ভিডিওবার্তায় নির্যাতনের কথা জানালেন নোয়াখালীর আরেক গৃহবধূ
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:২১ ১০ অক্টোবর ২০২০
এবার নোয়াখালীর সুবর্ণচরে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন গৃহবধূ। ভিডিওবার্তায় বিষয়টি জনসম্মুখে প্রকাশ করেছেন ভুক্তভোগী। সেটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন তিনি। পরে শুক্রবার বিকালে তার স্বামী জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ।
গেল ৭ অক্টোবর ৫ জনকে আসামি করে চরজব্বার থানায় লিখিত অভিযোগ করেন গৃহবধূ। পরে বাড়িতে গেলে তাকে মারধর করে আহত করে জয়নাল। নির্যাতিতাকে বিভিন্ন মাধ্যমে গুম-খুনের হুমকিও দেয় শ্বশুড়-শ্বাশুড়ি। অভিযোগের ৭২ ঘণ্টা পার হয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার না করায় গৃহবধূকে পালিয়ে বেড়াতে হয়। সদ্য এমন ভিডিও প্রকাশ্যে আসার পর ওই দিন বিকেলে জয়নালকে গ্রেফতার করে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, নিজের ওপর ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দিচ্ছেন সেই নারী। তিনি বলেন, ২০১৫ সালে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের মৃত মনির আহম্মেদের ছেলে জয়নাল আবেদিনের (৩৭) সঙ্গে আমার বিয়ে হয়। পরে জানতে পারি, সে আগে আরেকটি বিয়ে করেছে এবং ওই ঘরে দুটি সন্তানও রয়েছে।
গৃহবধূ বলেন, বিয়ের ৩ মাস পর থেকে ব্যবসা করার নাম করে আমার বাবা-মার কাছে ৮০ হাজার টাকা নিয়েছে জয়নাল। তবুও গত এক বছর ধরে আমাকে যৌতুকের দাবিতে সে এবং তার বড় ভাই মাঈন (৪০), জসিম (৪৩), মাঈনের ছেলে তারেক (১৯) মানসিক নির্যাতন করে।
তিনি বলেন, গত ৩/৪ মাস টাকার বিনিময়ে আমার পরিচিত লোকের সঙ্গে রাত কাটাতে বাধ্য করার চেষ্টা করে জয়নালরা। এতে রাজি না হলে আমার ওপর শুরু হয় নির্মম নিপীড়ন। এ খবর পেয়ে আমার মা আমাকে নিতে আসলে তাকেও পিটিয়ে আহত করে তারা। পরে কৌশলে সেই বাড়ি থেকে পালিয়ে থানায় অভিযোগ করি আমরা।
চরজব্বার থানার পরিদর্শক ইব্রাহিম খলিল বলেন, অভিযোগ ৭ অক্টোবর করা হয়েছিল। তবে কিছু ভুল থাকায় শুক্রবার তা সংশোধন করে মামলা রেকর্ড করা হয়। বিকালে আসামি জয়নালকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা অব্যাহত আছে।
উল্লেখ্য, সম্প্রতি নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। এর ৩ দিনের মাথায় জেলার সুবর্ণচরে আরেক নারীকে কুপিয়ে ৪ টুকরো করে হত্যা করে দৃর্বৃত্তরা। সেই রেশ না কাটতেই এ ঘটনা সামনে এলো।
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী