সৌদিতে ঝড়-বৃষ্টি, বিরূপ আবহাওয়ায় হাজীরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৬ ১০ আগস্ট ২০১৯
সৌদি আরবের মক্কায় চলছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মিনা থেকে আরাফাত ময়দানে জড়ো হন লাখ লাখ মুসল্লি।এদিকে, প্রচণ্ড ঝড়-বৃষ্টির কবলে পড়েছেন হজ পালনে সৌদি আরবে যাওয়া প্রায় ২০ লাখ মুসল্লি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার রাতে মুসল্লিরা যে সময় মিনায় অবস্থান করছিলেন, সে সময় সেখানে তীব্র ঝড়ো বাতাস হয়েছে। হজযাত্রীরা আজ মিনা থেকে আরাফাত ময়দানে জড়ো হন। আবহাওয়া অধিদফতরকে উদ্ধৃত করে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবারও বিরূপ আবহাওয়া অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে এদিন তীব্র গরম আর ধূলিঝড়ের আশঙ্কা করা হয়।
আরব নিউজ আর সৌদি গেজেটের খবর বলছে, রোববার সন্ধ্যায় মিনায় ধূলিঝড় হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে আজ হজের দিনও আরাফার ময়দানে তীব্র তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতার আশঙ্কা করা হয় । দেশটির আবহাওয়া ও পরিবেশ সুরক্ষা সংস্থার কর্মকর্তারা আশঙ্কা করছেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত মক্কায় ধূলিঝড় ও বৃষ্টি হতে পারে।
রোববার ধুলিঝড় শুরু হলে সবাই নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন। সেসময় হালকা বৃষ্টিপাতও হয়। ফলে তাপমাত্রা কমে যায়।
আরব নিউজ জানায়, মিনা থেকে আরাফাতের ময়দানে যাওয়ার সময় হাজিরা বৈরী আবহাওয়ার মুখোমুখি হন। একটু পরপরই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিলো। সন্ধ্যার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়। তবে তা একঘণ্টাও স্থায়ী হয়নি।
পরিস্থিতি পর্যবেক্ষণে মিনায় যান মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হওয়ায় হজ ব্যবস্থানা কমিটির চেয়ারম্যান স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদকে ধন্যবাদ জানান তিনি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, সোমবার তীব্র গরম ও আর্দ্রতা থাকবে। তাপমাত্রা ৪৩ ডিগ্রি হতে পারে এবং আর্দ্রতার ৬৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সোমবার ধূলিঝড়েরও আশঙ্কা রয়েছে। দেশটির আবহাওয়া ও পরিবেশ রক্ষা কর্তৃপক্ষের তরফে মুখপাত্র হুসেইন আল কাহতানি জানান, আজকের বিরূপ আবহাওয়া সোমবার পর্যন্ত স্থায়ী হতে পারে।
হজের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আরাফাত ময়দানে অংশগ্রহণ। সোমবার সকাল থেকেই ময়দানে জড়ো হতে শুরু করেন মুসল্লিরা। মিনা থেকে ১০ কিলোমিটার পায়ে হেঁটে এখানে যেতে হয়, থাকতে হয় সূর্যাস্ত পর্যন্ত।
আরাফাতের ময়দান থেকে মুসল্লিরা মাগরিবের নামাজ আদায় না করেই রওনা দেবেন মুজদালিফার দিকে। সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন তারা। এখানে খোলা আকাশের নিচে রাত যাপন করবেন তারা। তারপর মিনার জামারায় (প্রতীকী) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন।
মঙ্গলবার (২১ আগস্ট) সকালে ফজরের নামাজ শেষে হাজিরা আবার ফিরে আসবেন মিনায়। বুধবার (২২ আগস্ট) সকালে জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুণ্ডন করে ইহরাম ত্যাগ করবেন। এরপর পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা।
এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৬ জন হজ পালন করছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস ঢাকার পরিচালক সাইফুল ইসলাম জানিয়েছেন, সৌদি আরবের বাংলাদেশ মিশনসহ প্রায় ২৫০ জন বাংলাদেশি কর্মকর্তা হজ পালনের সময় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোতায়েন থাকবেন। ধর্ম মন্ত্রণালয়ের বেশিরভাগ কর্মকর্তা ইতোমধ্যেই সৌদি আরব গিয়েছেন বাংলাদেশি হজযাত্রীদের সহযোগিতা ও জরুরি সেবা দেয়ার জন্য। জেদ্দা, মক্কা ও মদিনাতে তিনটি মেডিক্যাল স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে ৩০ জন চিকিৎসক ও নার্স হজযাত্রীদের চিকিৎসা সেবা দেবেন। একেবারে জরুরি অবস্থার ক্ষেত্রে স্থানীয় হাসপাতালে হজযাত্রীদের পাঠানোর ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
- নির্বাচনি বিধি ভাঙলে ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ঢাকা-১১ আসনে লাশের রাজনীতির আশঙ্কা নাহিদের
- কী আছে এপস্টেইন ফাইলসে?
- আপনার এক্স অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যা করবেন
- একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার
- ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ৬ হাজার কোটি টাকা ক্ষতি
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- শুধু আমিরের নয়, আইডি হ্যাকড হয় মাসুদেরও: জামায়াত
- ভোটার উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়াবে, আশায় পররাষ্ট্র উপদেষ্টা
- জীবনসঙ্গী নির্বাচনে বারাক ওবামার ৩ পরামর্শ
- নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপে বাংলাদেশের সাতে সাত
- মেয়ের বিয়ে দিলেন নাঈম-শাবনাজ, পাত্র কে?
- নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলেই আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- ৩৬ দফা নির্বাচনি ইশতেহার এনসিপির
- নেতিবাচক চিন্তাধারা কি ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায়?
- জিৎ-প্রসেনজিৎকে অপমান দেবের!
- বিশ্বকাপে থাকছেন বাংলাদেশের দুই আম্পায়ার
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- পদ্মা ব্যারেজ নির্মাণসহ একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তারেক
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- পাকিস্তানের সাহস নেই বিশ্বকাপ বয়কট করার
- ‘ঘুষখোর’ মোশাররফ করিম
- সমর্থকদের সংযম নিশ্চিত করুন: বিএনপি-জামায়াতকে অন্তর্বর্তী সরকার
- স্বর্ণের দামে বিশাল লাফ
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আসছে সাবস্ক্রিপশন সুবিধা
- নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, আল্টিমেটাম
- তারেক, শফিকুর, নাহিদ ও জারা: ফেসবুকে বেশি অনুসারী কার?
- Daffodil International University Celebrates Its 13th Convocation
- মৌসুমীর সঙ্গে বিচ্ছেদের খবরে বিরক্ত ওমর সানী
- Architect Kashef Chowdhury Unveils Climate-Responsive Monograph
- ১ ফেব্রুয়ারি থেকে মুনাফা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহক
- যেসব প্রাণী কামড় দিলে জলাতঙ্ক টিকা দিতে হয়
- যদি গণভোটে ‘না’ জয়ী হয়, তবে কি ঘটবে?
- নির্বাচন: ৩ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
- ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আসছে সাবস্ক্রিপশন সুবিধা
- দুধ ছাড়া কফি খেলে কী ঘটে শরীরে?
- পাটওয়ারীর ওপর হামলা নিয়ে মির্জা আব্বাস, ‘ঝগড়ার প্রয়োজন নেই’
- বিএনপি-জামায়াত-এনসিপি: আওয়ামী লীগের ভোট যাবে কার বাক্সে?
- ফের বাবা হচ্ছেন শাকিব, শুনে অবাক অপু
- ডায়াবেটিসে মধু খাওয়া যাবে কি?
- বাংলাদেশ বাদ: আইসিসির কঠোর সমালোচনায় পাকিস্তান কিংবদন্তি
- কাঁচাবাজারে কখন যাবেন?
- একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
- ভোটের সবকিছু জেনে গেলেন মার্কিন রাষ্ট্রদূত: ইসি সচিব
- এই নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত



