শীতের সকালে স্কুল যেতে নারাজ শিশু,বাবা-মায়ের জন্য রইলো অভিনব টিপস
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:২১ ২২ জানুয়ারি ২০২৫
প্রত্যেক মা-বাবাই চান সন্তান যেন সুশিক্ষা পায়। যার প্রধান স্থান হলো স্কুল। কিন্তু শীতের সকালে সমস্যা হয় তাদের ঘুম ভাঙিয়ে স্কুলে যাওয়ার জন্য তৈরি করতে। কমবেশি প্রায় প্রতিটি বাড়িতে একইরকম পরিবেশ দেখা যায়। সাধারণত, ছোট শিশুরা অলস হয়। ফলে তারা সকালে ঘুম থেকে উঠতে এবং স্কুলের জন্য রেডি হতে দেরি করে। অনেক ক্ষেত্রে আবার রাগও দেখায়। যে কারণে শিশুদের স্কুলের জন্য রেডি করা, বাবা-মায়ের জন্য যুদ্ধ জয়ের চেয়ে কম নয়।
তবে যদি আপনি একটু বুদ্ধি খরচ করেন, তাহলে এই সমস্যাও কাটিয়ে উঠতে পারবেন নিমেষে। এই প্রতিবেদন সেসব বাবা-মায়ের জন্য খুবই কার্যকর হবে, যাদের বাড়িতে ছোট শিশু আছে এবং সকালে ঘুম থেকে উঠে স্কুলের জন্য প্রস্তুত হতে সমস্যা তৈরি করে। এমন কিছু পদ্ধতি রয়েছে, যা অনুসরণ করে আপনিও আপনার শিশুকে সময়নিষ্ঠ হতে এবং আরও ভালোভাবে সময়ের ব্যবহার করতে শেখাতে সক্ষম হবেন। নিম্নে রইল এ বিষয়ে বিস্তারিত-
স্ক্রিন টাইম কমিয়ে দিন
প্রায়শই শিশুদের অভ্যাস থাকে টিভি দেখার এবং সকালে ঘুম থেকে ওঠার পরপরই স্মার্টফোন নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ার। তারা টিভি ও স্মার্টফোনের স্ক্রিন দেখার পরই তাদের প্রতিটি কাজ শুরু করে। যদি আপনি চান যে সকালে সন্তানদের মনোযোগ কাজ থেকে সরে না যায় এবং তারা সময়মতো সব কাজ সম্পন্ন করুক, তাহলে আপনার উচিত সকালে তাদের স্মার্টফোন ও টিভি থেকে দূরে রাখা।
শিশুদের দায়িত্বশীল করে তুলুন
শিশুরা ছোট হলেও তাদের ওপর কিছু দায়িত্ব দেয়া উচিত। আপনার শিশুকে জুতো পরতে, ব্যাগ ঠিকমতো গুছিয়ে রাখতে এবং পানির বোতল ভর্তি করে রাখার মতো ছোট ছোট দায়িত্ব দিতে হবে। আপনার এই ছোট অভ্যাস, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক। এর থেকে তারা যেকোনো কাজ করার জন্য অনুপ্রাণিত থাকে।
তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করুন
যদি আপনি চান আপনার শিশু সকালে ঘুম থেকে উঠুক এবং তাদের সব কাজ সময়মতো করুক, তাহলে ওদের রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস গড়ে তোলা উচিত। ঘুমাতে যাওয়ার আগে সন্তানদের স্কুল ব্যাগ রেডি রয়েছে কিনা আপনার তাও নিশ্চিত করা উচিত। যখন আপনি এই কাজ করবেন, তখন সকালে ঘুম থেকে তুলে তাদের রেডি করা অনেক সহজ হবে।
একই সময়ে ওঠার অভ্যাস করুন
শিশুদের সময়মতো ঘুম থেকে ওঠার এবং স্কুলের জন্য প্রস্তুত হওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। যখন তাদের একই সময়ে ঘুমাতে ও জেগে ওঠার অভ্যাস তৈরি হয়, তখন তারা কোনও রাগ ছাড়াই একই সময়ে ঘুমাবে এবং জেগে উঠবে। এতে আপনার সমস্যা অনেকটাই মিটে যাবে।
এছাড়া আপনার শিশুকে সকালের ব্রেকফাস্টে কী দেবেন, তা আগে থেকেই প্রস্তুত ও পরিকল্পনা করুন। এজন্য এমন ব্রেকফাস্টের জিনিসপত্র বেছে নিন, যা দ্রুত ও সহজেই তৈরি করা যায়। সকালের ব্রেকফাস্টে আপনার শিশুদের দুধ, ওটস, ফল ও স্যান্ডউইচ দিতে পারেন। এতে করে তারা সময়মতো ব্রেকফাস্ট করবে এবং স্কুলের জন্যও প্রস্তুত হবে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি


