৫ দিন পর আশামনির মরদেহ উদ্ধার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪৯ ৬ ফেব্রুয়ারি ২০২০
নিখোঁজ হওয়ার পাঁচদিন পর বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উদ্ধার করা হয়েছে শিশু আশামনির মরদেহ। গত শনিবার ঢাকার কদমতলীর ডিএনডি খালে পড়ে যায় পাঁচ বছর বয়সের শিশুটি। এরপর তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে এদিন ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে ঝিলপাড় নামে এলাকা থেকে আশামনির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) জানান, মেয়েটির লাশ সন্ধানের জন্য ঘটনার দিন থেকেই তারা ওই খালের ময়লা সরাতে থাকেন। এক পর্যায়ে খালের ওপর ভাসমান ময়লার নীচে চাপা পড়া অবস্থায় মেয়েটিকে খুঁজে পাওয়া যায়।
খালের ময়লা পানির স্রোতে মেয়েটি এতদূরে ভেসে গিয়েছে বলে তারা ধারণা করছেন। লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হলেও ময়নাতদন্ত করা হয়নি। ময়নাতদন্ত না করতে মেয়েটির পরিবার এবং স্থানীয় কমিশনার লিখিতভাবে আবেদন জানিয়েছে।
ওই আবেদনের প্রেক্ষিতে কোনও ময়নাতদন্ত ছাড়াই বিকেল সাড়ে চারটার দিকে আশামনির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার নিখোঁজ ও উদ্ধার তৎপরতা নিয়ে গত কিছুদিন ধরেই বাংলাদেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে।
আশামনির মামা মো. মোশারফ জানান, ১ ফেব্রুয়ারি বিকেলে রায়েরবাগ-কদমতলী সড়কের পাশে কালভার্টের ওপর অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়েছিল সে। একপর্যায়ে বল মেরাজনগরের ডিএনডি পয়ঃনিষ্কাশন খালে পড়ে গেলে সেটি উঠাতে গিয়ে খালের পানিতে তলিয়ে যায় ও।
মেয়েটির সঙ্গে যেসব বাচ্চারা খেলছিল, তারাই গিয়ে আশামনির পানিতে পড়ে যাওয়ার খবর দেয়। পরে মেয়েটির বাবা-মা ও স্থানীয়রা খালে নেমে তাকে খুঁজতে থাকে। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি দল পুরো খালে ব্যাপক তল্লাশি চালিয়েও মেয়েটিকে খুঁজে পায়নি।
খালে অত্যধিক আবর্জনা থাকায় তল্লাশি বাধাগ্রস্ত হচ্ছিল বলে জানিয়েছিলেন তারা। ফায়ার সার্ভিস এবং সিটি কর্পোরেশনের পাশাপাশি মঙ্গলবার সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে।
অনুসন্ধানের এক পর্যায়ে এদিন ময়লার স্তূপের নীচে ভাসমান অবস্থায় মেয়েটির লাশ উদ্ধার হয়। এ ঘটনায় ৪ ফেব্রুয়ারি সাধারণ ডায়েরি করেছে পরিবারের স্বজনরা। তবে এ উদ্ধারকাজে বিলম্ব হওয়া নিয়ে অভিযোগ করেছেন আশামনির মামা মো. মোশারফ।
তিনি জানান, ঘটনার দিন ফায়ার সার্ভিসের লোক আসলেও ওই দিন রাতে ময়লা আর আলোর সংকটের কারণে কাজ করতে পারে নাই। পরের দিন সকাল ৮টায় তাদের আসার কথা থাকলেও অনেক দেরীতে আসেন। উদ্ধার কাজে সহায়তার জন্য সিটি কর্পোরেশনের যেসব লোক দেয়ার কথা তাদেরও পাওয়া যায়নি।
- রঙিন পোশাকে সেঞ্চুরি রাঙা দিন
- তারা সালমান মুক্তাদিরকে চেনে না: রাফসান
- সম্পর্ক ঠিক রাখতে যেসব বিষয় সত্যি কাজে দেয়
- প্রধানমন্ত্রীর সম্ভাব্য জাপান, তুরস্ক ও সৌদি সফর নিয়ে আলোচনা
- রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: আরও ৬ আসামি কারাগারে
- সালমান মুক্তাদির চাঁদাবাজির ঢালাও অভিযোগ করেছেন:স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতিসংঘে মামদানিকে তীব্র আক্রমণ নেতানিয়াহুর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- বিপাকে অজয়-কাজল
- শেষ মুহূর্তের গোলে হার থেকে বাঁচল ব্রাজিল
- বর্ষায় কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?
- কাগজের ঠোঙায় খাবার খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে
- ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ
- ধর্ষণের দায়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার
- আরও ১১ বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত বাংলাদেশের
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- ‘মরিয়ম খুব আবেগী ছিল’, রিমান্ডে জানালেন নজরুল
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- মোজাফফর-মাসুদের বিরুদ্ধে প্রতিবেদন পেছালো
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রাতে বাড়ে বিষণ্ণতা, দূর করবেন কীভাবে?
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে যা বললেন ইয়ামি গৌতম
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ১ লাখ ৫৫ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত
- স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না চলতি বছর
- সংকট সমাধানে সরকারকে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত
















