স্মার্টফোনের আদ্যোপান্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:০৩ ১০ আগস্ট ২০২১
স্মার্টফোন ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছেই। স্মার্টফোন দিয়ে নিজের নানারকম প্রয়োজনীয় কাজ করেন এখন অনেক মানুষই। স্মার্টফোন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল কম নয়। বর্তমানে বাংলাদেশে অ্যাপল,টেকনো,স্যামসাং, অপো, ভিভো,শাওমি,রিয়েলমি,সিম্ফনি,ওয়ালটনসহ বিভিন্ন ব্রান্ডের স্মার্টফোন। আসুন স্মার্টফোন নিয়ে জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
স্মার্টফোন কী?
স্মার্টফোন হলো হাতের মোবাইল কম্পিউটিং যন্ত্র। ফিচার ফোনের সঙ্গে এর পার্থক্য হলো, স্মার্টফোনে তুলনামূলক বেশি শক্তিশালী হার্ডওয়্যার সক্ষমতা এবং বিস্তৃত মোবাইল অপারেটিং সিস্টেম থাকে। এগুলো মূল সুবিধা যেমন ফোন কল, বা টেক্সট বার্তার সঙ্গে সঙ্গে আরও বেশি সফটওয়্যার, ইন্টারনেট (ওয়েব ব্রাউজিং সহযোগে)এবং মাল্টিমিডিয়া সুবিধা (ক্যামেরা, মোবাইল গেমিং) ইত্যাদি প্রদান করে। স্মার্টফোনে অনেকগুলো সেন্সর রয়েছে এবং তারহীন যোগাযোগও সমর্থন করে যন্ত্রগুলো।
স্মার্টফোন কেন কিনবেন?
বর্তমানে স্মার্টফোনগুলো একজন ব্যক্তিকে নানারকম সুবিধা দিচ্ছে। ভালো সাউন্ড সিস্টেম, দ্রুত ম্যাসেজিং সুবিধা,সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকা, অজানা জায়গায় পথ আর ঠিকানা চেনা, পত্রিকা পড়া, অনলাইন ব্যাংকিং, সন্তানের অনলাইন ক্লাস,স্মরণীয় মুহূর্তের ছবি তোলা,পছন্দের খাবার অর্ডার করাসহ নানারকম সুবিধা পাওয়া যায় স্মার্টফোনে। তাই একটি স্মার্টফোন আপনাকে অনেকগুলো প্রয়োজনীয় কাজ অনায়াসেই করতে সাহায্য করছে। এ জন্য আপনি স্মার্টফোন কিনতে পারেন।
কী কী সুবিধা পাবেন স্মার্টফোনে
১. সামাজিকভাবে সব সময় সংযুক্ত থাকা যায়।
২. অনলাইনে খাবার এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস অর্ডার করা যায়।
৩. ইমেইল করা এবং ব্যাংকিং সুবিধা পাওয়া সহজ হয়।
৪. অনায়াসেই অসংখ্য অ্যাপ পাওয়া যায়।
৫. নানারকম কাস্টমার সার্ভিস পাওয়া যায় অনায়াসেই।
৬. গেম, মিউজিক, ই-বুক , মুভি প্রভৃতির মাধ্যমে বিনোদন পাওয়া যায়।
৭. পছন্দের মানুষ বা পরিবারের মানুষের সঙ্গে মেসেজ, কথোপকথন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংযুক্ত থাকা যায়।
৮. অজানা জায়গায় গুগল ম্যাপ প্রভৃতির সাহায্য নিয়ে পথ বা ঠিকানা খুঁজে পাওয়া যায়।
৯. নিজের কথা মুহূর্তেই পুরো বিশ্বকে জানাতে পারবেন।
১০. পত্রিকা পড়া এবং অফিসের কাজ স্মার্টফোন দিয়ে করতে পারবেন।
কী কী অসুবিধা স্মার্টফোনের কারণে
১. স্মার্টফোনে যখন অনেক বেশিমাত্রায় ইন্টারনেট ব্যবহার করা হয় তখন ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি উচ্চ থাকে । এ কারণে বেশ কিছু স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। যেমন ব্রেন টিউমার, ত্বকের সমস্যা ইত্যাদি হতে পারে।
২. স্মার্টফোনের স্ক্রিন থেকে আসে এইচইভি লাইট । দীর্ঘক্ষণ ব্যবহার করলে এই লাইটের কারণে চোখের বেশ কিছু সমস্যা তৈরি করতে পারে। সতর্ক না থাকলে আস্তে আস্তে রেটিনা ড্যামেজ হয়ে যেতে পারে।
৩. বেশির ভাগ সময় স্মার্টফোন আর নেট নিয়ে ব্যস্ত থাকলে নানারকম মানসিক সমস্যা তৈরি হতে পারে। যেমন একাকিত্ব,সব সময় সন্দেহবাতিক থাকা,আত্মকেন্দ্রিক হওয়া ইত্যাদি ।
৪. অনেকক্ষণ স্মার্টফোনে থাকলে নাকের সমস্যা এবং ঘুমের সমস্যা তৈরি হতে পারে।
৫. স্মার্টফোনের আন ওয়ান্টেড বিষয়বস্তু শিশুদের মানসিক বৃদ্ধি এমনকি শারীরিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে পারে।
৬. যে কোনো কিছুই অতিরিক্ত খারাপ। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার অ্যাডিক্টেড করে তুলতে পারে আপনাকে।
৭. স্মার্টফোনে অজানা অ্যাপ ব্যবহার করলে অনেক সময় ব্যক্তিগত তথ্য হাতছাড়া হয়ে বড় ধরনের বিপদ হতে পারে।
৮. নিয়মিত বাজারে স্মার্টফোনের নতুন নতুন মডেল আসে, তাই নতুন মডেল কেনার জন্য গ্রাহকের মাঝে অস্থিরতা তৈরি হতে পারে।
তাই স্মার্টফোন অতিরিক্ত ব্যবহার না করে প্রয়োজনের সময় ব্যবহার করাই উত্তম। কারণ যেকোনো কিছু অতিরিক্ত ব্যবহার করলে কিছু ঝামেলা আসবেই। এ ক্ষেত্রেও তাই হয়।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া

