অফিসে কাজ না করেও যেভাবে বসের চোখে ভালো থাকবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০১ ৬ জুলাই ২০১৯
অফিসে কিছু কর্মী থাকে যারা কাজ না করে কে কী করছে তা নিয়েই বেশি মেতে থাকেন। কাজে বিশেষ মনোযোগ থাকে না তাদের। কিন্তু এরপরও তারা বসের কাছে ভালো থাকেন। কারণ, অফিসিয়াল মিটিংগুলোতে সামনের সারিতে বসে কর্তা ব্যক্তিদের কথায় সমর্থন জুগিয়ে বা প্রশংসা করে তাদের চোখে পড়েন।
এই ধরনের ব্যক্তিদের 'সেল্ফ-প্রমোটার' বা 'আত্ম-প্রচারকারী' বলে উল্লেখ করেছে যুক্তরাজ্যের একটি গবেষণা। সেটি বলছে, প্রকৃতার্থে কাজ না করেও কেবল যোগাযোগ ও কৌশল বলে অফিসে বড় কর্তাদের চোখে ভালো কর্মী হন তারা। অনেক ক্ষেত্রে দেখা যায়, যারা মনপ্রাণ দিয়ে কাজ করেন; তাদের চেয়ে আত্ম-প্রচারকারীরা এগিয়ে থাকেন।
কিন্তু যুক্তরাজ্যের সাম্প্রতিক এই গবেষণা বলছে, এসব ব্যক্তিরা দিন শেষে 'টিম-ওয়ার্ক' বা 'দলগত কাজে' আদতে কোনো উপকারেই আসে না। তাই এই আত্ম-প্রচারকারী ব্যক্তিদের চিহ্নিত করা হচ্ছে মূলত, 'কাজের চেয়ে আওয়াজ বেশি' দেয়া ব্যক্তি হিসেবে।
'প্রোডাক্টিভিটি স্টাডি' বা কর্মোৎপাদন সক্ষমতা বিষয়ক এই গবেষণার আওতায় ছিল যুক্তরাজ্যের ২৮টি প্রতিষ্ঠানের কর্মীরা। এতে একদল কর্মীকে চিহ্নিত করা হয়েছে, যাদের দূর থেকে দেখলে মনে হয়; তারা নিজের কাজে 'হাইলি এনগেজড' বা 'অতি গভীরভাবে সম্পৃক্ত'। কিন্তু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায়, এসব ব্যক্তি আসলে 'সেল্ফ-প্রমোটার' বা 'আত্ম-প্রচারকারী' মাত্র। হাল্ট ইন্টারনেশনাল বিজনেস স্কুলের গবেষণাটিতে টিম-ওয়ার্ক বা দলগত কাজে কর্মীদের সম্পৃক্ততার বিভিন্ন স্তর খতিয়ে দেখা হয়েছে।
এতে সাতটি ভিন্ন ধরনের কর্মক্ষেত্রের কর্মীদের নমুনা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে স্বাস্থ্য, সরকার ও পরিবহন থেকে শুরু করে অলাভজনক প্রতিষ্ঠানও রয়েছে।
কর্পোরেট সংস্কৃতি
গবেষণাটি বলছে, প্রতি ৫টি টিমের একটিতে এই ধরনের 'প্রহেলিকা' বা ধাঁধা পাওয়া গেছে। যেখানে দেখা গেছে, কর্মীরা খুবই সম্পৃক্ত। কিন্তু প্রকৃতার্থে তাদের উৎপাদশীলতা কম। এ ধরনের টিমগুলোর দিকে গবেষকেরা নিবিড়ভাবে লক্ষ্য করে দেখেছেন, তারা আসলে যত বুলি দেন, তত কাজ করেন না। যত না কাজ করেন এর চেয়ে বেশি আওয়াজ দেন। অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা মিটিংগুলোতে ঘড়ি ধরে উপস্থিত হয়। অফিসের কর্তাব্যক্তিদের সঙ্গে আলাপে জড়িত হয়। তাদের কথা ও যুক্তিতে সায় দেয়। এসব করার মাধ্যমেই তারা কর্তাব্যক্তিদের চোখে পড়ে। কর্মক্ষেত্রে ভালো কাজের সুনাম পায়। এমনকি পদোন্নতিও পেয়ে যান। এ ধরনের ব্যক্তিদের এই গবেষণায় 'সুডো-এনগেজড' বা কাজে গভীরভাবে সম্পৃক্ত হওয়ার ভানধারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
কাজ না করেও পুরস্কার ও পদোন্নতি
'আত্ম-প্রচারকারী' ও অনেক কাজে ডুবে থাকার ভানধারী ব্যক্তিদের এই গবেষণার জ্যেষ্ঠ গবেষক এমি আর্মস্ট্রং 'স্বার্থপর' বলে বর্ণনা করেছেন। তার মতে, এ ধরনের ব্যক্তিরা দলগত কাজকে অবমূল্যায়ন করে। দিন শেষে তারা আসলে কাজে ক্ষতিকর প্রভাব ফেলে। তবে কাজে ব্যস্ততা দেখানোর ছদ্মবরণ নেয়া এই কর্মীরাও অনেক সময় অফিসে বেশ প্রশংসা, সুনাম ও পদোন্নতি পেয়ে যায়।
এই ধরনের কর্মীরা অফিসে পুরস্কৃত হওয়ার বিষয়টিকে এমি আর্মস্ট্রং 'অত্যন্ত হতাশাব্যঞ্জক' বলে উল্লেখ করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন, আত্ম-প্রচারকারী কর্মীরা নিজের সুবিধার্থে অফিসের কর্তা ব্যক্তির সামনে অনেক কিছুই করে। দিন শেষে তারা সহকর্মীদের খুব কম বিশ্বাস করে। কাজের ক্ষেত্রেও কম সহযোগিতা করতে দেখা যায়।
এ ধরনের ব্যক্তিদের কারণে কাজের পরিবেশ বিনষ্ট হতে পারে। অন্যরা দলগত কাজে আগ্রহ হারিয়ে ফেলতে পারে বলেও মনে করেন এমি আর্মস্ট্রং।
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করবেন যে ৫ উপায়ে
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
- মিথ্যা বললে শরীরের যত ক্ষতি হয়
- মির্জা ফখরুল: যুদ্ধ থেকে কারাগার, অতঃপর রাষ্ট্রপতি
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- স্বামীকে শেষ বিদায় জানাতে ঢাকার বাসায় দীপু মনি
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশের স্বপ্ন দেখি: মির্জা ফখরুল
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- আইয়ুব বাচ্চু: ছয় তারের জাদুকর
- ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা জানালেন তামিম
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- বেসরকারি শিক্ষকদের বদলি আবেদন শুরু, করবেন যেভাবে
- নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
















