সৌদিতে ফ্যাশন বিপ্লব!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৩৬ ৩ জানুয়ারি ২০১৯
ফ্যাশন যেন আজকাল নেশা দ্রব্য হয়ে দাঁড়িয়েছে। তারপরেও এসব থেকে মুখ ফিরিয়ে রাখতেন সৌদি নারীরা। কিছুদিন ধরে সৌদিতে নারিরা অনেক কিছুতে বিপ্লব ঘটিয়েছে। গাড়ির স্টিয়ারিংয়ে আগেই হাত পড়েছে তাদের। পা পড়েছে সিনেমা হলে। পেয়েছে মাঠে যেয়ে খেলা দেখার স্বাধীনতা। পরিবর্তনের সৌদি আরবে এবার আরও এক বদল আনলেন প্রিন্সেস নৌরা বিনত ফয়সাল আল-সৌদ। চলতি মাসের শুরুর দিকে সৌদিতে আয়োজন করা হয়েছিল একটি ফ্যাশন উইকের। সেটি ছিল শুধু নারীদের জন্য। সৌদি আরবের মতো রক্ষণশীল দেশে এই ধরনের কোনো অনুষ্ঠান এই প্রথম। তবে র্যাম্পে হেঁটেছেন মূলত বিদেশি মডেলরাই। সৌদি নারীরা ছিলেন দর্শক সারিতে। উদ্যোগের পেছনে ছিলেন সৌদি আরবের প্রতিষ্ঠাতার প্রপৌত্রী প্রিন্সেস নৌরাই।
সৌদি আরবে নারীদের পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় উৎসাহ দেয়ার বিষয়টি এর আগে কখনই সেভাবে গুরুত্ব পায়নি। কিন্তু নৌরা আরব ফ্যাশন কাউন্সিলের প্রেসিডেন্ট পদে আসার পর ছবিটা বদলাচ্ছে। জাপানের এক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেছেন নৌরা। সেখানে থাকার সময় থেকেই ফ্যাশন দুনিয়ার প্রতি আকৃষ্ট হন তিনি।
সৌদির রক্ষণশীল সমাজে নারীদের পোশাক বিধি নিয়ন্ত্রণ করে শুধু পুলিশ এবং বিচারবিভাগ। দেশটির নারীরা সাধারণত ‘আবায়া’ (পা পর্যন্ত ঢাকা গাউন জাতীয় পোশাক) পরে থাকেন। সঙ্গে মাথা এবং মুখ ঢাকা দেয়াটাই রীতি। তবে এই বদলকে রক্ষণশীলতার বিরোধিতা হিসেবে মানতে নারাজ প্রিন্সেস নৌরা।
এক সাক্ষাৎকারে নৌরা বলেছেন, একজন সৌদি নাগরিক হিসেবে আমি আমার সংস্কৃতি এবং ধর্মকে সম্মান করি। যদিও দেশের নারীরা আদৌ আবায়া পরবেন কিনা, তা তাদের একান্ত ব্যক্তিগত পছন্দের উপরেই নির্ভর করবে বলে কিছুদিন আগেই জানিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার আমলেই নারীদের গাড়ি চালানোয় অনুমতি দেয়া থেকে শুরু করে সিনেমা হলে প্রবেশের অনুমতি পর্যন্ত মিলেছে। তবে নৌরার আয়োজিত ফ্যাশন উইকে শুধু নারীদেরই প্রবেশাধিকার ছিল।
নানা মহল থেকে প্রশংসা কুড়ালেও সমালোচনাও পিছু ছাড়েনি এই উদ্যোগের। নিন্দুকেরা এ নিয়ে প্রশ্ন তুললে জবাবে নৌরা বলেছেন, রক্ষণশীল হওয়ার জন্য নয়, বরং নারীরা যাতে স্বচ্ছন্দে শো-গুলো উপভোগ করতে পারেন, এজন্যই এই ব্যবস্থা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











