মাদ্রাসাছাত্রী আসমা হত্যার বিচার দাবিতে ঢাকায় মানববন্ধন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:২২ ২৩ আগস্ট ২০১৯
মাদ্রাসাছাত্রী আসমা খাতুন হত্যার বিচারের দাবিতে পঞ্চগড় জেলার স্বেচ্ছাসেবী সংগঠন ঢাকাস্থ পঞ্চগড়বাসী এ মানববন্ধন করে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চগড় থেকে আসমা তার প্রেমিক মারুফ হাসান বাঁধনের সঙ্গে ঢাকায় এসেছিল। আসার পথে ট্রেনের মধ্যেই পালাক্রমে ধর্ষণের পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
তারা বলেন, এমন একটি লোমহর্ষক খুনের ঘটনায় এখনও পর্যন্ত সন্দেহভাজন প্রেমিক বা হত্যাকারী, ধর্ষককে গ্রেফতার করা হয়নি। আমরা আমাদের বোন আসমা হত্যা এবং ধর্ষণের বিচার চাই। দোষীদের এমন শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে আর কোনো বোন ধর্ষিত না হয়।
মানববন্ধনে ঢাকার পঞ্চগড়বাসীর সভাপতি সাজ্জাদ হোসেন সরকার বলেন, দিনাজপুরের মেয়ে ইয়াসমিন হত্যার বিচারের দাবিতে গোটা উত্তরবঙ্গ ফুঁসে উঠেছিল। আসমা হত্যা ও ধর্ষণের বিচার না হলে আবারও ফুঁসে উঠবে উত্তরবঙ্গ। সংশ্লিষ্ট প্রশাসনকে অনুরোধ করব- অবিলম্বে আসমা হত্যার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠনটির সভাপতি সাজ্জাদ হোসেন সরকার। সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম (মনাবাবু) ও মিনহাজ প্রধান।
মানব বন্ধনে তসলিমা প্রধান, ডা. আহসান ফিরোজ, আবদুস সালাম, ড. রনিক শামসুজ্জামান, সফিউল আলম, মেহেদী হাসান বাবলা, খালেদ শামস প্রধান রুম্মান, নয়ন তানভীরুল বারি, মুক্তাপ্রধান, ব্যারিস্টার হিমু, অন্তু, যুক্তি, বিমল, সুমন, জুলফিকার, তুষার, সাইদুর, ফেরদৌসসহ অনেকে উপস্থিত ছিলেন।
গত ১৯ আগস্ট রাজধানীর কমলাপুর রেলস্টেশনের বলাকা কমিউটার ট্রেনের পরিত্যক্ত বগির টয়লেট থেকে মাদ্রাসাছাত্রী আসমা খাতুনের গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















