মহাকাশ থেকে পৃথিবীর যে ৭টি স্থান দেখা যায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫৭ ৬ মার্চ ২০২২
একটা সময় মহাকাশ নিয়ে আমাদের কত জল্পনা-কল্পনা ছিল। তথ্যপ্রযুক্তির যুগে এখন সবকিছুই কত সহজ হয়ে গেছে। পৃথিবীতে বসেই স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশ থেকে দেখা যাচ্ছে কত বিচিত্র সব চিত্র। তার মধ্যে পৃথিবীতে এমন কিছু বিশাল এবং দৈত্যাকার স্থান রয়েছে যা মহাকাশ থেকে খুব ভালোভাবেই দেখা যায়।
মহাবিশ্বের নিরিখে পৃথিবী কেবল একটি বিন্দুর মতো। কিন্তু জানেন কি পৃথিবীতে এমন কিছু বিশাল এবং দৈত্যাকার স্থান রয়েছে যা মহাকাশ থেকে দৃশ্যমান? মহাকাশ স্টেশন থেকে তোলা ছবিতেও ধরা পড়েছে এই স্থানগুলো।
আসুন জেনে নেই সেসব স্থানগুলো সম্পর্কে-
গিজার পিরামিড, মিসর
সামনে থেকে দেখলেও পৃথিবীতে যত অবিশ্বাস্য স্থান দেখা যায় পিরামিড তার মধ্যে অন্যতম! মজার ব্যাপার হলো, পিরামিড মহাকাশ থেকেও দেখা যায়। প্রায় ৪৫০০ বছর আগে প্রাচীন মিশরীয়দের দ্বারা নির্মিত এই সৃষ্টি দেখা যায় মহাকাশ থেকে। ২০০১ সালে নাসার মহাকাশচারীরা প্রথমবার মহাকাশ থেকে পিরামিডের ছবি তুলেছিলেন।
হিমালয়
প্রায় ২০০০০ ফুট উচ্চতার ১০০টিরও বেশি শিখর এবং ২৬০০০ ফুটের উপরে ১৪টি চূড়াসহ হিমালয় পর্বতমালা পৃথিবীর সৌন্দর্যকে মহিমান্বিত করে। শারীরিকভাবে সক্ষম পর্বতারোহী ছাড়া খুব বেশি মানুষের সৌভাগ্য হয় না শীর্ষ থেকে হিমালয় দর্শনের। মহাকাশ থেকেও এর রূপ অসাধারণ।
গ্র্যান্ড ক্যানিয়ন, আমেরিকা
গ্র্যান্ড ক্যানিয়ন আমেরিকার অ্যারিজোনা প্রদেশে অবস্থিত। এই গিরিখাতটির দৈর্ঘ্য প্রায় ৪৫০ কিলোমিটার। কলোরাডো নদীর এই গিরিখাত অন্যতম শ্রেষ্ঠ প্রাকৃতিক আশ্চর্য। মহাকাশ থেকে এই বিশাল গিরিখাত দেখতে লাগে শীর্ণ নদীর মতো।
আমাজন নদী
নীল নদের পরে আমাজন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। দৈর্ঘ্যের দিক থেকে এই নদী সারা পৃথিবীর মধ্যে দীর্ঘতম। দক্ষিণ আমেরিকার ৯টি দেশের মধ্য দিয়ে ৬৪০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই নদীর দৈর্ঘ্য রোম থেকে নিউ ইয়র্ক সিটির দূরত্বের সমান।
গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া
প্রবাল প্রাচীর বিশ্বের সাতটি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি যা মহাকাশ থেকে দৃশ্যমান। এটি ২৬০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত এবং ২৫০০টি পৃথক প্রাচীর ও ৯০০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। দর্শনীয় প্রবাল পলিপ এবং অসংখ্য গ্রীষ্মমণ্ডলীয় সামুদ্রিক জীবের আবাসস্থল এটি। গ্রেট ব্যারিয়ার রিফ এবং এর সাইকেডেলিক রংগুলি মহাকাশ থেকে দৃশ্য স্থানগুলির মধ্যে অন্যতম দর্শনীয়।
পাম আইল্যান্ড, দুবাই
দুবাইয়ের পাম দ্বীপপুঞ্জ মানুষের তৈরি বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলির মধ্যে অন্যতম।! এটি সংযুক্ত আরব আমির শাহির উপকূলে অবস্থিত। পাম জেবেল আলি, পাম জুমেইরাহ এবং দেইরা দ্বীপগুলি এর মধ্যে উল্লেখযোগ্য। এর মধ্যে পাম জুমেইরাহ হলো বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ এবং এটি মহাকাশ থেকে দেখা যায়।
আঙ্কোরভাট
দ্বাদশ শতকে তৈরি আঙ্কোরভাট মন্দির উত্তর পশ্চিম কম্বোডিয়াতে অবস্থিত। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই মন্দির পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় স্থাপত্য বলেও পরিচিত। এটি হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলনস্থল। এই মন্দিরটিও দেখা যায় মহাকাশ থেকে।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

