রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি কীভাবে বুঝবেন? যেভাবে দূর করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৫ ১৫ জুন ২০২১
অধিকাংশ নারীই রক্তে হিমোগ্লোবিনের অভাবে ভোগেন। যাকে আমরা অ্যানিমিয়া বলি। হিমোগ্লোবিন এমন একটি প্রোটিন যা লোহিত রক্তকণিকায় থাকে এবং শরীরের নানা অংশে অক্সিজেন বহন করে নিয়ে যায়।
রক্তক্ষয়, লোহিত রক্তকণিকা উৎপাদন কমে যাওয়া এবং লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যাওয়া- এই তিন কারণে রক্তের মধ্যে আয়রনের পরিমাণ কমে যায়। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক রাখতে আয়রন খুবই প্রয়োজনীয় একটি উপাদান।
রক্তে হিমগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কম হলেই তাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা। হিমোগ্লোবিনের অভাবে দেখা দেয় দুর্বলতা, শ্বাসকষ্ট, অবসাদের মতো নানাবিধ শারীরিক জটিলতা। ঋতুচক্র, প্রেগন্যান্সির সময়ে এই সমস্যা আরও বাড়ে।
যেভাবে বুঝবেন শরীরে আয়রনের অভাব
ক্লান্তিবোধ
একটু কাজ করেই যদি হাঁপিয়ে যান বা ক্লান্তি বোধ হয়, তবে বুঝতে হবে শরীরে আয়রনের অভাব ঘটেছে। তবে অন্য অনেক কারণেও ক্লান্তিবোধ হতে পারে। তাই এই ধরনের সমস্যা দেখা দিলে চিকিত্সকের পরামর্শ নিন।
আয়রনের অভাবে দেহে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। তখন শরীরের টিস্যুগুলিতে অক্সিজেন সরবরাহ করতে অসুবিধা হয়। যখন পেশি পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পায় না তখন হাঁটতে বা অন্য কোনো কাজ করতে ক্লান্ত লাগে।
বেশি চুল পড়া
অনেক কারণেই চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা যায়। তবে রক্তাল্পতার কারণে খুব বেশি করে চুল উঠে যায়।
ত্বক ফ্যাকাশে হওয়া
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে ত্বক ফ্যাকাশে দেখায়। চোখের ভেতরের অংশ যদি সাদা হয়ে যায়, তাহলে বুঝতে হবে শরীরে আয়রনের ঘাটতি হয়েছে। সেই ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
মাথাব্যথা
প্রায়ই মাথাব্যাথায় ভুগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। মাথায় যখন যথেষ্ট পরিমাণে অক্সিজেন পৌঁছোয় তখনই মাথাব্যথা বা মাইগ্রেনের ব্যথা দেখা দেয়। এই সমস্যাগুলো আয়রনের অভাবের লক্ষণ বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রার ঘাটতির কারণে হতে পারে।
স্নায়বিক অস্থিরতা
আয়রন ডেফিসিয়েনসি বা রক্তাল্পতাজনিত সমস্যার ক্ষেত্রে স্নায়বিক অস্থিরতা লক্ষ করা যায়।
হিমোগ্লোবিন বাড়াতে যা যা খাবেন
ঋতুকালে মেয়েদের শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত বেরিয়ে যায়। ফলে শরীর দুর্বল হয়ে পড়ে। ডায়েটিশিয়ানদের মতে, রক্তে আয়রনের ঘাটতি মেটাতে প্রতি দিনের ডায়েটে ডিম, আপেল, তরমুজ, বেদানা, পালংশাক, ব্রোকোলি, বিট, পনির, কুমড়োর বীজ, আমন্ড, কিসমিসের মতো আয়রনসমৃদ্ধ খাবার রাখতে পারলে দ্রুত উপকার মিলবে।
আপেল
আপেলে আয়রন ছাড়াও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন আর মিনারেল। ডায়েটিশিয়ানদের মতে, প্রতি দিন অন্তত এক কাপ আপেলের রস খেতে পারলে শরীরে আয়রনের ভারসাম্য বজায় রাখা সহজ হবে।
বেদানা
যাঁরা রক্তাল্পতায় ভুগছেন, তাঁদের জন্য বেদানা খুবই উপকারী। বেদানায় আয়রনের পাশাপাশি রয়েছে ক্যালসিয়াম, ফাইবার আর প্রোটিন। তাই রক্তাল্পতার সমস্যায় বেদানা খেতে পারলে উপকার পাওয়া যায়।
কমলালেবু
কমলালেবু ভিটামিন সি-র সব চেয়ে ভালো উত্স। আর দেহে আয়রন দ্রুত শুষে নেওয়ার জন্য ভিটামিন সি সব চেয়ে জরুরি। এর ফলে হিমোগ্লোবিন উত্পাদনের গতিও বাড়ে।
মাংস
রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত প্রাণিজ প্রোটিন। সকল ধরনের লাল মাংস যেমন খাসির মাংস, আয়রনের সব চেয়ে ভালো উত্সগুলোর একটি। আয়রন হিমোগ্লোবিন উত্পাদনের জন্য জরুরি। মুরগির মাংস লাল মাংস না হলেও তা দেহকে বিশাল পরিমাণে আয়রন সরবরাহ করতে পারে।
সামুদ্রিক খাদ্য
সামুদ্রিক খাদ্যে আয়রন এবং অন্যান্য খনিজ পুষ্টিকর উপাদান আছে প্রচুর পরিমাণে। সুতরাং অ্যানিমিয়া বা রক্তশুন্যতার রোগীদের প্রতি দিনের খাদ্যতালিকায় অয়েস্টার, ক্লামস এবং অন্যান্য স্বাস্থ্যকর সামুদ্রিক খাদ্য রাখতে হবে।
চাল-গম-বার্লি-ওটস
চাল, গম, বার্লি এবং ওটস রক্তশুন্যতায় আক্রান্ত রোগীদের জন্য চমত্কার আয়রনসমৃদ্ধ খাবার। এ সব খাবার প্রয়োজনীয় কার্বোহাইড্রেটসও সরবরাহ করে। লাল চাল বিশেষ করে সব বয়সিদের জন্যই আয়রনের একটি সমৃদ্ধ উৎস বলে গণ্য হয়।
কলাই বা শুঁটি জাতীয় খাদ্য
কলাই বা শুঁটি জাতীয় খাদ্য তথা সয়াবিন, ছোলা এবং বিন জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। সয়াবিন বর্তমানে সবজিভোজীদের জনপ্রিয় একটি খাদ্য। এ থেকে সুস্বাদু সব খাবার তৈরি হয় এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় দ্রুত গতিতে।
শুকনো ফল
কিসমিস, অ্যাপ্রিকট বা খুবানি এবং খেজুরে আছে প্রচুর আয়রন, ভিটামিন এবং ফাইবার। এ সব খাবার খেলে রক্তের হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ে দ্রুত গতিতে।
বাদাম
যেকোনো ধরনের বাদামই মানবদেহের জন্য উপকারী বলে বিবেচিত হয়। যে কারণে তরুণরা কাজুবাদাম, হিজলিবাদাম, চিনাবাদাম এবং আখরোট খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ে দ্রুত গতিতে।
ডার্ক চকোলেট
শিশুদের প্রিয় খাবার ডার্ক চকোলেটেও থাকে প্রচুর পরিমাণে আয়রন। আর এ কারণেই এমনকি ডাক্তাররাও ডার্ক চকোলেট খেতে বলেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




