ব্যাপক সাড়া ফেলা চ্যাটজিপিটি কী, কীভাবে কাজ করে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৪৭ ৩০ জানুয়ারি ২০২৩
সময় যত গড়াচ্ছে, মানুষ তত প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছে। প্রতিনিয়ত এই খাতের উন্নতি ঘটছে। ধারাবাহিকভাবে হচ্ছে বৈপ্লবিক সব আবিষ্কার। যার সম্ভবত সর্বশেষ সংযোজন চ্যাটজিপিটি। এখন যা ‘টক অব দ্য টেক’। বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
চ্যাটজিপিটি কী?
চ্যাটজিপিটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত কন্টেট ক্রিয়েটর। যার পুরো নাম- 'জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফরমার'। ২০২২ সালের নভেম্বরে বিশ্বের প্রথম সারির অন্যতম কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা ল্যাবরেটরি ওপেন এআই এই চ্যাটবট বাজারে আনে।
চ্যাটবট কী?
চ্যাটবট হলো এক ধরনের সফটওয়্যার, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে গঠিত হয়। এটি একটি বড় ভাষা মডেল। নানা ধরনের তথ্য দিয়ে একে প্রশিক্ষিত করা হয়। একটি ডিভাইসের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের মতো করে তা যোগাযোগ স্থাপন করতে পারে। মুহূর্তেই ম্যাসেজের রিপ্লাই দিতে পারে। অর্থাৎ কেউ কোনো প্রশ্ন করলেই তা নিয়ে আদ্যোপান্ত জবাব দিতে পারে সেটি।
সাড়া কেমন?
গত ৩০ নভেম্বর পরীক্ষামূলকভাবে উন্মুক্ত হয় চ্যাটজিপিটির ব্যবহার। এর এক সপ্তাহের মধ্যেই তা ব্যাপক সাড়া পেয়েছে। এরই মধ্যে এই চ্যাটবুটে ব্যবহারকারীর সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে গেছে।
ওপেন এআই ‘র সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিই্ও) স্যাম অল্টম্যান জানিয়েছেন, মাত্র ৫ দিনে এই চ্যাটবট প্লাটফর্মে নিবন্ধন করেছেন ১০ লাখ ব্যবহারকারী।
মালিকানা কার হাতে?
ওপেন এআই হলো সান ফ্রান্সিস্কোভিত্তিক একটি গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান। ২০১৫ সালে সিলিকন ভ্যালির বিনিয়োগকারী স্যাম অল্টম্যান এবং ধনকুবের ইলন মাস্ক এটি প্রতিষ্ঠা করেন। শুরুতে তা ছিল অলাভজনক সংস্থা।
প্রথম দিকে এই দুজনের ও অন্যদের বিনিয়োগে চলতো ওপেন এআই। ২০১৮ সালে কোম্পানিটির পরিচালনা পর্ষদ থেকে বিদায় নেন ইলন মাস্ক। পরে বাইরের অর্থ নিতে ২০১৯ সালে মুনাফার দিকে ঝুঁকে সেটি। তবে শোনা যায়, এখনও এতে শেয়ার আছে টেসলার প্রতিষ্ঠাতার।
কীভাবে কাজ করে চ্যাটজিপিটি?
একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান থাকলে একজন মানুষ তা নিয়ে লিখতে পারেন। ওই সংক্রান্ত যেকোনো প্রশ্নের উত্তর দিতে এবং আলোচনা চালিয়ে নিতে পারেন তিনি। এই দুই কাজই করতে সক্ষম চ্যাটজিপিটি। অধিকন্তু মানুষের চেয়েও এগিয়ে এটি। কারণ, এই চ্যাটবট যেকোনো বিষয় নিয়ে লিখতে, প্রত্যুত্তর দিতে, কথোপকথন চালাতে, জটিল বিষয়ে পরিষ্কার ধারণা দিতে, বোধগম্য ভাষান্তর করতে পারে। যেকোনো ভুল ধরিয়ে দিতে, এমনকি মনের মতো না হলে তা প্রত্যাখ্যান করতে পারে এটি।
বর্তমানে গুগলে মোটামুটি যেকোনো বিষয়ে সমাধান পাওয়া যায়। বিশ্বে বহুল ব্যবহৃত এই সার্চ ইঞ্জিনের চেয়েও এগিয়ে চ্যাটজিপিটি। এককথায়, জীবনধারণের সব বিষয়ে টেক্সট লিখতে পারবে এটি।
কোন কাজে চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে?
বিশ্বের বাস্তবভিত্তিক যেকোনো খাতে চ্যাটজিপিটি ব্যবহার করা যাবে। ডিজিটাল মার্কেটিং, অনলাইন কন্টেন্ট ক্রিয়েশন, গ্রাহক পরিষেবার প্রশ্নের উত্তর দেয়া, এমনকি কোড ডিবাগ করতে এটি সহায়তা করবে। হারিয়ে যাওয়া যেকোনো বিষয় খুঁজে নিতে তা সাহায্য করবে। এতে একটি কাজে মানুষের দরকার কম হবে।
এটি কী সমস্যাযুক্ত?
বিশ্বের অন্যান্য আবিষ্কারের মতো চ্যাটজিপিটিরও কিছু সমস্যা আছে। মূলত ভালো বিষয়ে ইতিবাচক সাড়া দেয় এটি। ভুল বা অযৌক্তিক ইস্যুতে সেভাবে উত্তর পাওয়া যায় না। এই সমস্যা সমাধান করা কঠিন বলে মনে করে ওপেনএআই। জাতি, লিঙ্গ ও সংস্কৃতির মতো সামাজিক বিষয়গুলো নিয়ে পক্ষপাতমূলক জবাব দিতে পারে এটি। অধিকন্তু এই প্রযুক্তির ব্যবহারে বেকারত্বের সংখ্যা বাড়তে পারে।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

