মোবাইল ফোন আমদানিতে কমল শুল্ক, ছাড় উৎপাদনেও
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৬ ১ জানুয়ারি ২০২৬
দেশীয় মোবাইল শিল্পকে উৎসাহিত করতে মোবাইল ফোন ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ব্যবহারযোগ্য মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ করা হয়েছে, এবং দেশে উৎপাদিত মোবাইল ফোনের ক্ষেত্রে কাস্টমস ডিউটি ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
নতুন মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স ইনসিডেন্স আগে ছিল ৬১ দশমিক ৮০ শতাংশ। এবার তা ৪৩ দশমিক ৪ শতাংশে নামানো হয়েছে।
বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের বিস্তারিত ও আলোচনার বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানান, দেশে প্রচুর পরিমাণে ব্যবহৃত মোবাইল ফোন আমদানি করা হয়, যা পরে কিছু যন্ত্রাংশ পরিবর্তন বা সংযোজন করে নতুন বলে বিক্রি করা হয়। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হন এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়।
প্রেস সচিব বলেন, “এর ফলে আশা করা হচ্ছে যে, বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও বেশি ব্যাপকতা পাবে। আরও অনেকেই আগ্রহী হবেন বাংলাদেশে মোবাইল ফোন উৎপাদন করতে।”
তিনি জানান, বাজারে আন-অফিশিয়াল ও চোরাই মোবাইল ফোনের দাপট বন্ধ করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন।

ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। ছবি: পিআইডি
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি চালুতে সরকারের উদ্যোগের মধ্যে মোবাইল ফোন আমদানিতে ‘উচ্চ শুল্কের’ বিষয়টি আলোচনা হয়। কর ফাঁকি বন্ধ ও নিম্নমানের ফোন দেশে প্রবেশ রোধ করতে হ্যান্ডসেট নিবন্ধনে এই পদ্ধতি বুধবার থেকে চালু হয়েছে।
এনইআইআর পদ্ধতি কার্যকর হওয়ার পর কেবল সরকার অনুমোদিত বৈধ হ্যান্ডসেটই নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। তবে এনইআইআর চালু হওয়ার আগে নেটওয়ার্কে থাকা ফোনে কোনো প্রভাব পড়বে না।
আগের ঘোষণার মতে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এনইআইআর চালু হওয়ার কথা ছিল। কিন্তু ব্যবসায়ীদের প্রতিবাদের কারণে বিটিআরসি ১ জানুয়ারি পর্যন্ত তা স্থগিত করে। গত ডিসেম্বর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে বহু পক্ষীয় বৈঠকের পর ইতোমধ্যে আমদানি হওয়া মোবাইল ফোন ১৫ মার্চ পর্যন্ত বিক্রি করার সুযোগ দেওয়া হয়েছে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য



