শ্রীপুরে প্রবাসীর স্ত্রী ও ৩ সন্তান খুনের আগে ধর্ষণের ঘটনা ঘটে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:০৩ ২৫ এপ্রিল ২০২০
গাজীপুরে প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে হত্যার আগে ধর্ষণের ঘটনা ঘটে। এ ‘আলামত’ পাওয়া গেছে। জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করে শ্রীপুর থানার এসআই এখলাস ফরাজী সাংবাদিকদের একথা বলেন।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় জৈনা বাজারের আবদার এলাকায় এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত হামলাকারীরা। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ওই মালয়েশিয়া প্রবাসীর বাবা শ্রীপুর থানায় মামলাটি দায়ের করেন।
শ্রীপুর থানার এসআই এখলাস ফরাজী বলেন, “আলামত দেখে মনে হয় বুধবার রাতের কোনো এক সময় পূর্বপরিকল্পিতভাবে এই প্রবাসীর ইন্দোনেশিয়া বংশোদ্ভূত স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে ধারালো অস্ত্রে গলা কেটে হত্যা করা হয়েছে। চার জনের দেহেই একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।”
তবে হত্যার আগে মা-মেয়েকে ধর্ষণ করার আলামত পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকালে ঘরের ভেতর থেকে রক্তমাখা একটি বটি ও চাকু উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করার পর সিআইডির ফরেনসিক ও ক্রাইম সিনের সাত সদস্যের একটি দল হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত জব্দ এবং মরদেহের সুরতাহাল করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ, পিবিআই ও র্যাব কাজ করছে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও উদঘাটন করা যায়নি। তবে ঘরে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। ঘরের আলমিরাসহ অন্যান্য জিনিস সুরক্ষিত ছিল। “এছাড়াও প্রেমঘটিত নাকি অন্য কোনো বিষয়ে হত্যাকাণ্ড ঘটল তাও খতিয়ে দেখছে পুলিশের একাধিক টিম।”
নিহতের প্রতিবেশী সেলিম উদ্দিন বলেন, “তাদের সাথে আমাদের সবসময়ই ওঠাবসা ছিল। তারা খুব আন্তরিক ছিলেন। ওই এলাকায় জমি কিনে বাড়ি করে প্রায় দেড় যুগ যাবৎ তারা বসবাস করছেন। তাদের কেউ খুন করবে এলাকায় কারো সঙ্গে এমন কোনো সম্পর্ক দেখা যায়নি।”
প্রবাসীর এক ভাগিনা বলেন, আইনগত প্রক্রিয়া শেষে চার জনের মরদেহ তাদের নিজ জেলা ময়মনসিংহের পাগলা থানার গোলাবাড়ি গ্রামে দাফন করা হবে।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















