ব্যক্তিগত ছবি ও ভিডিও অন্যের হাত থেকে রক্ষার উপায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:৫৪ ২ সেপ্টেম্বর ২০২১
বর্তমানে স্মার্টফোন বা ল্যাপটপ ছাড়া জীবন কল্পনা করা যায় না। এই ডিভাইসগুলো নিয়েই মানুষ সবচেয়ে বেশি সময় কাটায়। এসব ডিভাইসে থাকে মানুষের প্রিয় মুহূর্ত কিংবা আপনজনের ছবি। অনেক সময় থাকতে পারে অতি ব্যক্তিগত তথ্য, ছবি বা ভিডিও।
আপনার মোবাইল বা ল্যাপটপে থাকা অতি ব্যক্তিগত ছবি বা ভিডিও যেকোন সময় চলে যেতে পারে অন্য কারো হাতে। এমনকি আপনার ছবি চলে যেতে পারে কোনও পর্ন সাইটে। হতে পারেন ভয়ানক ব্ল্যাকমেইলের শিকার। আপনার ডিভাইসটি কোনো কারণে নষ্ট হলে, আপনি স্বাভাবিকভাবেই সেটি মেরামত করতে দিবেন। কিন্তু সেখান থেকেই যদি আপনার অতি ব্যক্তিগত ছবি বা ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করা হয়?
সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। রাজধানীতে বেসরকারি চাকরিজীবী এক নারীর ল্যাপটপ নষ্ট হয়ে গেলে তিনি একটি দোকানে সেই ল্যাপটপটি ঠিক করতে দেন। ল্যাপটপ ঠিক করার পরপরই ওই নারীর সোশ্যাল মিডিয়ার সমস্ত অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মেরামত করা সেই ব্যক্তি। তারপর ধীরে ধীরে ওই নারীকে ব্ল্যাকমেইল করা শুরু করে। ওই নারীর নাম এবং মোবাইল নম্বর ‘কল গার্ল’ নামের একটি ওয়েবসাইটে যুক্ত করা হয়। এরপর প্রতিদিন শত শত মানুষ তাকে ফোন করতে থাকে।
ভুক্তভোগী সেই নারী জানান, ‘আমার ল্যাপটপটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি কোনো কিছু লগআউট করতে পারিনি। ওরা ঠিক করার পর অটো অন হয়ে গেছে। সে আমার পাসপোর্টের স্ক্যান কপি, ভোটার আইডি কার্ডের কপি, আমার বিয়ের ছবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল নিজের কাছে রেখে দেয়। এরপর সে আমার কাছে টাকা দাবি করে, অন্যথায় সেগুলো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।’
পরে ওই নারী ডিবির সাইবার ক্রাইম ডিভিশনে যোগাযোগ করলে চঞ্চল সাহা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। জানা যায়, এই ব্যক্তি এভাবে অসংখ্য নারীকে হয়রানি করেছে।
ডিএমপি'র সাইবার এন্ড স্পেশাল ক্রাইমের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি, তার (ডিভাইস মেরামতকারী ব্যক্তি) কাছে যেসব মোবাইল বা ল্যাপটপ ঠিক করতে দেয়া হতো, তিনি সেগুলো ঠিক করার পর ব্যক্তিগত ছবি ও ভিডিও খুঁজতেন। সেসব ডিভাইসে এ ধরনের কিছু খুঁজে পেলে নামে-বেনামে রেজিস্ট্রেশন করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ভুক্তভোগীর পরিচিতজনদের মোবাইলে পাঠিয়ে ব্ল্যাকমেইল করতেন।’
গোয়েন্দারা বলছেন, ‘যে ধরনের ছবি দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করা যায়, এ ধরনের ছবি বা ভিডিও করার প্রয়োজন নেই। তারপরও অতি ব্যক্তিগত ছবি বা ভিডিও করলে তা নিরাপদে রাখার দায়িত্ব ব্যক্তিকেই নিতে হবে। আর কোন ডিভাইস নষ্ট হলে বা নষ্ট হওয়ার উপক্রম হলে সেই ডিভাইস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কানেক্টেড সমস্ত কিছু থেকে লগআউট হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।’
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?




