সেপ্টেম্বরেই করোনার টিকা উৎপাদনের পরিকল্পনা রাশিয়ার
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:৩৪ ৩১ জুলাই ২০২০
সেপ্টেম্বর ও অক্টোবরে প্রাণঘাতী করোনার ‘সম্ভাবনাময়’ দুটি টিকার উৎপাদন শুরুর পরিকল্পনা করেছে রাশিয়া। বুধবার দেশটির সরকার এ তথ্য দিয়েছে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সভাপতিত্বে বৈঠকে উপ-প্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা মস্কোয় রিসার্চ ইন্সস্টিটিউটে একটি এবং সাইবেরিয়ার ল্যাবে আরেকটি টিকার উৎপাদনের কথা তুলে ধরেন। তিনি বলেন, এ দুটি টিকাই সবচেয়ে বেশি সম্ভাবনাময়।
গোলিকোভা বলেন, মস্কোভিত্তিক গামালিয়া ইনস্টিটিউট ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যে টিকার পরীক্ষা চালিয়েছে, সেটিই প্রথম সেপ্টেম্বরে উৎপাদনের সময় ঠিক করা হয়েছে।
অপরদিকে সাইবেরিয়ার কাছের শহর নভোসিব্রিস্কের ভেক্টর স্টেট ল্যাবরেটরি যে টিকা তৈরি করেছে, তা অক্টোবরে উৎপাদন শুরু করা হবে।
বিশ্বে করোনায় পর্যুদস্ত চতুর্থ রাষ্ট্র রাশিয়া। দেশটি আশা করছে, বিশ্বে তারাই প্রথম করোনার টিকা বাজারে আনতে যাচ্ছে। তবে পশ্চিমা বিজ্ঞানীরা রুশ টিকা তৈরির গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, কর্তৃপক্ষের চাপে পড়ে গবেষকরা হয়তো তাড়াহুড়ো করছেন।
পুতিন বুধবার বলেন, একটি চূড়ান্ত পণ্যের জন্যে সর্তকতা ও ভারসাম্যপূর্ণ উপায় খুবই গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, রাশিয়ায় ৮ লাখ ২৮ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৩ হাজার ৬শ’ জন।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















