ঢাকা, ২৫ সেপ্টেম্বর শুক্রবার, ২০২৬ || ৯ আশ্বিন ১৪৩৩
good-food
১০৪

বেড়াতে যাচ্ছেন? ওষুধের ব্যাগে যে ৩ জিনিস অবশ্যই রাখবেন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:৩৪ ১০ আগস্ট ২০২৬  

বেড়াতে যেতে কার না ভালো লাগে! কিন্তু তার আগে ব্যাগ গোছাতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। জামাকাপড়, ক্রিম-শ্যাম্পু, মেকআপ সবই সঙ্গে নেন। ওষুধপত্রও নেন। কিন্তু তারপরেও কিছু প্রয়োজনীয় জিনিস বাদ পড়ে যায়। বিশেষত অতি সাধারণ অথচ প্রয়োজনীয় ওষুধপত্র ভুলে যান। ফ্লাইটে যাতায়াত করলে এগুলো অবশ্যই ব্যাগে রাখা উচিত।

নেসাল স্প্রে

জাইলোমেটাজোলিন বা অক্সিমেটাজোলিনযুক্ত নেসাল স্প্রে ভীষণ উপযোগী। এই ধরনের নেসাল স্প্রে বন্ধ নাক খুলতে সাহায্য করে। তবে সেলাইন নেসাল স্প্রে সবচেয়ে বেশি নিরাপদ। এগুলো নাকের ভিতরটা হাইড্রেটেড রাখে। বিমানে যে হেতু আর্দ্রতা কম হয়, সে ক্ষেত্রে এই ধরনের নেসাল স্প্রে উপযোগী হয়। তা ছাড়া শীতপ্রধান অঞ্চলে বেড়াতে গেলেও এটি কাজে আসে। 

আই ড্রপস

আর্দ্রতা কম হলে কিংবা শুষ্ক আবহাওয়া হলে ড্রাই আইজের সমস্যা বাড়ে। চোখের এই শুষ্ক ভাব দূর করতে ভরসা আই ড্রপসই। সাধারণত লুব্রিকেন্ট যুক্ত আই ড্রপ ড্রাই আইজের সমস্যা দূর করে। বিমানে দীর্ঘক্ষণ থাকলে আই ড্রপস সঙ্গে রাখা দরকার। এ ছাড়া উচ্চ পার্বত্য অঞ্চলে বেড়াতে গেলেও কাজে আসবে আই ড্রপস।

ইলেক্ট্রলাইটস

শীতের দেশে ঘাম কম হয়। তাই সহজে জল পিপাসা পায় না। একই ভাবে, বিমানে দীর্ঘক্ষণ থাকলে জল খাওয়া কম হয়। তাই এই সময়ে সঙ্গে ইলেক্ট্রলাইটস পাউডার রাখা দরকার। এতে শরীরে তরলের এবং পিএইচ লেভেলের ভারসাম্য বজায় থাকবে। এ ছাড়া ঘুরতে গিয়ে যদি পেট খারাপ, রক্তচাপ কমে যায় কিংবা মাথা ঘোরে, তখনও কাজে আসবে ইলেক্ট্রলাইটস। 

ভ্রমণ বিভাগের পাঠকপ্রিয় খবর