১৪০ বিঘা জমির ওপর আম বাগান করে সাড়া ফেলেছেন সোহেল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:২৬ ২৮ জুন ২০২১
নওগাঁ জেলার সাপাহারে শিক্ষিত যুবক সোহেল রানা ১৪০ বিঘা আম বাগান গড়ে তুলে সফলতার শীর্ষে অবস্থান নিশ্চিত করেছেন। প্রতি বছর এখন কমপক্ষে ৩০ থেকে ৪০ লাখ টাকা আয়ের একটি সুব্যবস্থা পাকা করে ফেলেছেন তিনি। তাঁর এ উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।
এখন সোহেল অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন।
নওগাঁর সাপাহার উপজেলার বাসিন্দা সোহেল। বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে চাকরির পেছনে না ছুটে নিজে একজন উদ্যোক্তা হয়ে ১৪০ বিঘা সম্পত্তির ওপর একটি সুবিশাল আমা বাগান গড়ে তুলে অন্যকে কর্মের সংস্থান করে দিয়েছেন।
উপজেলা সদরের পাশেই নিজের এবং কিছু লীজ নিয়ে মোট ১৪০ বিঘা জমির ওপর গড়ে তুলেছেন একটি সুবিশাল আম বাগান। আম্রপালি, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, বারী-৪, গৌরমতি এবং ব্যানানা জাতের মোট আমগাছ রয়েছে ১৫ হাজারের বেশি। ২০১৫ সাল থেকে তিনি পর্যায়ক্রমে এ বাগান গড়ে তুলেছেন। এখন পর্যন্ত তাঁর প্রায় ৬০ লাখ টাকা খরচ হয়েছে।
বাগন সৃজনের পরের বছর থেকেই সোহেলের বাগানে আম উত্তোলন শুরু হয়েছে। বিগত তিন বছর উৎপাদন কম হলেও প্রতি বছর কিছু না কিছু আয় হয়েছে। ইতিমধ্যে বাগানের গাছগুলো বড় হয়েছে। এবার ব্যাপক আম ধরেছে। চলতি মৌসুমে তিনি ৫০ লাখ টাকার আম বিক্রি করবেন বলে প্রত্যাশা করছেন। যত দিন যাবে তার এ বাগান থেকে আয় তত বাড়বে।
সোহেল আগামীতে প্রতি বছর সব খরচ বাদ দিয়ে ৪০ থেকে ৫০ লাখ টাকা আয় করবেন এ বাগান থেকে। আম ছাড়া তাঁর এ সমন্বিত বাগানে রয়েছে ড্রাগন, মাল্টা, বরই। রয়েছে মাছ চাষের জন্য তিনটি পুকুর। এসব থেকেও হচ্ছে মোটা আয়। আর তাকে পেছন ফিরে তাকাতে হচ্ছে না।
সোহেলের এ অভাবনীয় সাফল্য এবং আর্থিক লাভ দেখে এলাকার তাঁর মতো অনেক শিক্ষিত বেকার যুবকরা একই ধরনের উদ্যোগ গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। অনেকে ইতিমধ্যে নিজেদের মতো করে আম বাগান সৃজন করতে শুরু করেছেন। আর্থিকভাবে লাভবান হতেও শুরু করেছেন তারা।
সোহেলের এ বাগানে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কমপক্ষে ১৫ জন শ্রমিকের। তারা নিয়মিত এ বাগান পরিচর্যার কাজ করে। শ্রমিকরা জানিয়েছেন এ বাগানে কাজ করে যে আয় হয় তা দিয়ে তাদের সারা বছরের সংসার খরচ ভালোভাবেই চলে যায়।
সোহেলের এ সাফল্যগাঁথা আম বাগানের কাহিনী সম্পর্কে অবগত কৃষি বিভাগ। তারা তাকে সব পরামর্শ এবং উৎসাহ প্রদান করে থাকেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালখ কৃষিবিদ মাসুল ওয়াদুদ জানিয়েছেন, তিনি সোহেল রানার আমবাগান পরিদর্শন করেছেন। সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে এরকম একটি আম বাগান গড়ে তোলা সত্যি প্রশংসনীয়। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
নওগাঁ’র জেলা প্রশাসক হারুন-অর-রশীদ এবং পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া সম্প্রতি সরেজমিনে সোহেলের আম বাগান পরিদর্শন করেছেন। তাঁরা তার এ সাফল্য দেখে বিমোহিত হয়ে পড়েন। সোহেলের মতো শিক্ষিত বেকার যুবকদের চাকরির পেছনে না ছুটে নিজেদের উদ্যোক্তা হওয়ার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য নওগাঁর পোরশা, সাপাহার, নিয়ামতপুর, পত্নীতলা উপজেলায় পর্যায়ক্রমে প্রচুর আমবাগান গড়ে উঠছে। এসব উপজেলায় আমবাগান গড়ে তুলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। এ সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে এলাকার অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব বলে প্রতীয়মান হয়েছে।
- মন্ত্রী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তামিম
- শাকিবের সঙ্গে ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী
- বহুল আলোচিত ‘নোট অব ডিসেন্ট’ আসলে কী?
- তারেকের শপথে আসছেন ভারতের স্পিকার-পররাষ্ট্র সচিব
- ফের ভোট গুনতে নাসীরুদ্দীন পাটওয়ারীর আবেদন
- আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত: ইসি আনোয়ারুল
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দায় ইসিকেই নিতে হবে: জামায়াত
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- ভোটের সেই অমোচনীয় কালির রহস্য
- ‘জাতীয় পার্টির দূর্গ’ দখলে নিল জামায়াত জোট
- ভোটে জয়ী হয়ে সংসদের পথে সাত নারী
- প্রতিটি কেন্দ্রে জয়ের রেকর্ড গড়লেন বাবর ও হাসনাত
- নির্বাচনে আলোচিত যারা জিতলেন, যারা হারলেন
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- গণভোটে বিশাল ব্যবধানে জিতেছে ‘হ্যাঁ’
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে: সিইসি
- খুলনায় ভোটকেন্দ্রে উত্তেজনা, বিএনপি নেতার মৃত্যু
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- জীবনের প্রথম ভোট দিয়ে তামিমের উচ্ছ্বাস
- ভোটের আনন্দে রাতে ঘুমাননি প্রভা
- নাটোরে ছেলের কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- গণভোটের সহজপাঠ
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কে কোথায় ভোট দিচ্ছেন
- ‘এটা পাকিস্তানের নাটক ছিল’
- অসুস্থ পরীমণি, ফের পেছাল জেরা
- নির্বাচনের ইতিহাস: প্রাচীন থেকে আধুনিক
- ভোট ও রাজনীতি নিয়ে বিখ্যাতদের মজার কিছু উক্তি
- নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু
- সিল মারা ও কেন্দ্র দখলের অভিযোগ রুমিন ফারহানার
- কবিতার খাতা ছেড়ে ভোটের লড়াইয়ে নেমেছিলেন বিদ্রোহী কবি
- নির্বাচনি প্রতীক যেভাবে রাজনৈতিক পরিচয় হলো
- বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী: ইসি সচিব
- কখন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়?
- যেসব কারণে বাতিল হতে পারে আপনার ভোট
- নির্বাচনে প্রতীকের ব্যবহার কীভাবে এলো?
- কাঁটায় ভরা পথ মাড়িয়ে ক্ষমতার মসনদে বসছেন তারেক রহমান?
- আমেরিকার ইতিহাসে আলোচিত ১১ নির্বাচন
- নির্বাচনে তিন সংগীতশিল্পীর যে প্রত্যাশা
- ৫ খাবার নিয়ে প্রচলিত ভুল ধারণা
- ‘আত্মঘাতী’ বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশনা প্রতিষ্ঠান
- নির্বাচনে ছুটি ও রমজানে কর্মঘণ্টা নির্ধারণ করে প্রজ্ঞাপন
- জাতীয় নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার, প্রস্তুতি সম্পন্ন
- বুলবুলের আচমকা পাকিস্তান সফর নিয়ে মুখ খুললেন ফারুক
- বাংলাদেশকে ক্ষতিপূরণসহ ৩ শর্তে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
- ভোটকেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা



