ব্রেকফাস্ট না করলে যত ভয়ংকর রোগ হয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪৬ ৩১ জানুয়ারি ২০২১
সুস্থ ও ফিট থাকতে এবং শরীরে সঠিক পুষ্টি জোগাতে চাইলে কখনই ব্রেকফাস্ট বাদ দেবেন না। সকালের খাবার ঠিকঠাক হলে তবেই আপনি সারাদিন চাঙ্গা থাকবেন। কাজ করার এনার্জি পাবেন। কিন্তু আমরা অনেকেই সকালে উঠে না খেয়ে দিনের অনেকটা সময় কাটিয়ে দিই। সে সকালে অফিসে বেরোনোর তাড়া হোক কিংবা ঘরের কাজের চাপ, ব্রেকফাস্ট করতে করতে বেজে যায় প্রায় ১১-১২ টা।
অনেকের আবার ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গেই হয়ে যায়। কেউ কেউ ভাবেন ব্রেকফাস্ট স্কিপ করলে রোগা থাকা যায়। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা! ব্যাপারটা ঠিক তার উল্টো৷ ব্রেকফাস্ট করলে বরং ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়৷ কারণ সকালের দিকে আমাদের শরীরের মেটাবলিজমের হার বেশি থাকে৷ ফলে যা খাওয়া হয় তা হজম হয়ে যায়৷ ক্যালোরিও বার্ন হয় তাড়াতাড়ি৷
যারা ব্রেকফাস্ট করেন না। স্বাভাবিকভাবেই তারা লাঞ্চে অতিরিক্ত খেয়ে ফেলেন৷ ব্রেকফাস্ট করলে এই অতিরিক্ত খিদে নিয়ন্ত্রণ করা যায়। ব্রেকফাস্ট আমাদের এনার্জি লেভেল বাড়াতেও সাহায্য করে৷ রাতে ঘুমোলে আমাদের এনার্জি লেভেল অনেকটা কমে যায়৷ সকালে এনার্জি না পেলে দিনভর কাজে মন বসবে না।
এছাড়া নিয়মমতো ব্রেকফাস্ট করলে ডায়াবেটিস, হার্টের রোগ, ব্লাড প্রেসার ইত্যাদিও নিয়ন্ত্রণে থাকে৷ আসুন জেনে নেওয়া যাক ব্রেকফাস্ট না করলে কী কী ক্ষতি হয় শরীরের -
হার্টের ক্ষতি
দিনের পর দিন ব্রেকফাস্ট না করলে হার্ট অ্যাটাক হতে পারে। জামা’য় প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ ব্রেকফাস্ট স্কিপ করেন, তাদের ২৭ শতাংশ বেশি আশঙ্কা থাকে হার্ট অ্যাটাকের। হেলদি ব্রেকফাস্ট হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয়।
টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি
হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথ-এর গবেষণায় দেখা গেছে, খাওয়াদাওয়ার সঙ্গে স্বাস্থ্যের নিবিড় যোগ রয়েছে। প্রায় ছয় বছর ধরে ৪৬ হাজার ২৮৯ জন মহিলার ওপর গবেষণা করে দেখা গেছে, যাদের ব্রেকফাস্ট না করার অভ্যাস রয়েছে; তাদের টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বেশি।
ওজন বাড়বে
যদি ওজন কমাতে চান তাহলে ভুলেও ব্রেকফাস্ট এড়াবেন না। কারণ ব্রেকফাস্ট না করলে মিষ্টি ও ফ্যাট জাতীয় খাবার খাওয়ার ইচ্ছে বাড়বে। সেইসঙ্গে খিদে পাবে। খিদের সময় সামনে যা পাবেন, তাই খেয়ে নেওয়ার প্রবণতা থাকে সবার মধ্যে। এদিকে ব্রেকফাস্ট করলে খিদে নিয়ন্ত্রণে রাখা যায়। তাই ওজন কমাতে নজর দিন ব্রেকফাস্টের দিকে।
মুড সুইং ও এনার্জির ঘাটতি
ব্রেকফাস্ট স্কিপ করলে মুড ও এনার্জি - দুটোতেই প্রভাব পড়ে। গবেষণায় দেখা গেছে, যারা ব্রেকফাস্ট করেন না, তারা সবচেয়ে বেশি ক্লান্তিবোধ করেন এবং ভুলে যান বেশি। প্রাতঃরাশ এড়ালে আপনার এনার্জি কমে যেতে পারে। নেতিবাচকভাবে আপনার স্মৃতিতে প্রভাব ফেলতে পারে। মেজাজও খারাপ থাকতে পারে।
ক্যান্সারের ঝুঁকি
ব্রেকফাস্ট এড়ালে একেবারে বেশি খাওয়ার প্রবণতা তৈরি হবে, যা আপনার ওজন বাড়িয়ে দেবে। যুক্তরাজ্যের একটি গবেষণায় দেখা গেছে, ওজন বেশি মানুষদের ক্যান্সারের ঝুঁকি থাকে বেশি।
চুলের ক্ষতি
ব্রেকফাস্ট না করলে চুল নষ্ট হয়ে যেতে পারে। ব্রেকফাস্ট স্কিপ করলে প্রোটিনের মাত্রা ভয়ঙ্করভাবে কমে যায় শরীরে, যা কেরাটিনের মাত্রায় প্রভাব ফেলে। কেরাটিন কমে গেলে চুলের বৃদ্ধি কমে যায়, চুল পড়তে শুরু করে।
বিপাকে প্রভাব ফেলে
তেল ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি ব্রেকফাস্ট না করলে বিপাক ক্রিয়া শুরু হয় না। ৮-১০ ঘণ্টা ঘুমানোর পর ব্রেকফাস্ট প্রথম খাবার যেটা শরীরে যায়। ঘুমানোর বেশ কিছুক্ষণ আগে আমরা ডিনার করি। প্রায় ১২ ঘণ্টা শরীর খাবার পায় না। আর ব্রেকফাস্ট করলে তা তাড়াতাড়ি হজম হয়ে যাবে।
হ্যাংওভার কাটে না
রাতে যদি মদ্যপান করেন তাহলে পরেরদিন ব্রেকফাস্ট অবশ্যই করুন। ব্রেকফাস্ট করলে আয়রন, ফোলেট, ভিটামিন এবং অন্যান্য খনিজগুলি শরীরে যায়। যা আপনার শরীরকে হারিয়ে যাওয়া পুষ্টির ক্ষতি পূরণ করতে সাহায্য করবে। এনার্জি লেভেলও বাড়ায়। আর ব্রেকফাস্ট না করলে হ্যাংওভারও কাটতে চাইবে না।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




