বাজারে উড়ন্ত গাড়ি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৭ ২৫ মে ২০১৯
বিশ্ববিখ্যাত কোম্পানি প্যাল-ভি বাজারে ছেড়েছে উড়ন্ত গাড়ি। জেনেভা মোটর শোতে তিন চাকা বিশিষ্ট গাড়ি-কাম-হেলিকপ্টারটি প্রদর্শন করেছে ডাচ কোম্পানিটি। এর মাথার ওপর হেলিকপ্টারের মতো রোটর বা পাখা রয়েছে, যা ভাঁজ করে রাখা যায়। পেছন দিকে রয়েছে আরো একটি প্রপেলার।
এর নাম দেয়া হয়েছে 'লিবার্টি'। মাটির ওপর গাড়ি হিসেবে চলার সময় যানটির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৯৯ মাইল এবং ওড়ার সময় সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১২ মাইল। ব্রিটিশ মুদ্রায় এর দাম ২ লাখ ৬৮ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ৯ লাখ টাকা।
ইউ ওনলি লিভ টুয়াইস নামের স্পাই থ্রিলার ছবিতে জেমস বন্ড একটি উড়ন্ত গাড়ি চালিয়েছিলেন- যার নাম ছিল লিটল নেলি। নেদারল্যান্ডসের কোম্পানির তৈরি এই লিবার্টি নামের জাইরোকপ্টার অনেকটা সেরকমই। তবে 'লিটল নেলির চাইতে লিবার্টি আকারে অনেক বড় ও বিলাসবহুল।
এখন প্রশ্ন হলো, এর মধ্যে দিয়ে কি অবশেষে উড়ন্ত গাড়ির স্বপ্ন সফল হলো? প্যাল ভি কোম্পানির প্রধান নির্বাহী রবার্ট ডিঙ্গেমান্স বলেন, লিবার্টিকে নিয়ে আপনি আপনার গ্যারেজ থেকে যাত্রা শুরু করতে পারবেন এবং সোজা যেখানে যেতে চান সেখানে গিয়ে নামতে পারবেন।
ল্যাংকাস্টার বিশ্ববিদ্যালয়ের এনার্জি রিসার্চ সেন্টারের প্রধান হ্যারি হোস্টার বলছেন, জাইরোকপ্টারের সুবিধে হলো এটা খুব কম জায়গার মধ্যে নামতে পারে। কিন্তু ওড়ার সময় সেটিকে সামনের দিকে ছুটে একটা গতিবেগ সঞ্চয় করতে হয়। তাই বাড়ির ছাদ থেকে এটা উড়তে পারবে না। তা ছাড়া ঘনবসতিপূর্ণ এলাকায় এটা ওড়ানোর সমস্যা রয়েছে। কারণ এর পাখা ঘোরার জন্য চারপাশে অনেকটা ফাঁকা জায়গা দরকার। অধিকন্তু রয়েছে শব্দের সমস্যা।
প্যাল-ভি অবশ্য একমাত্র কোম্পানি নয়, যারা বাণিজ্যিকভাবে উড়ন্ত গাড়ি তৈরির চেষ্টা করছে। আমেরিকান কোম্পানি টেরাফুগিয়া এক ধরনের উড়ন্ত গাড়ি তৈরি করেছে, যার প্লেনের মতো পাখা আছে। মাটিতে নামার পর তা সুন্দরভাবে ভাঁজ করে রাখা যায়।
এর প্রধান নির্বাহী ক্রিস জারান বলছেন, এ গাড়ি আপনার গ্যারেজে থাকতে পারে। আপনি এটা চালিয়ে এয়ারপোর্টে যাবেন, সেখান থেকে উড়ে অন্য এয়ারপোর্টে নামবেন। এরপর পাখা ভাঁজ করে নিয়ে আবার গাড়িতে পরিণত কওে গন্তব্যে পৌঁছবেন। এর দাম হবে দুই লাখ আশি হাজার মার্কিন ডলার।
সমস্যা হচ্ছে এজন্য আপনার একটা বিমানবন্দর ব্যবহার করতে হবে। এরকম আরো কিছু কোম্পানি উড়ন্ত গাড়ি তৈরি করছে। তবে সমস্যা থেকেই যাচ্ছে। ড্রাইভিং সমস্যা অন্যতম। কারণ গাড়ি চালানো ও যেকোনো রকম বিমান ওড়ানোর মধ্যে অনেক তফাৎ। উড়ন্ত গাড়ি চালাতে হলে আপনার পাইলটের লাইসেন্স লাগবে।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

