বাজার কাঁপাতে আসছে শাওমির নতুন স্মার্টফোন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:০৭ ১৮ অক্টোবর ২০২৫
স্মার্টফোনের বাজার কাঁপাতে ফের বড় চমক নিয়ে আসছে শাওমির রেডমি। চীনের এ কোম্পানির নতুন স্মার্টফোন রেডমি টার্বো ৫ খুব শিগগিরই বাজারে আসবে। ব্যাটারি ক্ষমতা ও চার্জিং স্পিড—দুই দিক থেকেই ফোনটি নজর কাড়বে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি এই ফোনটি চীনের রেডিও সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে ডিভাইসটি বাজারে আসার আর বেশি দেরি নেই। এরই মধ্যে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন ফোনটির ব্যাটারি ও অন্যান্য ফিচার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে।
৯০০০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং
প্রকাশিত তথ্য অনুযায়ী, রেডমির এই ফোনে থাকবে বিশাল ৯০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এত বড় ব্যাটারি সাধারণত ট্যাবলেট বা গেমিং ফোনেই দেখা যায়, তাই এই ফোনটি অসাধারণ ব্যাটারি ব্যাকআপ দেবে বলেই মনে করা হচ্ছে। টিপস্টার জানিয়েছে, রেডমির এই ফোনটি কোম্পানিটির এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন হতে চলেছে।
উন্নত ডিসপ্লে ও ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ফোনটিতে দেওয়া হতে পারে ১.৫কে রেজুলেশনের ওএলইডি ডিসপ্লে, যার সঙ্গে থাকবে ফ্ল্যাট প্যানেল ডিজাইন ও রাউন্ডেড কর্নার। এতে থাকবে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা সাধারণ অপটিক্যাল সেন্সরের তুলনায় আরও দ্রুত ও নির্ভুলভাবে কাজ করবে। ফোনটির ডিজাইন আগের প্রজন্মের মতোই সিম্পল কিন্তু প্রিমিয়াম লুক ধরে রাখবে বলে আভাস পাওয়া গেছে।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, টার্বো ৫-এ ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডায়মেনসিটি ৮৫০০ আল্ট্রা প্রসেসর, যা উচ্চক্ষমতাসম্পন্ন গেমিং ও মাল্টিটাস্কিং পারফরম্যান্স দেবে। ফোনটিতে থাকবে আইপি ৬৮ এবং আইপি ৬৯ রেটিং, অর্থাৎ এটি সম্পূর্ণ পানিরোধী এবং ধুলারোধী হবে। ফলে পানিতে পড়লেও ফোনটি নিরাপদ থাকবে।
স্মার্টফোন লঞ্চের সম্ভাব্য টাইমলাইন
টিপস্টারদের মতে, রেডমি তাদের এই শক্তিশালী ফোনটি ২০২৬ সালের প্রথম প্রান্তিকে চীনে লঞ্চ করতে পারে। প্রথমে এটি চীনে এলেও পরবর্তীতে আন্তর্জাতিক বাজারে উন্মুক্ত হতে পারে। রেডমির টার্বো সিরিজ সাধারণত মিড-রেঞ্জ সেগমেন্টে প্রিমিয়াম পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য নিয়ে তৈরি হয়, তাই এই মডেল সেই ঐতিহ্য আরও শক্ত করবে ধরে নেয়া হচ্ছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



