মধ্যরাতে করোনা রোগীকে মারধোর করে বের করে দিলেন বাড়িওয়ালা!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩৭ ৭ মে ২০২০
প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় নারায়ণগঞ্জে একজন কোভিড-১৯ রোগী ও তার মামাকে মধ্যরাতে ‘মারধর করে’ বের করে দেওয়ার পর পুলিশ তাদের আবার ওই বাসায় তুলে দিয়েছে।
রূপগঞ্জ উপজেলার রূপসী বাগবাড়ি এলাকায় নূর হোসেনের বাড়িতে ভাড়া বাসায় থাকেন এই মামা-ভাগনে । বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাদের বাসা থেকে বের করে দেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ গিয়ে তাদের বাসায় তুলে দেয়।
ওই মামা বলেন, তিনি সিটি গ্রুপে চাকরি করেন। ভাগনেকে পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি করানোর জন্য এনেছিলেন। এমন সময় কোভিড-১৯ মহামারীতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। কয়েক দিন আগে ভাগনের জ্বর হলে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। পরীক্ষায় ভাগনের পজেটিভ আসে।
মাম বলেন, স্বাস্থ্য বিভাগ ভাগনেকে বাড়িতে আইসোলেশনে থাকতে বলে। সে অনুযায়ী ভাগনে স্বাস্থ্যবিধি মেনে আইসোলেশনে ছিল। তারা এ বিষয়ে সচেতন ছিলেন।
“বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাড়িরওয়ালা ও এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে আসেন। আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। আমরা যেতে না চাইলে তারা আমাদের মারধর করেন। একপর্যায়ে আমাকে ও ভাগনেকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেন তারা। কিন্তু আমাদের যাওয়ার কোনো জায়গা নেই।”
পরে তিনি স্বাস্থ্য বিভাগে ফোন করলে প্রশাসন এগিয়ে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম বলেন, “এলাকার এক প্রভাবশালী ব্যক্তি চান না ওই এলাকায় কোনো কোভিড-১৯ রোগী থাকুক। তিনি তাদের হাসপাতালে রাখতে চান। তিনি সেটাই করতে চেয়েছিলেন। পরে পুলিশ ও ডাক্তার পাঠিয়ে ওই রোগীকে তার বাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে।
“তবে মারধর করা হয়নি। বাড়িওয়ালা বের করে দিয়েছিলেন। আমরা তাদের বলেছি ওই রোগী ওই বাড়িতেই থাকবে।”
আর কেউ যেন কোনো ঝামেলা না করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার জায়েদুল আলম।
বাড়ির মালিক নূর হোসেন মামা-ভাগনেকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, “ওই রোগীর কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে আমাদের এলাকায় কেউ আক্রান্ত হয়নি। আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থাকি। ওই রোগীর কারণে আমাদের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। আমাদের সাথে এলাকার লোকজন মেলামেশা করছে না।
“তাই তাকে হাসপাতালে নেওয়ার জন্য এলাকার এমপি সাহেব একটি সিটও খালি করেছিলেন। হাসপাতাল থেকে লোকজন এসে ওই রোগীকে চিকিৎসার জন্য নিয়ে যেতে চেয়েছিল। রাতে তারা বাসা থেকে বের হয়ে গেলেও পুলিশ এসে আবার তাদের বাড়িতে তুলে দিয়ে গেছে।”
তিনি বলেন, “তাদের মারধর করা হয়নি। আতঙ্ক ছড়িয়ে পড়ায় রাতে এলাকার ৫০-৬০ জন লোক জড়ো হয়ে গিয়েছিল।”
জেলায় পাঁচ শতাধিক কোভিড-১৯ রোগী নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছেন জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















