যেভাবে এই পর্যায়ে মোবাইল ফোন, প্রথম কথা বলেছিলেন কে?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:২৩ ২২ জানুয়ারি ২০২৩
আমরা বিভিন্ন প্রয়োজনে কথা বলার জন্য, মেইল করার জন্য বা আরও অন্য কারণে মোবাইল ফোন ব্যবহার করে থাকি। কখনও কি চিন্তা করে দেখেছেন যে, এই মোবাইল ফোন কীভাবে আবিষ্কার হলো? আজকে আমরা এই মোবাইল ফোন আবিষ্কারের ইতিহাস জেনে নিবো।
প্রথম মোবাইল ফোন তৈরি হয়েছিল ১৯৭৩ সালে, আমেরিকার নিউইয়র্ক শহরে - আর তা তৈরি করেছিলেন ইঞ্জিনিয়ার মার্টিন কুপার। তাকেই বলা হয় মোবাইল ফোনের জনক।
মার্টিন কুপার কাজ করতেন তখনকার এক ছোট টেলিকম কোম্পানি মোটরোলায়। কিন্তু তার স্বপ্ন ছিল: এমন একদিন আসবে যখন সবার হাতেই তার নিজস্ব ফোন থাকবে, আর সেই ফোনে যে কোন সময় তার সাথে যোগাযোগ করা যাবে।
সেসময় টেলিফোন মানে ছিল এমন একটা জিনিস, যা মানুষের অফিসের টেবিল আর বাড়িতে তারের সাথে যুক্ত থাকত। সে কারণে সাধারণ মানুষের কাছে মোবাইল ফোনের ধারণা বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতোই ছিল। ডিক ট্রেসি নামের আমেরিকান একটি কমিকের চরিত্রগুলো এক ধরনের ভিডিও হাতঘড়ির সাহায্যে পরস্পর যোগাযোগ করত, সেটা দেখেই প্রথমবার মার্টিন কুপার এর মাথায় মোবাইল ফোনের চিন্তাটা এসেছিল।
ঠিক সেই জিনিসটাই মার্টিন কুপার এর নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল মাত্র ৩০ দিনের মধ্যে তৈরি করেছিল।আজ থেকে ৪৮ বছর আগে ১৯৭৩ সালের এপ্রিল মাসে, নিউইয়র্কের হিলটন হোটেলে প্রথম মোবাইল ফোনের মডেল উপস্থাপন করা হয়। প্রথম মোবাইল ফোনটি ছিল ১০ ইঞ্চি লম্বা আর ২ ইঞ্চি চওড়া এবং প্রায় ৪ ইঞ্চি মোটা।
সেই মোবাইল ফোনের ওজন ছিল এক কেজিরও বেশি। মাত্র ২০ মিনিট কথা বললেই ফোনের ব্যাটারি শেষ হয়ে যেত। তাই সেই ফোন দেখে অনেকেই হাসাহাসি করেছে। তবে সত্যিকার অর্থে ওই সময়ে এরকম একটি ফোন তৈরি করা ছিল এক প্রকার অসম্ভব চ্যালেঞ্জ।
পৃথিবীর ইতিহাসের মোবাইল ফোন দিয়ে প্রথম কলটিও করেছিলেন মার্টিন কুপার। তিনি নিউইয়র্কের ৬ষ্ঠ অ্যাভিনিউতে হাঁটতে হাঁটতে এ.টি অ্যান্ড টি (AT&T) কোম্পানিতে কর্মরত তার এক ইঞ্জিনিয়ার বন্ধুকে কলটি করেছিলেন।
এ.টি অ্যান্ড টি (AT&T) আবিষ্কৃত সেলুলার টেকনোলজি নামের একটা প্রযুক্তির ওপর ভিত্তি করেই মোবাইল ফোন আবিষ্কার হয়েছিল। হাতে করে ফোন নিয়ে ঘোরার কথা এ.টি অ্যান্ড টি মোটেও ভাবেনি। তারা এই প্রযুক্তি উদ্ভাবন করেছিল মূলত গাড়িতে টেলিফোন সংযুক্ত করার জন্য।
কিন্তু ছোট্ট কোম্পানি মটোরোলা তৎকালীন বিশ্বের সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানি এ.টি অ্যান্ড টির কল্পনার সীমানা ছাড়িয়ে যায়। সবার আগে, প্রথম মোবাইল ফোন বাজারে আনে মটোরোলা কোম্পানি! তবে প্রথম মোবাইল ফোনটি বাজারে আসতে আরও দশ বছরের মতো সময় লাগে। ১৯৮৩ সালে প্রথম বারের মতো বাজারে আসে মটোরোলা ডাইনা টিএসি (DynaTAC) মডেলের ফোনটি।
সেই মোবাইলের দাম ছিল ৪ হাজার ডলার, বর্তমান সময়ে যার বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকারও বেশি। এ ছাড়া তখন কল রেট ছিল অনেক বেশি। সেই যুগে মোবাইল অনেকটা বড়োলোকদের খেলনা হিসেবে ব্যবহৃত হতো। এই মোবাইলটি অনেকের কাছে ইটের মতো, আবার কারও কাছে জুতার মতো দেখতে মনে হয়েছে। তাই অনেকে এটাকে বলত দি ব্রিক (The Brick)।
আবার অন্যরা বলতো সু ফোন (Shoe Phone)। তবে মার্টিন কুপার এর নাম দিয়েছিলেন ডায়নামিক অ্যাডাপটিভ টোটাল অ্যারিয়া কভারেজ; সংক্ষেপে (ডায়নাট্যাক)। সেই মোবাইল ফোন যে মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তা হয়তো কেউ উপলব্ধিও করেনি!
বর্তমানের মোবাইল ফোনে রেডিও, টিভি, মিউজিক প্লেয়ার, ক্যামেরা, ইন্টারনেটসহ কী নেই! বর্তমান পৃথিবীর মোট জনসংখ্যার ৮৭ শতাংশের বেশি লোক মোবাইল ফোন যোগাযোগের আওতায় এসেছে এবং ৫১১ কোটির বেশি মানুষ নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করছে।
সেই মটোরোলা দিয়ে শুরু হলেও বর্তমান বিশ্বের স্মার্টফোন বাজারে ৭৬ শতাংশ দখল করে রেখেছে মাত্র ১০টি কোম্পানি। মোবাইল ফোনের মাধ্যমে আমরা যেমন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যোগাযোগ করতে পারছি; মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার উদ্ভাবিত ডিপ স্পেস নেটওয়ার্ক ব্যবহার করে পৃথিবী থেকে সৌরজগতের বাইরে পর্যন্তও যোগাযোগ রক্ষা করা সম্ভব হচ্ছে।
সেই প্রযুক্তি দিয়েই ১৯৭৭ সালে নাসা ভয়েজার মিশন পরিচালনা করেছিল। এখনো পর্যন্ত পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করা মানুষের তৈরি বস্তু হলো ভয়েজার-১। উৎক্ষেপণের ৪৪ বছর পরেও এখনো পর্যন্ত ভয়েজার সক্রিয় রয়েছে।
একুশ শতকে এসে মোবাইল ফোন আমাদের জীবন-যাপন পদ্ধতি আমূল পরিবর্তন করে দিয়েছে। এখন মোবাইল ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না! ভবিষ্যতে স্মার্টফোনে আরও কোন কোন চমকপ্রদ প্রযুক্তি যুক্ত হয়; তা দেখার অপেক্ষায়।
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর চুক্তি
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: গোপনীয় চিঠিতে যা জানা গেল
- রিয়াদ রুটে বিমানের ফ্লাইট চালু ২৫ অক্টোবর, দাম্মামে বৃহস্পতিবার
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- সাদা নাকি লাল: ডায়াবেটিসে কোন চাল বেশি উপকারী?
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- বিসর্জনে শেষ শারদীয় দুর্গোৎসব
- ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে আপিল ট্রাম্প প্রশাসনের
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়




