যে কারণে বাংলাদেশী ১৫টি টুইটার একাউন্ট বন্ধ হলো
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৩৪ ২২ ডিসেম্বর ২০১৮
সংগৃহীত
ফেসবুকের পর টুইটারও জানিয়েছে, তারা বাংলাদেশ থেকে পরিচালিত হচ্ছিল এমন ১৫টি টুইটার একাউন্ট বন্ধ করে দিয়েছে। টুইটার জানিয়েছে এসব একাউন্ট সমন্বিতভাবে এই সামাজিক প্ল্যাটফর্মকে তাদের স্বার্থে অপব্যবহারের চেষ্টা করছিল।
এক বিবৃতিতে টুইটার আরও জানিয়েছে "যেসব একাউন্ট টুইটার থেকে বন্ধ করা হয়েছে, সেগুলোর কয়েকটি বাংলাদেশের রাষ্ট্রীয় মদতপুষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে।"
উল্লেখ্য এর আগে ফেসবুক ভুয়া খবর প্রচারের জন্য তারা বাংলাদেশে তাদের প্ল্যাটফর্মে ৬টি একাউন্ট এবং ৯টি পেজ বন্ধ করে দিয়েছে, তারা বলছে এগুলো সম্পূর্ণ ক্ষতিকারক বলে আমরা এগুলো বন্ধ করেছি।
ফেসবুক আরও বলেছে, এগুলোতে বাংলাদেশ সরকারের সমর্থনে বিভিন্ন ধরণের কনটেন্ট পোস্ট করা হচ্ছিল এবং "এর সাথে সরকার-সংশ্লিষ্ট কিছু লোকের সম্পর্ক আমরা শনাক্ত করতে পেরেছি।"
ফেসবুক একাউন্টগুলোর মধ্যে বিবিসি বাংলার মতো দেখতে একটি অবিকল একাউন্টও রয়েছে। এতে যে ওয়েব ঠিকানা দেয়া হয়েছে়, তা হচ্ছে BBC-BANGLA.COM কিন্তু বিবিসি বাংলার প্রকৃত ওয়েব ঠিকানা হচ্ছে www.bbc.com/bengali.
টুইটার যে একাউন্টগুলো বন্ধ করেছে, সেগুলোর পেছনে কারা, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা কল্পনা চলছে।
তবে এসব একাউন্টের পরিচয় টুইটার কর্তৃপক্ষ প্রকাশ করেনি।
তবে টুইটার বলছে, তাদের তদন্ত অব্যাহত থাকবে এবং তা আরও সম্প্রসারিত হবে যতদিন অন্তত নির্বাচন শেষ না হয় ততদিন।
মোট ১৫টি একাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। তবে এসব একাউন্টের ফলোয়ারের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। বেশিরভাগ একাউন্টের ফলোয়ারের সংখ্যা ৫০ এর নীচে।
তদন্ত শেষ হলে এসব একাউন্টের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
Foxxita #Vote নামে একজন টুইটারে মন্তব্য করেছেন, "জেনে ভালো লাগলো। এই পনেরটি একাউন্টের ব্যাপারে আমি কৌতুহলী। আমার তো মনে হয় এরকম হাজার হাজার টুইটার একাউন্ড আছে। কিন্তু আমরা এই পনেরটি একাউন্ট থেকে নিরাপদ।"
ভুয়া টুইটার একাউন্ট ব্যবহার করে ভারতেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হতে পারে আশংকা প্রকাশ করে
Truth Prevail একাউন্ট থেকে একজন লিখেছেন, "দয়া করে ভারতের একাউন্টগুলোও নিয়ন্ত্রণ করুন টুইটার। আমাদের এখানে পাঁচ মাস পরেই নির্বাচন এবং এখানে প্রচুর সংখ্যায় ভুয়া ও বাজে একাউন্ট থাকতে পারে।"
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

