সম্রাটের গ্রেপ্তার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৫৩ ২৮ সেপ্টেম্বর ২০১৯
অবৈধ ক্যাসিনো পরিচালনার খবর প্রকাশের পর নিরুদ্দেশ যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তারে ‘শিগগিরই’ সফল হওয়ার আশা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ক্ষমতাসীন দলের যুব সংগঠনের এই নেতাকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করলেও স্বীকার করছে না বলে গণমাধ্যমে খবর আসার প্রেক্ষাপটে শনিবার রাজানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এই আশা জানান তিনি।
সম্রাটকে কি আটক করা হয়েছে - প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেখুন, তার সম্বন্ধে আপনারা অনেক কিছুই বলছেন। আমরা যেটা বলছি, সে সম্রাট হোক, যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় নেব। আমি এটা এখনও বলতেছি, সম্রাট বলে কথা নয়, যে আইনের ... তাকে আমরা নেব। আপনারা দেখবেন, খুব শিঘ্রই দেখবেন।”
গেল ১৮ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের ক্লাবপাড়ায় র্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো চলার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে আলোচনায় রয়েছে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সম্রাটের নাম।
সেদিন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া গ্রেপ্তার হওয়ার পর সদলবলে কাকরাইলে সংগঠনের কার্যালয়ে অবস্থান নিয়ে রাতভর ছিলেন সম্রাট।
এরপর তাকে গ্রেপ্তারেও অভিযান চালানো হবে বলে খবর প্রকাশের মধ্যে নিরুদ্দেশ রয়েছেন এই যুবলীগ নেতা। কার্যালয়েও তিনি নেই, বাড়িতেও তাকে পাওয়া যাচ্ছে না।
র্যাবের অভিযানের সময় গুলিস্তানের মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের একটি কক্ষে ইসমাইল চৌধুরী সম্রাটের বিশাল ছবি দেখা গিয়েছিল। ওই ক্লাবের ক্যাসিনো তিনি চালাতেন বলে অভিযোগ রয়েছে।
মতিঝিলের ক্লাবপাড়ায় যে ক’টি ক্যাসিনো চলছিল, তা থেকেও প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ চাঁদা যুবলীগ নেতা সম্রাটের কাছে যেত বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। সম্রাটের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল জানান, ক্যাসিনো বন্ধে যে অভিযান, তা র্যাবই পরিচালনা করবে।
শুরুতে র্যাব এই অভিযানে নামলেও পরে পুলিশও কয়েকটি ক্লাবে অভিযানে যায়।
পুলিশ ঢাকার তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে বেআইনি কিছু না পাওয়ার কথা জানালেও পরে সেখানে অননুমোদিত মদ ও বিয়ার পাওয়ার কথা জানায় র্যাব।
এছাড়া ক্যাসিনো পরিচালনায় জড়িত বিদেশিদের পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে; এজন্য দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত হতে হয়েছে।
এসব কারণে পুলিশের ওপর আস্থাহীনতার সৃষ্টি হয়েছে কি না - জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ক্লিয়ার করে দিতে চাই, যেহেতু অভিযানটির শুরু করেছে র্যাব এবং আমরা বলছি ক্যাসিনোর এগুলো র্যাবই করবে। অযথা তথ্য ছাড়া কাউকে যেন হ্যারাস না করা হয়, সেজন্যই আমাদের এ পরিকল্পনা।
আসাদুজ্জামান কামাল বলেন, “এজন্য আমরা তথ্যভিত্তিক অভিযান চালাচ্ছি। আপনারাও দেখছেন।”
এই অভিযানের বিষয়ে তিনি বলেন, “অপরাধ ঘটছে বা যারা অপরাধ ঘটাচ্ছে, এমন খবর যখন পাব, তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা কোনো শুদ্ধি অভিযান না। সুশাসন প্রতিষ্ঠার জন্য যা করার প্রয়োজন, তাই আমরা করছি।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে গেছে তার মূল কারণ হলো, সামনে কি আসবে সেটা নিয়ে চিন্তা করেন। এ কারণে তিনি দেশকে একটা পর্যায় নিয়ে গেছেন। সেটা কীভাবে টেকসই উন্নয়নে রূপান্তরিত করা যায় সে জন্য প্রধানমন্ত্রী সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন। সুশাসন প্রতিষ্ঠায় তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সবাইকে আইন মেনে চলতে বলেছেন।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















