‘অনন্ত জলিলকে আপনারা মেরে ফেলেছেন’
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৪১ ২৮ আগস্ট ২০২২
মানবতাবোধ থেকে অসহায় মানুষের জন্য অনেক কিছু করে থাকেন অনন্ত জলিল। কিন্তু এখন তার মনে হচ্ছে, তিনি ভুল করছেন। দিন-দ্য ডে সিনেমার বাজেট ৪ কোটি টাকা বলে সমালোচনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নায়ক এ কথা বলেন। সিনেমার পরিচালক মোর্তেজা অতাশ জমজমের ইনস্টাগ্রাসে পোস্ট করা কিছু তথ্য নিয়ে এ সমালোচনা হয়।
শনিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করা একটি ভিডিওতে এসব কথা বলেন অনন্ত জলিল। ১৪ মিনিটের ভিডিওর একপর্যায়ে তিনি বলেন, কয়েক দিন ধরে গেটের সামনে আমি দাঁড়াই না। একটান দিয়ে চলে আসি। আমার কাছে সবসময় এখন মনে হয় বোধ হয় ভুল কাজ করছি। এ যে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, মনে হয় এটা ভুল হচ্ছে।
অভিনেতা বলেন, এতদিন আমি যা করেছি, সম্পূর্ণভাবে ভুল করেছি। আপনারা আমাকে বদলে দিয়েছেন। এখন অন্যান্য সেলিব্রিটির মতো আমিও থাকার চেষ্টা করব। অনন্ত জলিলকে আপনার মেরে ফেলেছেন এবার। এজন্য আপনাদের ধন্যবাদ। কারণ, আমার চোখ খুলে দিয়েছেন।
২২ আগস্ট দিন- দ্য ডে সিনেমার পরিচালক ও প্রযোজক মোর্তেজা অতাশ জমজম সিনেমাটির বাজেটের চুক্তিপত্র দাবি করা কিছু কাগজ নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেন। সেখানে সিনেমাটির বাজেট হিসেবে উল্লেখ আছে ৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা।
তবে ভিডিও বার্তায় অনন্ত বলেছেন, শুধু জমজমকে ৫ লাখ ডলার দেয়ার কথা। চুক্তিপত্র অনুযায়ী, সিনেমাটির শুটিংয়ের সব খরচ আমার। সে অনুসারেই করেছি। সেখানে ১ কিংবা ৪ কোটি টাকা লাগুগ, সেটা অতাশের দেখার কথা না। বিদেশের কোনো শুটিং খরচই আমার দেয়ার কথা না। মোর্তেজারা যে এয়ার টিকিটি কিনে এখানে এসেছেন, সেটাও আমার দেয়ার কথা না। সেক্ষেত্রে আমি তাকে ডলার কেন দেব, সেটা আমার বোধগম্য না।
সেই ভিডিওতে জমজমের চুক্তিভাঙা, নিজের মতো করে সিনেমাটি বানানো ও ইরানি টিমকে টাকা না দেয়ার অভিযোগ নিয়েও কথা বলেন অনন্ত। তিনি বলেন, জমজম যে চুক্তিপত্র ইনস্টাতে পোস্ট করেছেন, সেটি লেখা ছিল বাংলায়। বাংলাদেশ-ইরান যৌথপ্রযোজনার সিনেমার চুক্তিপত্র বাংলায় লেখা কেন? আমি হলফ করে বলতে পারি যারা খুব উৎসাহ নিয়ে মোর্তেজার সঙ্গে কাঁধ মিলিয়ে সমালোচনা করছেন, তারাই এ কাজ করেছেন।
নিজের মতো করে সিনেমাটি বানিয়েছেন অনন্ত। মোর্তেজার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বাংলাদেশে শুটিংয়র সময় ১৭ জনের একটি টিম নিয়ে এসেছিলেন মোর্তেজা। আমাদের দেশ থেকে মিশাভাইসহ আরও অনেকেই ছিল। তাদের জিজ্ঞিস করে দেখতে পারেন, আমি কখনও আমার মতো করে ডিরেকশন দিয়েছি কি না।
তবে ভিডিওতে সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা তা কোথাও বলেননি অনন্ত। তিনি বলেন, আপনারা আমার ইন্টারভিউগুলো দেখতে পারেন। সিনেমার শুটিং, মুক্তি-এমনকি মুক্তির পরেও বলিনি ইনভেস্টর আমি। সবসময় বলে এসেছি শুধু বাংলাদেশের শুটিংয়ের অংশের বিনিয়োগকারী নিজে।
সিনেমাটি মুক্তির আগ পর্যন্ত মোর্তেজার সঙ্গে কোনো খারপ সম্পর্ক ছিল না বলে জানান অনন্ত। আগামীতেও থাকবে না বলে আশা করেছেন তিনি। নায়ক বলেন, এ ষড়যন্ত্র যারা করেছেন তাদের মুখোশ একদিন মোর্তেজাই প্রকাশ করবেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











