হানিমুনে যেসব ভুল করবেন না
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৭ ২০ ডিসেম্বর ২০২১
বিয়ে মানে দুটি মানুষের নতুন সম্পর্কের সূচনা। হাতে হাত রেখে পাড়ি দিতে চাওয়া জীবনের বাকি পথটুকু। এই জীবনের সূচনা সুন্দর ও স্মরণীয় করে রাখতে চান সবাই। তারই অংশ হলো হানিমুন বা মধুচন্দ্রিমা। বিয়ের পরে শুরুর কয়েকটি দিন দুজন মিলে একটু দূরে কোথাও, নিরিবিলি থাকা। একে অপরকে জেনে নেওয়ার এইতো সুযোগ!
বিয়ের মতোই হানিমুন নিয়েও থাকে নানা পরিকল্পনা। কারণ বিয়ের পর হয়তো অনেকবার অনেক জায়গায় ঘুরে বেড়ানো হবে কিন্তু হানিমুন হবে একবারই। হানিমুনে কোথায় যাওয়া হবে, কোথায় থাকবে, বাজেট কত হবে সেসব নিয়ে চলে পরিকল্পনা। তবে এত আয়োজনের হানিমুনও মাটি হয়ে যেতে পারে যদি কিছু বিষয়ে খেয়াল না রাখেন।
কিছু সাধারণ ভুল হয়তো আপনি করে ফেলতে পারেন, যার ফলে হানিমুনের আনন্দ আর উপভোগ্য মনে হবে না। এখন তো বিয়ের মৌসুম। বিয়ের পরে হানিমুনে যাওয়ার পরিকল্পনাও নিশ্চয়ই আছে। তাই এখনই জেনে নিন হানিমুনে কোন ভুলগুলো করা যাবে না-
ভুল ঋতু বেছে নেওয়া
হানিমুনে যাওয়ার জন্য সঠিক ঋতু বেছে নেওয়ার বিকল্প নেই। জীবনের এই বিশেষ সময়কে স্মরণীয় করে রাখতে হলে অবশ্যই ঋতু ও আবহাওয়ার দিকে খেয়াল রাখবেন। খুব বেশি শীতে পাহাড়ি কোনো অঞ্চলে আটকে গেলে বা তুমুল বর্ষার মৌসুমে সমুদ্র দেখতে গেলে ঘুরে বেড়ানোর আনন্দই পাবেন না। তাই আগে ঋতু ও আবহাওয়ার দিকে খেয়াল রাখুন। এরপর হানিমুনের জায়গা নির্বাচন করুন।
শরীরের প্রতি উদাসীন
বিয়ের সময়ে মানসিকভাবেও অনেক চাপ সামলাতে হয় বর-কনেকে। সবকিছু সামলে নিজের শরীরের দিকে খেয়াল রাখা সত্যি মুশকিল হয়ে পড়ে। এসময় খাবার-দাবারেও নানা অনিয়ম হতে পারে। যার প্রভাব পড়ে পুরো শরীরে। তাই হানিমুনে যাওয়ার আগে নিজের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করুন। যেখানে যাচ্ছেন, সেখানকার আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবেন কি না সেটি ভেবে দেখুন। শ্বাসকষ্টের সমস্যা থাকলে সঙ্গে অবশ্যই ইনহেলার রাখবেন। অন্য কোনো ওষুধ-পথ্যের দরকার হলেও সেগুলোও সঙ্গে রাখুন। হানিমুনে গিয়ে নিজের শরীরের প্রতি কোনোভাবেই উদাসীন থাকা চলবে না।
ঠিকভাবে পরিকল্পনা না করা
হানিমুনের আগে অনেকে তাড়াহুড়ো করে পরিকল্পনা করতেই ভুলে যান। পরিকল্পনা ছাড়া কোনোকিছুই গোছানো হয় না। তাই হানিমুনে যাওয়ার আগে অবশ্যই একটি খসড়া পরিকল্পনা তৈরি করুন। সেটি করুন দুজনের মতামতের ভিত্তিতে। কোথায় যাবেন, কী খাবেন, কী পরবেন, কোথায় ঘুরবেন ইত্যাদি বিষয়গুলো মাথায় রাখবেন। সেভাবেই সাজাবেন পরিকল্পনা।
সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো
অধিকাংশ মানুষ ঘুরতে গেলে চারপাশ দেখার বদলে ক্যামেরায় চোখ রাখতে বা ছবি তুলে কাটিয়ে দিতেই বেশি পছন্দ করে। আবার সেসব ছবি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আপ করে সেখানেই সময় কাটাতে থাকে। হানিমুনে গিয়ে কিন্তু এই ভুল করা চলবে না। সঙ্গীর সঙ্গে নতুন সূচনায় দূরে রাখুন বাকি সবকিছু। এসময় সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো একেবারেই কমিয়ে দিন বা সম্ভব হলে কয়েকদিন বাদ রাখুন।
সারাক্ষণ ঘরে থাকা
হানিমুনে গিয়ে অনেকে আবার একেবারেই গৃহবন্দি হয়ে থাকে। দুজন দুজনকে সময় দেওয়ার অর্থ এই নয় যে সারাক্ষণ ঘরেই বন্ধ থাকতে হবে। একসঙ্গে ঘুরেফিরে বেড়িয়েও পরস্পরকে চেনা যায়। তাই হানিমুনের সময়টা উপভোগ করার জন্য বাইরেও ঘোরাঘুরি করুন। সারাক্ষণ নিজেকে বন্দি করে রাখবেন না।
খাবারে অনিয়ম
অনেকে ঘোরাঘুরির আনন্দে খাবার খাওয়ার কথাই ভুলে যান। অনেকে আবার খেলেও খান অস্বাস্থ্যকর সব খাবার। হানিমুনে গিয়ে বাইরের খোলা খাবার বা ভাজাপোড়া জাতীয় খাবার একেবারেই এড়িয়ে চলুন। ভালো মানের খাবার সঠিক সময়ে খান। এতে শরীর ভালো থাকবে। পেটে সমস্যা বাঁধে এমন কোনো খাবারই খাবেন না।
- ভেবেছিলাম হয়তো মরেই যাব: সাইফ
- টানা ৯০ দিন চা না খেলে শরীরে কী ঘটবে?
- জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার আলোচিত সেই মিষ্টি
- শেষ ৩২-এ কোন দল, কবে, কার মুখোমুখি
- পদ্মা ব্যারেজ বাস্তবায়নে ১৬৩ উপজেলা উপকৃত হবে
- কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি: ৩ পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড
- The Massive Payday Awaits the FIFA World Cup Champions
- The Story of Football’s Most Coveted Prize
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- FIFA World Cup Glory: A Century of Champions
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- The Epic Voyage That Started the World Cup
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- Unforgettable Oddities from FIFA World Cup History
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- The Story of Football’s Most Coveted Prize
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
















