বিশ্বকাপের যে ৫ ম্যাচ হতে যাচ্ছে সেরা, রয়েছে বাংলাদেশও
লাইফ টিভি 24
প্রকাশিত: ১০:১৩ ৪ জুলাই ২০২৩
দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। দীর্ঘ চার বছর পর আবারও শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপের মহাযজ্ঞ। ভারতে বসতে যাওয়া টুর্নামেন্টটির ১৩তম আসর পর্দায় উঠতে বাকি আর মাত্র ৯৩ দিন। এরই মধ্যে টুর্নামেন্টটির চূড়ান্ত সূচি ও ভেন্যু ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
বিশ্বকাপকে সামনে রেখে সমীকরণ মেলাতে শুরু করেছে সাবেক ক্রিকেট কিংবদন্তিরা। করছে নানা ভবিষ্যদ্বাণী। টুর্নামেন্ট জুড়ে সর্বোচ্চ রান সংগ্রাহক, উইকেট শিকারী কে হবে তা নিয়ে যেমন চলছে আলোচনা। তেমনি সেমিফাইনালিস্টদের নিয়েও দিচ্ছে ভবিষ্যদ্বাণী।
এবারের বিশ্বকাপের সেরা ম্যাচ কোনটি হতে যাচ্ছে সেটি নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। সকলের তালিকার শীর্ষে রয়েছে ভারত-পাকিস্তানের ঐতিহাসিক ম্যাচটি। এছাড়াও অনেকে অনেক ম্যাচ নিয়ে করেছেন আলোচনাও। যেখানে যোগ দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। নিজেদের ওয়েবসাইটে সংস্থাটি বাছাই করেছে বিশ্বকাপের যে পাঁচটি ম্যাচ সেরা ম্যাচের তকমা পেতে যাচ্ছে। এই ম্যাচগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে মিস করা যাবে না। যেখানে জায়গা পেয়েছে বাংলাদেশের একটি ম্যাচও।
আইসিসির মতে বিশ্বকাপের যে পাঁচটি ম্যাচ অবশ্যই দেখতে হবে-
ভারত-পাকিস্তান (আহমেদাবাদ, ১৫ অক্টোবর)
আইসিসির দৃষ্টি পুরো বিশ্বকাপে সেরা ম্যাচের একটি হতে যাচ্ছে ভারত-পাকিস্তানের ম্যাচটি। যেটি নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। দু’দলের মাঠে লড়াই ছাপিয়ে যা সীমান্ত পেরিয়ে। সেটি যে কোনো ইভেন্টেই হোক। এই একটি ম্যাচ দেখার জন্য বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী চাতক পাখির মতো চেয়ে থাকে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের কারণে দল দুটি শুধু আইসিসি ও এসিসির বৈশ্বিক ইভেন্টেই মুখোমুখি হয়। তাই এই ম্যাচটি যে পুরো বিশ্বকাপের প্রধান ম্যাচের মর্যাদা পেতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। ওয়ানডে বিশ্বকাপে সাতটি ম্যাচে মুখোমুখি হয়েছে দল দুটি। যেখানে পরিস্কার আধিপত্য ভারতের।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড (আহমেদাবাদ, ৫ অক্টোবর)
তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছে উদ্বোধনী ম্যাচ। যেটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে। এ দুজন আগের বিশ্বকাপের ফাইনালিস্টও। সেবার নিউজিল্যান্ড শিরোপা জয়ের একেবারে কাছে গিয়েও পুড়তে হয়েছে বেদনায়। সুপার ওভারের ম্যাচে তারা ইংলিশদের কাছে পরাজিত হয় বাউন্ডারি গণনার নিয়মে। তাই উদ্বোধনী ম্যাচটি যে তুমুল প্রতিদ্বন্দ্বীতামূলক হতে যাচ্ছে তা চোখ বন্ধ করে বলাই চলে।
ভারত-অস্ট্রেলিয়া (চেন্নাই, ৮ অক্টোবর)
তৃতীয় স্থানেই রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ। যেটি দিয়ে টুর্নামেন্টে যাত্রা করবে স্বাগতিকরা। ভারত অস্ট্রেলিয়াকে বধ করতে এ ম্যাচে ৪ স্পিনার নিয়ে নামতে পারে। তাই বলা যায় ম্যাচটি মূলত হতে পারে ভারতের স্পিনার বনাম অস্ট্রেলিয়ার ব্যাটারের মধ্যে।
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা (লখনৌ, ১৩ অক্টোবর)
চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ। এ বিশ্বকাপে বিশেষ কিছু করে দেখাতে চাইবে প্রোটিয়ারা। শেষ বিশ্বকাপে খেলা ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি ম্যাচেই জয় পেয়েছে তারা। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো ২০১৯ বিশ্বকাপে ফাফ ডু প্লেসির দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের জয়। উভয় দলই তাদের পেস অ্যাটাক নিয়ে মাঠে নামবে। সেই সঙ্গে দল দুটির রয়েছে ভারসাম্যপূর্ণ ব্যাটিং লাইনআপও। তাই বলা চলে প্রোটিয়ারা যেমন প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কদের তোপে পড়বে তেমনি অস্ট্রেলিয়াও তোপে পড়বে কাগিসো রাবাদা এবং অ্যানরিচ নর্টজের পেস তোপে।
বাংলাদেশ-আফগানিস্তান (ধর্মশালা, ৭ অক্টোবর)
তালিকের পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটি। এই ম্যাচটি যেই মাঠে অনুষ্ঠিত হবে সেটি আফগানদের কাছে বেশ পরিচিত একটি মাঠ। কেননা তারা একটা সময় নিজেদের হোমগ্রাউন্ড হিসেবেই ভারতের এ মাঠটিকে ব্যবহার করেছে। তাই মাঠের আবহাওয়া সম্পর্কে তারা বেশ পরিচিত। তবে বাংলাদেশও যে ম্যাচটি হেলায় ছেড়ে দেবে এমনটি নয়। নিজেদের দিনে যদি সকলে নিজ নিজ জায়গা থেকে ব্যাট-বল-ফিল্ডিং তিন ইভেন্টেই নিজেদের সেরাটা দেখাতে পারে তাহলে অবশ্যই ম্যাচটি হতে যাচ্ছে জমজমাট একটি ম্যাচ।
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- পুষ্টিচাল কী, কেমন ও কেন খাবেন?
- পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র, তালিকায় কারা
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- মানুষমাত্রই ভুল হয়: শাকিব খান
- অবসরের ইঙ্গিত মেসির
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- ইউটিউব থেকে আয় আরও কঠিন হচ্ছে
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- ১৫ বছর বয়সেই ৫ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর সম্পদ কত?
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম
















