মা হতে চলেছেন? অবশ্যই ৫ নিয়ম মেনে চলুন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৫০ ১ সেপ্টেম্বর ২০২৩
মা হওয়ার যাত্রা মোটেই সহজ নয়। এসময় অনেককিছু মেনে চলতে হয়। নিজের শরীরের দিকে রাখতে হয় সর্বোচ্চ খেয়াল। নিজেকে ও অনাগত সন্তানকে সুস্থ রাখার জন্য হবু মাকে অনেক ত্যাগ স্বীকারও করতে হয়। বিশেষ খেয়াল রাখতে হয় প্রতিদিনের খাবার ও কাজের দিকে। হবু মায়েদের সুস্থতার জন্য মেনে চলতে হবে কিছু নিয়ম। চলুন তবে জেনে নেওয়া যাক-
সুষম খাদ্য খান
হবু মায়েদের জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি। তাদের পাতে রাখতে হবে দানা শস্য, ফলমূল, শাকসবজি ও দুগ্ধজাত খাবারের মতো পুষ্টিকর খাবার। এসময় বাইরের খাবার বাদ দিয়ে ঘরে তৈরি খাবার খেতে হবে। যেসব খাবারে ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে সেগুলো খেতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে যাতে শরীরে ডিহাইড্রেশন সৃষ্টি না হয়।
নিয়মিত ব্যায়াম করুন
অনেকে মনে করেন, গর্ভাবস্থায় ব্যায়াম করা যায় না। এটি একেবারেই ভুল ধারণা। গর্ভাবস্থায়ও ব্যায়াম করা জরুরি। এতে অনেক উপকারিতা পাওয়া যায়। গর্ভকালীন উদ্বেগ থেকে মুক্তি পেতে সাহায্য করে ব্যায়াম। এছাড়া রক্ত সঞ্চালন উন্নত করে, মেজাজ শান্ত করে এবং স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণ করে। তবে গর্ভাবস্থার উপযোগী ব্যায়াম করতে হবে। কারণ এই সময়ে সাধারণ কিছু ব্যায়াম ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিন।
পর্যাপ্ত বিশ্রাম নিন
নারী যখন গর্ভধারণ করে, তখন থেকেই তার শরীরে নানা পরিবর্তন আসতে শুরু করে। সেখান থেকে ক্লান্তি দেখা দেওয়া খুবই স্বাভাবিক। এসময় শারীরিক ও মানসিক সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুম জরুরি। রাতে ৭-৯ ঘণ্টা এবং প্রয়োজনে দিনের বেলাও ঘুমাতে হবে। বিছানা ও বালিশ যেন আরামদায়ক হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
নিয়মিত চেকআপ করুন
হবু মা এবং অনাগত শিশুর স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত থাকার জন্য নিয়মিত চেকআপ করতে হবে। সন্তানের বিকাশের প্রতি খেয়াল রাখার জন্য নিয়মিত আপনার চিকিৎসকের পরামর্শ নিন, সম্ভাব্য জটিলতা পরীক্ষা করুন এবং প্রয়োজনীয় টিকা নিন। কোনো ধরনের সমস্যা অনুভব করলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের দ্বারস্থ হোন।
স্ট্রেস কমাতে হবে
অনেকে গর্ভাবস্থায় মানসিকভাবে চাপ অনুভব করেন। এসময় মানসিক চাপ বা স্ট্রেস দূর করার জন্য কাজ করতে হবে। প্রার্থনা, মেডিটেশন, শখের কাজ করার অভ্যাস আপনার মানসিক চাপ কমাতে কাজ করবে। এমন কাজ করুন যাতে আপনার মন ভালো থাকে। প্রিয়জনের সঙ্গে সময় কাটান, বই পড়ুন, গাছ লাগান, ধারে-কাছে কোথাও ঘুরে আসুন। এতে স্ট্রেস অনেকটাই দূর হবে।
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- কাঁচকলার কত গুণ?
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- সংঘাতের রাজনীতি দেখতে চাই না: রাষ্ট্রপতি
- ‘শুধু গান গেয়ে পরিচয়’ সাবিনা ইয়াসমিনের
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- কাঁচকলার কত গুণ?
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- ডায়াবেটিস কি পুরুষ-মহিলার শরীরে একইভাবে প্রভাব ফেলে?
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো


