অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ!
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:৪৪ ১১ নভেম্বর ২০২৫
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করলেন তরুণ মডেল সাব্বির আহমেদ আরবিন। কয়েক বছর আগে অনন্ত জলিলের ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতায় উত্তীর্ণ ছিলেন তিনি।
চলচ্চিত্রে শিল্পী সংকট দূর করার মানসে ‘দ্য স্পাই: অগ্রযাত্রার মহানায়ক’ নামে একটি সিনেমার জন্য ট্যালেন্ট হান্ট করে শিল্পী বাছাই করেছিলেন অনন্ত।
‘দ্য স্পাই’ সিনেমার নির্মাণ অনিশ্চিত হলেও ট্যালেন্ট হান্টে পাওয়া মেধাবি তরুণদের ‘দিন: দ্য ডে’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করার খবর ২০১৮ সালে অনন্ত নিজেই দিয়েছিলেন। অনেক কাঠখড় পুড়িয়ে সিনেমাটিতে অভিনয়ের সুযোগ পেলেও পর্দায় নিজেকে খুঁজে পাননি সাব্বির ।
প্রতারণার অভিযোগ এনে সাব্বির বলেন, ‘‘২০১৫ সালে একটি রিয়েলিটি শো হয়েছিল ‘ট্যালেন্ট হান্ট’ নামে। সেই শো থেকে আমি হিরো ক্যাটাগরিতে চূড়ান্ত হয়েছিলাম। অনন্ত ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল আমি একটি সিনেমা করব। যে সিনেমায় চুক্তি ছিল সেটি আর নির্মাণ হয়নি। দীর্ঘ সময় পর ‘দিন: দ্য ডে’ সিনেমার জন্য ডাক পাই। মিটিং করে আমাকে পুলিশ চরিত্রে বাছাই করা হয়। এরপর শুটিং শুরু হয়।”
তিনি আরও বলেন, ‘‘শুটিংয়ে কস্টিউম পরে সারাদিন বসে থাকতাম। কিন্তু আমাদের শুটিং হয় না। চার দিন যাবার পর একটা দৃশ্যর শুট হয়। আরো কিছু দৃশ্য হয় অন্যদিন। সবমিলিয়ে আট দিনের মতো শুটিং করি। সবকিছু শেষ হওয়ার পর সিনেমাটি মুক্তি পেলে কাছের মানুষদের নিয়ে হলে দেখতে যাই। সবাই জেনে যায়, আমি সিনেমাটিতে কাজ করেছি। কিন্তু হলে গিয়ে হতাশ হই। সবার কাছে খুবই লজ্জায় পড়ে যাই। পুরো সিনেমায় নিজেকে কোথাও খুঁজে পাইনি। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। সব কষ্ট বৃথা গেল। নিজেকে পর্দায় না দেখার কষ্ট বোঝানো যাবে না। এক কথায় বললে, আমি প্রতারণার শিকার হয়েছি।”
আরবিনের অভিযোগ প্রসঙ্গে কথা বলতে অনন্ত জলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন: দ্য ডে’। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমায় অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা। ২০২২ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











