অবশেষে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন বিপাশা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:০০ ৭ এপ্রিল ২০২৩
এই প্রথম কন্যাসন্তান 'দেবী'র ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী বিপাশা বসু। ২০২২ সালের নভেম্বর মাসে মা হয়েছেন বিপাশা, বাবা হয়েছেন অভিনেতা কর্ণ সিং গ্রোভার। তবে এতদিন সোশ্যাল মিডিয়ায় মেয়ের মুখের কোনও ছবি প্রকাশ্যে আনেননি তারা। এই প্রথম গোলাপি পোশাকে একরত্তি দেবীর ছবি ভাগ করে নিলেন বিপাশা।
বিয়ের ৬ বছর পরে বাবা-মা হয়েছেন বিপাশা ও কর্ণ। মেয়ে দেবীর নামের শেষে রয়েছে দুজনেরই পদবি। দেবী বসু সিংহ গ্রোভার। সোশ্যাল মিডিয়ায় দেবীর আগমনের খবর শেয়ার করেছিলেন দম্পতি।
তবে ৬ মাসেরও বেশি সময় পর্যন্ত দেবীর মুখ আড়ালেই রেখেছিলেন তারা। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি থেকে শুরু করে প্রিয়ঙ্কা চোপড়া-নিক জোনাস, অনেকেই নিজেদের সন্তানদের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে সাচ্ছন্দ্য বোধ করেন না। সেই পথেই হেঁটেছিলেন কর্ণ ও বিপাশাও। তবে আজ প্রথম দেবীর ছবি প্রকাশ করতেই তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বিপাশা যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে একটি হালকা গোলাপি পোশাক পরে রয়েছে সে। মাথায় গোলাপি বো দেওয়া হেয়ারব্যান্ড। পোশাকে যত্নে ফুটিয়ে তোলা হয়েছে দুটি শব্দ, ‘ড্যাডিজ় প্রিন্সেস’ অর্থাৎ বাবার রাজকুমারী। বড় বড় চোখে ক্যামেরার দিকে তাকিয়ে দেবী, কখনও আবার দাঁত ছাড়া হাসিতে মন ভরিয়ে দিচ্ছে একরত্তি। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা দেবীর ছবিতে ভালবাসা উজাড় করে দিয়েছেন।
অন্তঃসত্ত্বা থাকাকালীন একটি সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন, করোনা পরিস্থিতির সময় কার্যত ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন না তিনি, প্রত্যেকটা দিন অনিশ্চিত বলে মনে হচ্ছিল। আর তাই সন্তানসম্ভবা হওয়ার পরিকল্পনা কিছুটা পিছিয়ে দেন বিপাশা। ২০২১ সালের শেষের দিকে, কোভিড পরিস্থিতি কিছুটা হাতের মধ্যে এলে তিনি ও কর্ণ ফের পরিকল্পনা শুরু করেন। ২০২২ সালের অগাস্টে বিপাশা তার সন্তানসম্ভবা হওয়ার খবর দেন। এরপরে তার কোলে এসেছে ছোট্ট দেবী।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য











