মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৩১ ২৪ মার্চ ২০২০
পৃথক দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ৬ মাসের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক মঙ্গলবার নিজের গুলশানের বাসায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
তিনি বলেন, কারাবন্দি খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত রেখে তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত সুপারিশ করে আইন মন্ত্রণালয় থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসময়ের মধ্যে তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। তবে বিদেশ যেতে পারবেন না।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে সরকার ৪০১ ধারায় তার দণ্ড স্থগিত করে মুক্তির এ সিদ্ধান্ত নিয়েছে। ফৌজদারি কার্যবিধি আইনের ৪০১ (১) ধারা অনুযায়ী তার সাজা স্থগিত করে তাকে ৬ মাসের জন্য মুক্তি দেয়া হচ্ছে। তবে এ ৬ মাস তাকে নিজের বাসায় থাকতে হবে। তিনি বিদেশে যেতে পারবেন না।
এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষিতে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো মানে তাকে ‘সুইসাইডের’ মুখে ফেলা। মানবিক কারণে উনার বয়স বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে তার সাজা স্থগিত করে মুক্তির এ সিদ্ধান্ত নেয়া হয়। চিকিৎসার জন্য তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে যেতে পারবেন।
এর আগে বয়স ও অসুস্থতার কারণে খালেদা জিয়াকে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। এ আবেদনে সাড়া দিয়ে সরকার মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান বেগম জিয়া। প্রথমে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে থাকলেও পরে চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউ হাসপাতালে রাখা হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।
এর আগে বয়স ও অসুস্থতার কারণে খালেদাকে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। এ আবেদনে সাড়া দিয়ে সরকার মুক্তির সিদ্ধান্ত নেয়।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





