ঢাকা, ২৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৬ || ১৩ আশ্বিন ১৪৩৩
good-food
৮২৪

বিমান ছিনতাই ঘটনায় নায়িকা সিমলাকে জিজ্ঞাসাবাদ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৪৭ ১২ সেপ্টেম্বর ২০১৯  

বিমান ছিনতাই করতে গিয়ে কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা সামসুর নাহার সিমলাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।

বৃহস্পতিবার  চট্টগ্রাম মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাজেশ বড়ুয়া।

জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নে সিমলা বলেন, পলাশ কেন বিমান ছিনতাইয়ের চেষ্টা করতে গেছেন, তা তিনি বলতে পারবেন না। আমাদের ডিভোর্স হয়ে গিয়েছিল। বিয়ের পর মনে হয়েছিল ওর মানসিক সমস্যা আছে। তাই তিক্ত হয়ে ডিভোর্স দিই।

গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজ মাঝআকাশে ছিনতাইয়ের চেষ্টা হয়। প্রায় দুই ঘণ্টা টানটান উত্তেজনার পর চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত হন ‘পিস্তলধারী’ এক যুবক।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর