স্মার্ট মানুষের যে ৬ গুণ থাকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৩:০৭ ২১ জানুয়ারি ২০২২
আপনি কি কখনো ভেবে দেখেছেন যে স্মার্ট ব্যক্তিরা অন্যদের থেকে কেন আলাদা? তারা স্মার্ট হয়েই জন্মগ্রহণ করেন নাকি ক্রমাগত চর্চার মাধ্যমে দক্ষতা অর্জন করেন? যখন কেউ স্মার্ট শব্দটি ব্যবহার করে, তখন প্রথম যে জিনিসটি আমাদের মনে আসে তা হলো, একাডেমিক ক্ষমতা এবং যুক্তির দক্ষতা। স্মার্ট হওয়ার অর্থ শুধুমাত্র কেতাবী স্মার্ট হওয়া বা উচ্চ আইকিউ থাকা নয়।
দুজন মানুষ একই গুণাবলী নিয়ে জন্মায় না, তাই তাদের একই প্যারামিটারে তুলনা করা যায় না। স্মার্ট মানে সৃজনশীল উপায়ে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা। এটি মানুষ নিয়ে জন্মায় না, কেবল সময়ের সঙ্গে সঙ্গে অর্জিত হতে পারে। জেনে নিন স্মার্ট বা বুদ্ধিমান মানুষের ৬টি বৈশিষ্ট্য সম্পর্কে-
কতটা স্মার্ট তা নিয়ে কথা বলেন না
স্মার্ট লোকেরা নিজেদের নিয়ে বড়াই করে না। সত্যি বলতে, তাদের তা দরকার নেই। আপনি যদি স্মার্ট হন তবে সবাই তা লক্ষ্য করবে। আপনাকে অন্যের কাছে গিয়ে আপনার গুণাবলী সম্পর্কে বলতে হবে না। বুদ্ধিমান মানুষেরা অন্যরা কী ভাবলো তার খেয়াল রাখেন না। বরং তারা তাদের চারপাশে ঘটে যাওয়া জিনিসগুলোকে উপলব্ধি করতে এবং তাদের মনকে বিস্তৃত করতে ব্যস্ত থাকেন।
একাকী
অনেকে হয়তো বলতে পারেন একাকী মানে নিঃসঙ্গতা, কিন্তু আসলে এর বিপরীত। যখন আপনি সব সময় মানুষজনের মধ্যে থাকেন, তখন আপনার চারপাশে কী ঘটছে তা লক্ষ্য করার জন্য খুব কমই সময় পান, যা আপনার দৃষ্টিভঙ্গি প্রশস্ত করার জন্য গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যখন আপনি একা থাকেন, তখন আপনি চিন্তা করতে পারেন, আপনার চারপাশে ঘটছে এমন কিছু লক্ষ্য করতে পারেন এবং আরও জ্ঞান অর্জন করতে পারেন। এই কারণে আপনি স্মার্ট ব্যক্তিদের নিজেদের সঙ্গে সময় কাটাতে দেখবেন।
ব্যর্থতা স্বীকার করেন
ব্যর্থতা হলো জীবনের অংশ এবং সেগুলোকে গ্রহণ করা একটি দক্ষতা যা আমাদের সবারই থাকা উচিত। কখনো আমরা ব্যর্থ হই, কখনো জয়ী হই। এটি জীবনের একটি অংশ এবং স্মার্ট লোকেরা এটি ভালো বোঝেন। একাধিক ব্যর্থ চেষ্টার পরও তারা হাল ছাড়েন না। তারা ভুল স্বীকার করেন, সেখান থেকে শিখে আবার চেষ্টা করেন।
অভিজ্ঞতা থেকে শেখেন
শুধুমাত্র বই পড়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করা যায় না, নিজের অভিজ্ঞতা থেকে শেখার বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার আছে যা আমাদের ভবিষ্যতে আরও ভালো করতে সাহায্য করে। স্মার্ট লোকেরা সব সময় জ্ঞানের সন্ধান করে নএবং সাধারণ জিনিসগুলোর মধ্যে নিদর্শন খুঁজে পায়, যা অন্যরা উপলব্ধি করতে পারে না।
দিবাস্বপ্ন দেখতে পছন্দ করেন
স্মার্ট ব্যক্তিদের আরেকটি সাধারণ অভ্যাস হলো তারা তাদের মনকে বিচরণ করতে দেন। গবেষণায় দেখা গেছে যে, দিবাস্বপ্ন সমস্যা সমাধানের দক্ষতা এবং সৃজনশীলতাকে বাড়িয়ে তুলতে পারে। দিবাস্বপ্ন হলো দৃশ্যমান বিষয়ের প্রতি সরাসরি ফোকাস না করে অবচেতনভাবে বিষয়গুলো নিয়ে চিন্তা করা। বিষয়টি থেকে দূরে সরে এবং দৃশ্যের পরিবর্তন আনতে পারলে তা সৃজনশীলতার স্তরকে বাড়িয়ে তোলে।
নিজেরাই সমাধান খুঁজে বের করেন
স্মার্ট ব্যক্তিরা কঠিন পরিস্থিতিতে পড়ার সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য অন্যের কাছে ছুটে যান না। তারা মূল্যায়ন করেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করেন এবং কারও সাহায্য ছাড়া নিজেরাই সমস্যার সমাধান করেন। এমনকী যদি কাজটি শেষ করা তাদের পক্ষে অসম্ভব বলে মনে হয়, তবু তারা হাল ছেড়ে দেন না। এটি একগুঁয়ে মনে হতে পারে, কিন্তু এটি আসলে মানুষকে স্বয়ংসম্পূর্ণ করে তোলে।
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- বল কেটে ভাগ করলেন টাং ও রবিনসন
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- সন্দেহজনক লেনদেন বেড়েছে, তদন্তে জোর বিএফআইইউর
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
















