ঢাকা, ১৮ অক্টোবর রোববার, ২০২৬ || ৩ কার্তিক ১৪৩৩
good-food
১০৩৮

অজয় নায়ক, ভিলেন সাইফ

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৯:৫৮ ৪ জানুয়ারি ২০১৯  

২০১৮ সালটা দারুণ কেটেছে সাইফ আলী খানের। নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘সেক্রেড গেম’ দিয়ে দর্শকপ্রিয় হয়েছেন তিনি। এ ছবিতে নিজেকে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করেন বলিউড নবাব।

পাশাপাশি বছরটিতে ২০১৮ সালে ‘বাজার’ দিয়েও সাফল্য পান  সাইফ। এ নিয়ে সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসেও ভালো ব্যবসা করে।

এবার নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নিয়ে হাজির হতে যাচ্ছেন ৪৮ বছর বয়সী অভিনেতা। অজয় দেবগন অভিনীত ‘তানাজি’ সিনেমায় ভিলেন হতে যাচ্ছেন তিনি।

সিনেমাটি কিংবদন্তি মারাঠা যোদ্ধা তানাজি মালসিউরের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন অজয় । অর্থাৎ নায়ক তিনি।

সাইফ বলেন, সিনেমাটিতে মূল ভিলেন হিসেবে অভিনয় করছি। এতে আমাকে রাজপুতের যোদ্ধা উধায়বন সিং রাথোরের চরিত্রে দেখা যাবে।

ইতিমধ্যে 'তানাজি'র ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে এসেছে। অজয় দেবগন প্রযোজিত সিনেমাটি চলতি বছর ২২ নভেম্বর মুক্তি পাবে।