শিশুকে প্লাস্টিকের বক্সে খাবার দিচ্ছেন? সর্বনাশ!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৪১ ১৬ মার্চ ২০২১
বাড়িতে শিশুদের স্কুলে পাঠানোর সময় তাদের টিফিন দিতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয় মায়েদের। এক তো, 'এটা খাবো না, সেটা খাবো না', তার উপর সুন্দর, রঙচঙে, বাহারি টিফিন বক্স ছাড়া খাবার নিতেই চায় না তারা।
কিন্তু নানা রকম টিফিন বক্সের চেয়েও খাবার দীর্ঘক্ষণ গরম আর জীবাণুমুক্ত রাখাটা বেশি গুরুত্বপূর্ণ মায়েদের কাছে। আর সেটাই তো স্বাভাবিক! তাই প্লাস্টিকের বাহারি বক্সে অ্যালুমিনিয়াম ফয়েলে ভালো করে খাবার মুড়ে তবেই শিশুকে খাবার দেন মায়েরা।
এতে খাবার দীর্ঘক্ষণ গরম থাকছে। কিন্তু প্লাস্টিকের টিফিন বক্সের ক্ষতিকর রাসায়নিকের হাত থেকে শিশুকে রক্ষা করা সম্ভব হচ্ছে না।
বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের টিফিন বাক্সে বা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে শিশুদের খাবার দিলেই সর্বনাশ অনিবার্য! দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে খাবার খাওয়ার ফলে শিশুদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। কারণ, এই পদ্ধতিতে খাবার খাওয়ার ফলে পরিমাণে সামান্য হলেও খাদ্যের সঙ্গে মেশা ক্ষতিকর রাসায়নিক একটু একটু করে জমা হতে থাকে তাদের দেহে।
কীভাবে প্লাস্টিকের টিফিন বাক্স বা প্লাস্টিকের তৈরি কোনও পাত্রে রাখা খাবার শিশুদের ক্ষতি করে? যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)-এর রিপোর্টে জানানো হয়েছে, প্লাস্টিকের টিফিন বক্সে বা প্লাস্টিকের তৈরি কোনও পাত্রে গরম খাবার রাখলে ওই খাদ্যের সংস্পর্শে এসে সেই পাত্র থেকে ক্ষতিকর রাসায়নিক 'জেনোস্ট্রেজেন' নিঃসৃত হয়।
পলিথিন ফয়েলে গরম খাবার মুড়ে রাখলেও একইভাবে খাদ্যে মেশে ক্ষতিকর 'জেনোস্ট্রেজেন'। মার্কিন বিশেষজ্ঞদের মতে, এই 'জেনোস্ট্রেজেন'-এর প্রভাবে শিশুদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখা খাবারও তাদের স্বাস্থ্যের ক্ষতি করে।
ভারতীয় পুষ্টিবিদ রুজুতা দ্বিওয়েকারের মতে, খাবার দীর্ঘক্ষণ গরম রাখতে সেটা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে রাখা হয়। কিন্তু এই কথা অনেকেই জানেন না, গরম খাবার অ্যালুমিনিয়াম ফয়েলের সংস্পর্শে আসার ফলে খাদ্যে মিশতে থাকে অ্যালুমিনিয়াম।
তিনি মনে করেন, এই অ্যালুমিনিয়াম মেশানো খাবার খেলে, শরীরে ইনসুলিনের ভারসাম্য বিগড়ে যেতে পারে। ফলে স্থূলতা, ফ্যাটি লিভার এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
তাই এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, শিশুদের স্টিলের টিফিন বক্সে খাবার দিন। পারলে খাবার কাপড়ে মুড়ে দিন। এই পদ্ধতিতেও খাবার দীর্ঘক্ষণ গরম থাকবে। আর সুরক্ষিত থাকবে শিশুর স্বাস্থ্যও।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স