অডিও ফাঁস নিয়ে মুখ খুললেন বুবলী, অভিযোগের তির অপুর দিকে
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪০ ১৩ নভেম্বর ২০২৩
সামাজিক মাধ্যমে শুক্রবার রাতে ছড়িয়ে পড়ে একটি অডিও। যেখানে কথা বলতে শোনা যায় গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। দুজনের কথোপকথনের অডিও রেকর্ডে তাপস-বুবলীর সম্পর্ক নিয়েই আলোচনা করতে দেখা যায়। যদিও প্রায় ১৪ মিনিটের সেই ক্লিপে ফারজানা মুন্নীর কণ্ঠই পুরো সময়জুড়ে শোনা গেছে। অপু বিশ্বাস কী বলেছেন, সেসব বাদ দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন বুবলী। ভাইরাল সেই অডিও রেকর্ড নিয়ে শনিবার (১১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমের কাছে একটি লিখিত বার্তা পাঠিয়েছেন তিনি। যেখানে সরাসরি অপু বিশ্বাসের দিকেই আঙুল তুলেছেন। বুবলী বলেন, আমাকে নিয়ে যদি কারো এত সমস্যা থাকে তাহলে অফিসিয়ালি প্রমাণসহ কথা বলুক। তখন আমিও সাংবাদিক সম্মেলন করে আমার কাজের সমস্ত প্রমাণসহ ডেট নিয়ে অফিসিয়ালি কথা বলব এবং আইনানুগ ব্যবস্থা নেব।
এত লুকোচুরি কেন করা হচ্ছে, জানতে চেয়ে এই নায়িকা আরও বলেন, একবার জানানো হচ্ছে আইডি হ্যাক করা হয়েছে, আরেকবার সেই আইডির স্ট্যাটাস ডিলিট করা হয়েছে, আবার কীসের কী লিক নামক অডিও ফাঁস বলা হচ্ছে। সেই অডিও আবার একজনের কথা দিয়ে এক তরফা এডিট করা, অপর পাশে কারা কি কথা বলছে কিংবা কারো দ্বারা ম্যানিউপুলেট করা কিনা তাও বোঝা যাচ্ছেনা। কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয় সেখানে কি উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন।
বুবলী বলেন, আর এটা কোনো অডিও ফাঁস না, ইচ্ছাকৃতভাবে অডিও ছাড়া হয়েছে। অডিও ফাঁস মানে দুই পক্ষের কথোপকথন থাকে। তাহলে এটা কী? এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারো সাথে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সাথেই কথা হলো। ব্যাপারগুলো এতো পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে। আমার সন্তান শেহজাদকে সামনে আনার পর থেকে আমার সাথে যা যা হচ্ছে সব আর্কাইভে আপনাদের দেখার অনুরোধ থাকলো। আমি শুধু অফিশিয়াল স্টেটমেন্টের জন্য অপেক্ষা করছি তখন এই সমস্ত সব কিছুর উত্তর দিবো প্রমাণসহ। যারা এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে প্রত্যেকবার তাদের প্রত্যেককে আমি চিহ্নিত করছি।
এর আগে গেল ৪ নভেম্বর মুন্নী তার ফেসবুকে লিখেছিলেন, তাপস এবং বুবলী প্রেম করছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার (বুবলী) টার্গেট তাপস। আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে।
পরবর্তীতে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে মুন্নী দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। হ্যাকার পোস্টটি করেছিল। অন্যদিকে বুবলিও গণমাধ্যমে দাবি করেন, ‘খেলা হবে’ নামক একটি ছবিতে অভিনয় করছেন তিনি। বিষয়টি একটি পক্ষ সহ্য করতে পারছে না। তাই এমন মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে তার কথা বলতে রুচিতে বাঁধতে বলেও মন্তব্য করেন।
- পরীমণি হয়ে পর্দায় আসতে চান দীঘি
- থ্রিলার ড্রয়ে বিশ্বকাপ মিশন শুরু ইরানের
- চন্দন, মুলতানি মাটি নাকি অ্যালোভেরা জেল: ত্বকের জন্য উপকারী কোনটি
- আমাকে হয়রানি করা হয়েছে: ডা. জাহেদ
- গাছের মগডালে উঠে অনলাইনে হাজিরা দিলেন শিক্ষক
- স্মার্টওয়াচ কেনার সময় এড়িয়ে চলুন এই ভুলগুলো
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা আছে
- কারাগারে মায়ের সঙ্গে থাকা শিশুদের তথ্য চেয়েছেন হাইকোর্ট
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- প্রস্টেট ক্যান্সার নিয়ে প্রচলিত ৬ ভুল ধারণা
- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ঘোষণা, তেলের বড় দরপতন
- আবারো দুই নায়িকা নিয়ে ফিরছেন শাকিব
- ‘লগান’-এর প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ-হৃতিক?
- দিনে কয়টা লিচু নিশ্চিন্তে খাওয়া যায়?
- রামিসা হত্যা: আসামিদের জেল আপিল গ্রহণ
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- ৯২ বছর ও টানা ২১ বিশ্বকাপে অপরাজিত ব্রাজিল
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
- গোল্ডেন বুট কি সোনার তৈরি?
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ শুরু দ. কোরিয়ার
- বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- ৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
- যেসব পণ্যের দাম বাড়তে ও কমতে পারে
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- মাথাপিছু আয় ৩০০০ ও জিডিপির আকার ৫০০ বিলিয়ন ডলার ছাড়ালো
- বাজেট কী, কেন দেওয়া হয়?
- চা, কফি নাকি কোলা— দাঁতে কালো ও হলুদ ছোপের জন্য দায়ী কোনটি?
- বিশ্বকাপ মাতাতে পারে যে ২০ উদীয়মান ফুটবলার প্রতিভা
- ‘কৃশ ৪’ ছবির জন্য ৫০০ কোটি টাকা চান হৃত্বিক
- বিশ্বকাপ শিরোপা কার? যে ভবিষ্যদ্বাণী করলেন পটুয়াখালীর জ্যোতিষী
- মোবাইলের সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার
- সাঁতার না জানায় পানিতে ডুবে বাড়ছে শিশু মৃত্যু
- সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- প্রতিদিন কয়টা আম খাওয়া উচিত?
- অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জয় বাংলাদেশের
- টানা ৭ দিন অ্যালোভেরা মাখলে যেসব উপকারিতা পাবেন
- ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
- সালমান শাহ`র লাশ উত্তোলনের অনুমতি
- বিয়ে বিতর্কের মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- বাজেটে নারী-তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
- ফিফা বিশ্বকাপ: ১১ বিলিয়ন ডলার আয়ের মেশিন
- শাকিরাকে নিয়ে বিতর্ক থামছেই না
- রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
- আলোচনায় ব্যাপক অগ্রগতি, ইরানে হামলা স্থগিত ট্রাম্পের
















