মুক্তিযুদ্ধ মন্ত্রীর গানম্যানের গুলিতে মরলো যুবক, বন্ধু আহত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:১৭ ১৭ এপ্রিল ২০২০
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হকের গানম্যানের গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার বন্ধু গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মন্ত্রীর গানম্যান কিশোর কুমার (৩৫) কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের নারায়ণ কুমারের ছেলে। গানম্যান কিশোর ও হতাহতরা বন্ধু বলে জানা গেছে।
নিহত ওই যুবকের নাম মো. শহিদ (৩০)। তিনি কালিয়াকৈর থানার সীমান্তবর্তী এলাকা টাঙ্গাইলেরর মির্জাপুর এলাকার আইজগানা গ্রামের সবুর উদ্দিনের ছেলে। আর একই এলাকার মো. মঈন উদ্দিন (৩২) গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মন্ত্রীর গানম্যান কিশোর ও হতাহতরা পরস্পর বন্ধু। প্রায়ই তারা এলাকায় আড্ডা দিতেন এবং নেশা করে বেড়াতেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে কুতুবদিয়া এলাকার লায়ন হাবিবের একটি পতিত জমিতে তারা বসে আড্ডা দেন এবং নেশা করেন।
পুলিশ ধারণা করছে, পূর্ব পরিকল্পিতভাবে বা নেশাগ্রস্ত হয়ে কোনো বিষয় নিয়ে ঝগড়ার জের ধরে কিশোর তার কাছে থাকা পিস্তল দিয়ে শহিদ ও মঈনকে গুলি করেন। এতে শহিদ বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং মঈনের পেটের এক পাশে গুলি লাগে। গুলির শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে আসলে গানম্যান কিশোর দৌড়ে পালিয়ে যান।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ আহত মঈনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া নিহত শহিদের মররদেহ উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে রাখা হয়।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, মন্ত্রীর গানম্যান কিশোর পলাতক। তাকে ধরতে অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে বা পূর্ব পরিকল্পিতভাবে ওই যুবককে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এ ব্যাপারে জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, অভিযুক্ত এএসআই কিশোরকে গ্রেফতার করার জন্য আমি পুলিশকে নির্দেশ দিয়েছি। ন্যক্কারজনক এ ঘটনার উপযুক্ত বিচার হবে।
মন্ত্রী বলেন, ব্যক্তিগত কাজে গিয়ে সে এ ঘটনা ঘটিয়েছে। তবে পিস্তল কীভাবে নিল সেটি আমি তদন্ত করে দেখছি।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা









