বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৫ ১৬ জানুয়ারি ২০২০
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার। এর মধ্যে তুরাগ পাড়ে জড়ো হতে শুরু করেছেন তাবলীগ জামাতের অনুসারীরা। আমবয়ানের পর থেকে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে।
এই পর্বে সা’দ ভক্তরা ইজতেমায় অংশ নিচ্ছেন। এর আগে প্রচণ্ড শীত উপেক্ষা করে প্রথম পর্ব শেষ করে জুবায়েরপন্থীরা।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতোই দ্বিতীয় পর্বেও কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকছে। ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের ইজতেমায় রেকর্ড সংখ্যক দেশি-বিদেশি মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা আশা করছেন।
ইজতেমা ময়দানে বৃহস্পতিবারের মধ্যেই দেশের বিভিন্ন এলাকা ও বিদেশ থেকে তাবলিগ জামাতের অনুসারীরা জড়ো হবেন। তবে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত মুসল্লিদের আসা অব্যাহত থাকবে। রোববার বেলা ১১টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২০ সালের বিশ্ব ইজতেমা।
ভারতের মাওলানা সা’দ কান্দলভীর অনুসারীর সমন্বয়কারী হাজী মনির হোসেন বিষয়গুলো নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের কার্যক্রম চালানোর জন্য সংশ্লিষ্টদের ময়দানের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন, গাজীপুর সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও তাবলিগের সাথিরা ইতিমধ্যে ইজতেমা ময়দানের ভেতর এবং বাইরের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন।
দ্বিতীয় পর্বের আয়োজনে নেতৃত্বে রয়েছেন সা’দপন্থী মুরুব্বি ওয়াসেকুল ইসলাম ও শাহাবউদ্দিন নাসিম। তিন দিনের এই বিশ্ব ইজতেমায় আমল, আখলাক, দুনিয়া ও আখেরাতে সুখ-শান্তির লক্ষ্যে দিন-রাত বয়ান চলবে প্রথম পর্বের মতোই।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনার আনোয়ার হোসেন বলেন, ‘প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও থাকবে পর্যাপ্ত নিরাপত্তা। দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে। র্যাব, পুলিশ ও সাদা পোশাকে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আট হাজার সদস্য। পুরো ইজতেমা ময়দান জুড়ে সিসিটিভি, ওয়াচ টাওয়ার ও মেটাল ডিটেক্টরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম জানান, ‘প্রথম পর্বের ইজতেমা শেষে ২৪ ঘণ্টার মধ্যে ইজতেমা ময়দান স্থানীয় প্রশাসন বুঝে নিয়ে দ্বিতীয় পর্বের মুরুব্বিদের কাছে হস্তান্তর করা হয়। ময়দানের মাইক, লাইট, শামিয়ানার চটসহ যাবতীয় মালামাল বুঝিয়ে দেওয়া হয়। বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের মুসল্লিদের জন্য থাকবে বিশেষ কিছু ব্যবস্থা। আয়োজকদের সঙ্গে স্থানীয় প্রশাসন এসব কাজে সমন্বয় করছে।’
তিনি আরও বলেন, ২০২১ সালের ইজতেমাও দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব হবে ৮, ৯ ও ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি।’
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- ইসরায়েলসহ যে তিন কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা
- ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দর নির্ধারণ
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার
- মেসিকে ছাড়িয়ে গ্যারির পাশে হ্যারি
- ডিম টাটকা না পুরোনো, কেনার সময় বুঝবেন কীভাবে?
- বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- আইসিইউতে মুস্তাফা মনোয়ার

