যান চলাচল বন্ধ ১১ এপ্রিল পর্যন্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩০ ৪ এপ্রিল ২০২০
নভেল করোনাভাইরাসের মহামারী ঠেকাতে কার্যত ‘শাটডাউন’ চলছে। প্রায় অবরুদ্ধ দেশ। সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরে থাকার কার্যক্রমের অংশ হিসেবে ফের ছুটি বাড়িয়েছে সরকার। আর এ ‘ছুটি’ বাড়ানোর ঘোষণার পর এবার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞাও বাড়ানো হলো ১১ এপ্রিল পর্যন্ত ।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়ে বলেছে, পণ্য পরিবহন, জরুরি সেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।
এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের বলেন, “ইতোপূর্বে সরকার ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছিল। আপনারা জানেন সরকার আগামী ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করেছে। এর ধারাবাহিকতায় জনসাধারণের স্বার্থ বিবেচনায় আগামী ১১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার অনুরোধ করছি।”
দেশে নভেল করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশেও সব অফিস আদালত এবং সড়ক, নৌ ও বিমান চলাচল বন্ধ রেখে সবাইকে যার যার বাড়িতে থাকতে বলা হয়েছে। সরকারি ভাষায় একে বলা হচ্ছে ‘ছুটি’।
প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সময়ের জন্য এই নির্দেশনা জারি হলেও গত ৩১ মার্চ ডিসিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর আভাস দেন।
পরদিন জনপ্রশাসন মন্ত্রণালয় ৯ এপ্রিল পর্যন্ত ‘সাধারণ ছুটি’ ঘোষণা করে আদেশ জারি করে, যার সঙ্গে পরের দুই দিনের সাপ্তাহিক ছুটিও যোগ হবে বলে জানানো হয়।
ওই আদেশে বলা হয়েছিল, “মানুষের জীবন জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস সার্ভিস পর্যায়ক্রমে চালু করা হবে।”
কিন্তু যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্তও ১১ এপ্রিল পর্যন্তই বলবৎ থাকবে জানিয়ে ওবায়দুল কাদের শনিবার বলেন, “সংকটে আমাদের দেশের পরিবহন অনেক গুরুত্বপূর্ণ ত্যাগ স্বীকার করেছে। এই সংকট আমাদের সকলের। এই সংকট উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফা যে নির্দেশনা দিয়েছেন, মেনে চলবেন। ১১ তারিখ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখবেন, পরবর্তী সিদ্ধান্ত পরে জানানো হবে।”
অফিস ছুটির মধ্যেও জরিমানা ছাড়া নির্ধারিত ফি দিয়ে ৩১ জুন পর্যন্ত যানবাহনের ফিটনেস ও ড্রাইভার্স লাইসেন্স নবায়নের সুযোগ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
কোনো অবস্থাতেই শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “সারা বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি আজ এক ভয়াবহ রূপ ধারণ করেছে, এ যাবৎ বিশ্বে ১১ লাখ মানুষ আক্রান্ত হয়েছে, প্রায় ৫৭ হাজার মানুষ মৃত্যুবরণ করেছে এই প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে। আমাদের দেশ তুলনামূলকভাবে অনেক ভালো।
“আজকে ইতালি, স্পেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের মত দেশে যে ভয়াবহ অবস্থা, সেই তুলনায় আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৩১টি নির্দেশনা মেনে সবাই একযোগে এই অদৃশ্য শত্রুর মোকাবিলা করে চলেছি।”
ওবায়দুল কাদের বলেন, “আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যেন ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে অধিক লোক জমায়েতের মত বিপদজনক পথ বেছে না নিই। কোনো অবস্থাতেই জমায়েত করা যাবে না।”
স্বাস্থ্যবিধি মেনে চললে দেশ ‘অচিরেই ভালোর দিকে’ যাবে বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, “এ ব্যাপারে আইনপ্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করতে হবে। দলীয় নেতাকর্মীদের কাছে আমার আহ্বান, সুদিনের প্রত্যাশায় আজকের সাময়িক কষ্ট মেনে চলতে হবে। সুদিনের আশায় আমরা সাময়িক ত্যাগ স্বীকার করব, এটা যেন আমাদের মাথায় থাকে। ... স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা অবশ্যই এই মহা সংকট থেকে নিজেদের রক্ষা করতে পারব।”
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু


