অনিশ্চয়তার অবসান: ঈদেই মুক্তি পাচ্ছে শাকিবের দুই সিনেমা
লাইফ টিভি 24
প্রকাশিত: ০০:৩৯ ২৭ মার্চ ২০২৫
অনিশ্চয়তা কাটিয়ে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঈদেই। তবে কেবল ‘বরবাদ’ নয়, এই উৎসবে নায়কের আরেকটি সিনেমা 'অন্তরাত্মা’ যোগ হয়েছে মুক্তির তালিকায়। গেল কয়েক বছর ধরে দুই ঈদের কোনো একটিতে শাকিবের নুতন সিনেমা মুক্তির ঘটনা অবধারিত হয়ে দাঁড়িয়েছে। তবে এক ঈদেই একসঙ্গে শাকিবের দুইটি সিনেমা আসার ঘটনা এর মধ্যে ঘটেনি।
ভায়োলেন্স দৃশ্য ছেঁটে মিলল ছাড়পত্র
ঈদের সিনেমা হিসেবে শুরু থেকেই আলোচনায় ছিল মেহেদী হাসনা হৃদয় পরিচালিত ‘বরবাদ’। মাসখানেক ধরে মোশন পোস্টার, চরিত্রের লুক, টিজার, গান, সবই প্রকাশ্যে এসেছে। এর মধ্যে কদিন আগে ‘বরবাদ’ মুক্তিতে জটিলতায় পড়তে হয় সিনেমার প্রযোজক ও নির্মাতাকে।
অতিরিক্ত ‘ভায়োলেন্স দৃশ্য’ থাকায় সার্টিফিকেশন বোর্ডের আপত্তির মুখে পড়ে সিনেমাটি। তখন বোর্ড থেকে দৃশ্য সংশোধনের কথা বলা নির্মাতা টিমকে। এরপর ১৬ সেকেন্ডের ‘ভায়োলেন্স দৃশ্য’ ছেঁটে মঙ্গলবার ছাড়পত্র পায় ‘বরবাদ’।পরিচালক হৃদয় বলেন, আমরা ছাড়পত্র হাতে পেয়েছি, আলোচনা সাপেক্ষে ১৬ সেকেন্ড কর্তন করা হয়েছে, এতে সিনেমার কোনো ক্ষতি হবে না। দর্শক 'বরবাদ' নিয়ে অপেক্ষায় আছেন, তারা আশাহত হবে না বলে আশা করছি।
‘বরবাদ’ অ্যাকশন ধাঁচের সিনেমা। দৃশ্যধারণের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরের শেষ নাগাদ। মুম্বাই এবং কলকাতায় হয়েছে শুটিং। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্তসহ কয়েকজন। সিনেমার একটি গানে পারফর্ম করেছেন কলকাতার নুসরাত জাহান।
আলোচনায় ‘অন্তরাত্মা’
‘বরবাদ’ যখন অনিশ্চয়তার মুখে পড়ে, তখন হঠাৎ করে আলোচনায় আসে শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমাটি। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় চার বছর আগে ২০২১ সালে ‘অন্তরাত্মার’ শুটিং শুরু হয়। এই সিনেমাতেও শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক।
সোমবার সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র মেলে 'অন্তরাত্মা' সিনেমার। মুক্তির খবর জানিয়ে সিনেমার পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপক রুহুল আমীন বলেন, আমাদের সিনেমা 'অন্তরাত্মা' শতভাগ মুক্তি পাচ্ছে, আমরা প্রচারণা চালাচ্ছি। ঈদে একসঙ্গে শাকিবের দুই সিনেমা এটা ব্যবসায়িকভাবে ভালো হবে বলে মনে করছেন তিনি।
বরবার সিনেমার দৃশ্যে শাকিব খান। ছবি: গানের ভিডিও থেকে নেওয়া। পারিবারিক গল্পের সিনেমা 'অন্তরাত্মা'। সিনেমাটির প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন, চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন জায়গায় সিনেমার শুটিং হয়েছিল।
‘অন্তরাত্মা’ সিনেমার দৃশ্যে শাকিব খান ও দর্শনা বণিক। ছবি: দর্শনা বণিকের ফেইসবুক থেকে। ‘অন্তরাত্মার’ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ। গত কয়েক বছরে মুক্তি পেয়েছে শাকিবের ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’। এর সবগুলোরই নায়িকা ভিনদেশী। এই চারটির মধ্যে ‘প্রিয়তমা’ এবং ‘তুফান’ পেয়েছে দর্শকপ্রিয়তা, হয়েছে ব্যবসা সফলও।
- মহাসড়কেই শেষ পরিবারের সব স্বপ্ন, পাশাপাশি ৪ কবর
- স্বামীরা আসলে কী চায়? সম্পর্ক ভালো রাখতে জানুন ৫ বিষয়
- বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইতালি
- ৩০ হাজার টন তেল নিয়ে জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন বালেন্দ্র
- ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
- হলিউডে হবে না অস্কার আয়োজন
- ‘ধুরন্ধর ২’-র তাণ্ডবে তছনছ সব রেকর্ড
- শিক্ষাপ্রতিষ্ঠানে ১২,৯৫১ প্রধান ও সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে
- অতিরিক্ত চিন্তা ঝেড়ে ফেলার ৪ উপায়
- মেয়েকে নিয়ে ফুটবল ম্যাচ দেখলেন প্রধানমন্ত্রী
- হরমুজ দিয়ে নির্বিঘ্নে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ
- পদ্মায় বাসডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬
- ইরানের নৌ কমান্ডার তানসিরিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত
- এসকেএফ ফার্মায় চাকরি, পাবেন নানা সুবিধা
- ঈদ শেষে বাসায় ফিরে যেসব কাজ করবেন না
- সবজি চাষের আনন্দ ভাগ করলেন জয়া
- আর্চারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
- এবার উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
- দেশের নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- যুদ্ধবিরতিতে ইরানকে ১৫ দফা প্রস্তাব যুক্তরাষ্ট্রের
















