২০২৩ সালে জাপান আনতে যাচ্ছে কাঠের স্যাটেলাইট
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৩২ ৭ ফেব্রুয়ারি ২০২১
জাপান ২০২৩ সালে আনতে যাচ্ছে বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট। একটি জাপানি প্রতিষ্ঠান ও কিয়োটো ইউনিভার্সিটি মিলে নতুন উদ্যোগ নিয়েছেন।
সুমিটোমা ফরেস্ট্রি নামের প্রতিষ্ঠানটির বরাত দিয়ে বিবিসি জানায়, তারা গাছের বৃদ্ধি ও মহাকাশে গাছের উপকরণ ব্যবহার নিয়ে গবেষণা শুরু করেছে। তারা চরম পরিবেশেও বিভিন্ন ধরনের গাছ নিয়ে পরীক্ষা চালাবে।
বায়ুমণ্ডলে উৎক্ষেপণ করা বিভিন্ন স্যাটেলাইটের জঞ্জাল ক্রমবর্ধমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সে দিক থেকে কাঠের স্যাটেলাইটগুলো কোনো ধরনের ক্ষতিকারক প্রতিক্রিয়া তৈরি না করেই ধ্বংস হয়ে যাবে।
কিয়োটো ইউনিভার্সিটির অধ্যাপক ও জাপানি নভোচারী তাকাও দই বলেন, “আমরা এ বিষয়ে খুব উদ্বিগ্ন যে, পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করা সব স্যাটেলাইট জ্বলতে থাকে এবং ক্ষুদ্র অ্যালুমিনা কণা তৈরি করে। যা অনেক বছর ধরে ওপরের বায়ুমণ্ডলে ভাসতে থাকে।”
যা পৃথিবীর জলবায়ুর ওপর ক্ষতিকারক প্রভাব তৈরি করে। এর নিরসনে তারা কাজ করছেন। তাদের পরবর্তী পদক্ষেপ হলে স্যাটেলাইটের ইঞ্জিনিয়ারিং মডেল তৈরি করা, এর পর তারা ফ্লাইট মডেলের দিকে যাবেন।
তাকাও ২০০৮ সালের মার্চে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ভ্রমণ করেন। সেখানে তিনি প্রথমবারের মতো মহাশূন্যে বুমেরাং নিক্ষেপ করেন, যা ছিল মাইক্রোগ্রাভিটি পরিস্থিতির জন্য বিশেষভাবে নকশাকৃত।
এ উদ্যোগের সঙ্গে যুক্ত সুমিটোমো ফরেস্ট্রি ৪০০ বছরের পুরোনো সুমিটোমো গ্রুপের একটি অংশ। তারা বর্তমানে তাপমাত্রার পরিবর্তন ও সূর্যের আলো প্রতিরোধী কাঠের উন্নয়ন নিয়ে কাজ করছে।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এর দেওয়া তথ্য মতে, বর্তমানে পৃথিবীকে প্রদক্ষিণ করছে ছয় হাজারের মতো স্যাটেলাইট। এর মধ্যে ৬০ ভাগই অকেজো বা মহাকাশের জঞ্জাল।
গবেষণা সংস্থা ইউরোকনসাল্ট জানায়, চলতি দশকের প্রতি বছরে ৯৯০টির মতো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। সে হিসেবে ২০২৮ সালের মধ্যে কক্ষপথে থাকবে ১৫ হাজার স্যাটেলাইট।
ইতিমধ্যে ইলন মাস্কের স্পেসএক্সই ৯০০টিরও বেশি স্টারলিঙ্ক স্যাটেলাইট চালু করেছে এবং আরও হাজার হাজার রয়েছে পরিকল্পনায়।
মহাকাশের এই সব জঞ্জাল প্রতি ঘণ্টায় ২২ হাজার ৩০০ মাইলে গতিতে পথ চলে, এর আঘাত যেকোনো বস্তুর জন্য ক্ষতিকর। ২০০৬ সালের ছোট একটি জঞ্জাল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আঘাত করে এর শক্তিশালী জানালা থেকে একটি চিপ খুলে ফেলে।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ






