ঢাকা, ২৮ সেপ্টেম্বর সোমবার, ২০২৬ || ১২ আশ্বিন ১৪৩৩
good-food
৩৩৩

সাবেক বিচারপতি সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:১৮ ৪ ডিসেম্বর ২০১৯  

ফারমার্স ব্যাংকের গুলশান শাখা থেকে ৪ কোটি টাকা ভুয়া ঋণ সৃষ্টি করে আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার কমিশনের সভায় চার্জশিট অনুমোদন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক সাঈদ দাহবুব খান।

ফারমার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে চলতি বছরের ১০ জুলাই সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১জনের বিরুদ্ধে মামলা করে দুদক।  

এসকে সিনহা ছাড়া মামলার বাকি আসামিরা হলেন ফারমার্স ব্যাংকের সাবেক এমডি একে এম শামীম, সাবেক এসইভিপি গাজী সালাহউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাফিউদ্দিন আসকারী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মো. লুৎফুল হক, টাঙ্গাইলের বাসিন্দা মো. শাহজাহান, একই এলাকার নিরঞ্জন চন্দ্র সাহা, রনজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী সান্ত্রী রায়।
 

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর