ৪ কোটি ৩৪ লাখ ৪০ হাজার আর টেলিটকের গ্রাহক ৬৪ লাখ ৮০ হাজার।
বিটিআরসি বলছে, ন্যাশনাল রোমিং আন্তর্জাতিক রোমিং সেবার মতোই একটি বিষয়। এতে একটি মোবাইল অপারেটরের গ্রাহকরা দেশের কোনো এলাকায় তাদের নেটওয়ার্ক না পেলে কিংবা নেটওয়ার্ক দূর্বল হলে আরেকটি মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে সব রকম মোবাইল যোগাযোগ সেবা নেবেন। এটি চালুতে নীতিগত যা অনুমোদন দেয়ার, তা দিয়েছে বিটিআরসি। টেলিটকের সঙ্গে উদ্যোগে যুক্ত হতে চায় রবিও। এমন উদ্যোগে রবিও অনুমতির অপেক্ষায় রয়েছে।
রবি কয়েক মাস আগে এই ন্যাশনাল রোমিং নিয়ে বিটিআরসির কাছে বিস্তারিত তুলে ধরে। তারা সেখানে ন্যাশনাল রোমিংয়ের বিভিন্ন শেয়ারিং পদ্ধতি, মোডালিটি, কানেক্টিভিটি টপোলজিসহ রোমিংয়ের সুবিধা ও চ্যালেঞ্জগুলো দেখায়। সেখানে রবি জানায়, অপারেটরদের মধ্যে রেডিও কোর সিগন্যালিংয়ে দুটি নেটওয়ার্কে মাল্টিভেন্ডর ইন্ট্রিগ্রেশন বড় চ্যালেঞ্জ। আছে আইপি কনফ্লিক্ট ইস্যু। সবমিলে এর জন্য ইকোসিস্টেম তৈরি করার রয়েছে। কোম্পানিটি ছয়মাস এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালোনোর কথা বলেছে।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


