মানুষের ভাবনাকে যেভাবে প্রভাবিত করছে এআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:১৭ ১৩ জুলাই ২০২৫
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি বাজারে আসা জনপ্রিয় একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা টুলসের ওপর গবেষণা চালিয়েছে। এসব টুলসের মধ্যে রয়েছে- ওপেন এআই এবং ক্যারেকটার ডটএআই। মূলত এসব টুলসের প্রতিক্রিয়াগুলো কেমন তা গবেষণার মাধ্যমে জানার চেষ্টা করা হয়েছে। গবেষকরা দেখেছেন, যখন কেউ আত্মহত্যার জন্য পদক্ষেপ গ্রহণ করে, তখন এই টুলগুলো আরও অধিক অসহযোগিতামূলক আচরণ করে। কারণ টুলগুলো বুঝতেই পারে না যে ব্যক্তিটি আত্মহত্যা পরিকল্পনা করছে।
নতুন গবেষণার সিনিয়র লেখক ও স্ট্যানফোর্ড গ্রাজুয়েশন স্কুল অব এডুকেশনের সহকারী অধ্যাপক নিকোলাস হাবার বলেন, এআই প্রযুক্তি সহযোগী, অংশীজন, আস্থাভাজন, কোচ এবং থেরাপিস্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এগুলো নিছক কোনো ব্যবহার নয় বরং বড় পরিসরেই হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের জীবনের সঙ্গে আরও ক্রমশ ও গভীরভাবে সম্পর্কিত হয়ে পড়ছে এবং এটি ক্যানসার থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের মতো বিস্তৃত ক্ষেত্রজুড়ে বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করা হচ্ছে। তবে এ নিয়ে একটি বিতর্কও রয়েছে। অনেকে আশঙ্কা করছেন, এআই হয়তো একদিন মানবজাতির শেষ ডেকে আনতে পারে।
এই প্রযুক্তি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার পাশাপাশি একটি বড় প্রশ্ন দেখা দিয়েছে, এটি মানুষের মানসিক অবস্থার ওপর কীভাবে প্রভাব ফেলবে? কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের নিয়মিত মিথস্ক্রিয়া এতটাই নতুন একটি বিষয় যে, এটি মানুষের মনোবিজ্ঞানের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে—তা নিয়ে বিজ্ঞানীরা এখনো পর্যাপ্ত গবেষণা করার সময় পাননি। তবে মনোবিজ্ঞানের বিশেষজ্ঞদের এ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্বেগ রয়েছে।
এই প্রযুক্তি কীভাবে মানুষের মানসিকতার ওপর প্রভাব ফেলছে তার একটি উদ্বেগজনক উদাহরণ দেখা গেছে জনপ্রিয় কমিউনিটি নেটওয়ার্ক রেড্ডিড-এ। ৪০৪ মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কিছু ব্যবহারকারীকে একটি এই কেন্দ্রিক সাবরেডিট থেকে নিষিদ্ধ করা হয়েছে, কারণ তারা বিশ্বাস করতে শুরু করেছে যে এআই ঈশ্বরসদৃশ বা এটি তাদের ঈশ্বরসদৃশ করে তুলছে।
ওরেগন স্টেট ইউনিভার্সিটির সামাজিক মনোবিজ্ঞানী রেগান গুরুং বলেন, ‘এআই এমন চিন্তাভাবনাকে উসকে দিতে পারে যা সঠিক নয় বা বাস্তবতার সঙ্গে মিলে না। কৃত্রিম বুদ্ধিমত্তার সমস্যা হলো— এটি বৃহৎ ভাষা মডেলগুলো মানুষের ভাষার প্রতিচ্ছবি হিসেবে কাজ করে, কিন্তু একইসঙ্গে তা শক্তিশালী করে তোলে। এটি ব্যবহারকারীদের এমন কিছু দেয় যা প্রোগ্রামটি মনে করে পরবর্তী বাক্য হিসেবে উপযুক্ত হবে। আর এখানেই সমস্যার শুরু।’
এআই কীভাবে শেখা বা স্মৃতির ওপর প্রভাব ফেলতে পারে, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন শিক্ষার্থী যদি প্রতিটি অ্যাসাইনমেন্ট লেখার জন্য এআই’র ওপর নির্ভর করে, তাহলে সে তার বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবে না। যদি সে এটা নিজে করে তাহলে অনেক কিছুই শেখার সুযোগ আছে। এছাড়া দৈনন্দিন কাজকর্মে এআই ব্যবহারের ফলে মানুষ অনেক সময় বুঝতেই পারে না, সে ঠিক কী করছে। এভাবে সচেতনতা কমে যেতে পারে।
মনোবিজ্ঞানী আগুইলার বলেন, আমরা যা দেখতে পাচ্ছি, তা হলো—মানুষ মস্তিষ্কগতভাবে অলস হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। কারণ আপনি যদি একটি প্রশ্ন করেন এবং সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যান, তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত সেই উত্তরের বিশ্লেষণ বা প্রশ্ন করা। কিন্তু অনেক সময়েই মানুষ সেই অতিরিক্ত ধাপটি গ্রহণ করে না। এর ফলে সমালোচনামূলক চিন্তাশক্তি দুর্বল হয়ে পড়ে।
অনেক মানুষ শহরের রাস্তায় চলাচলের জন্য গুগল ম্যাপ ব্যবহার করেন। অনেকেই লক্ষ্য করেছেন, এটি ব্যবহার করার ফলে তারা আগে যেখানে রাস্তাঘাটের দিকে মনোযোগ দিতেন, এখন তারা কোথায় যাচ্ছেন বা কীভাবে যেতে হয়—সে সম্পর্কে কম সচেতন হয়ে পড়েছেন। ঠিক একই ধরনের সমস্যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়মিত ব্যবহারের ক্ষেত্রেও দেখা দিতে পারে। এআই যত বেশি আমাদের দৈনন্দিন জীবনে প্রবেশ করছে, ততই আমাদের নিজস্ব সচেতনতা ও নির্ভরশীলতার ভারসাম্য বিঘ্নিত হতে পারে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি



