অনন্তর হাতঘড়িতে মুগ্ধ জাকারবার্গ-চ্যান, যেসব ঘড়ির দাম মিলিয়ন ডলার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১২ ১৪ মার্চ ২০২৪
সম্প্রতি হাতঘড়ি নিয়ে এক ভিন্ন আলোচনার জন্ম দিয়েছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। তার হাতে থাকা রিচার্ড মিলের ঘড়ি নজর কাড়লেও সারা বিশ্বে রয়েছে এমন অনেক বিলাসবহুল ব্র্যান্ড। স্বর্ণ ও হীরার আবরণে মোড়ানো যে ঘড়িগুলোর দাম মিলিয়ন ডলারের বেশি।
ভারতীয় ধনকুবের মুকেশের ছোট ছেলে অনন্তর বিয়ের অনুষ্ঠান নিয়ে আলোচনা বিশ্বজুড়ে। তাতে বিশ্বখ্যাত তারকা-ব্যবসায়ীদের সঙ্গে যোগ দিয়েছিলেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানও।
হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে ও ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে এসে অনন্তর হাতঘড়ি দেখে মুগ্ধ হন জাকারবার্গ-চ্যান দম্পতি। তাদের মুগ্ধতার এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। যা দেখে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল হাতঘড়িতে, কোন ব্র্যান্ডের ঘড়ি, দামই বা কত! কেউ বলছেন, ১০ কোটি রুপি, কারও কাছে তা আবার ১৮ কোটি। তবে দাম যাই হোক, বিশ্বখ্যাত ব্র্যান্ড কৌ রিচার্ড মিলের এই ঘড়িতেই এখন পুরো বিশ্বের আগ্রহীদের বিস্ময়।
মানুষের শখ কোথায় গিয়ে আটকায়? বিলাসবহুল বাড়ি, জমকালো গাড়ি বা হীরা-রত্ন খচিত অলঙ্কারে? সবকিছু ছাপিয়ে নারী-পুরুষ, কিশোর-বৃদ্ধ- সববয়সের বেশিরভাগেরই পছন্দ ঘড়ি। পোশাকের সঙ্গে রঙ মিলিয়ে এটি পরতে ভালোবাসেন তারা। যাতে গুরুত্ব পায় দামি ব্র্যান্ড, হরেক রকম ডিজাইন বা দর।
বিশ্বব্যাপী ঘড়ির বাজারও বড় বিচিত্র। গেল এক দশক ধরে ব্যয়বহুল ঘড়ির তালিকায় শীর্ষে গ্রাফ ডায়মন্ড হ্যালুসিনেশন। ৫৫ মিলিয়ন ডলারের এই ঘড়ির প্রস্তুতকারক ব্রিটিশ জুয়েলার্স। প্লাটিনাম ব্রেসলেটে ১১০ ক্যারেটের নানা রঙ এবং বাহারি নকশায় হীরার আবরণে মোড়া টাইমপিসটি যেন নজর কাড়ে সবার।
তালিকার দ্বিতীয় স্থানে একই কোম্পানির জমকালো গ্রাফ ডায়মন্ড ফ্যাসিনেশন। প্রায় ১০ বছর আগে তৈরি করা এই ঘড়িও ব্রিটিশদের হাতেই তৈরি। ১৫৩ ক্যারেটের সাদা হীরায় জড়ানো বিরল ঘড়িটি সংগ্রহ করতে গুণতে হবে ৪০ মিলিয়ন ডলার। ঘড়ি ছাড়াও নাশপাতি আকৃতির হীরাটি ব্যবহার করা যেতে পারে ব্রেসলেট ও আংটি হিসেবে।
ঘড়ির বাজারে জনপ্রিয় নাম পল নিউম্যানস্ রোলেক্স ডেটোনা। ঘড়ির ডায়াল ও সাব ডায়ালের বিপরীত রং- যাকে রোলেক্সের অন্যান্য মডেল থেকে করেছে আলাদা। ১৫ মিলিয়ন ডলারের এই ঘড়ি চলতি বছর স্থান করে নিয়েছে সবচেয়ে ব্যয়বহুল তালিকায়।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ










