অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:০৫ ১ সেপ্টেম্বর ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে ২১ বছরের বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় তার। অভিষেকের পর দেশের হয়ে ২০৭ ম্যাচ খেলে ইতিহাসের পাতায়-পাতায় জায়গা করে নিয়েছেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে বহু রেকর্ডের মালিক হয়েছেন মেসি। দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও গোলের রেকর্ডের পাশাপাশি বিশ্ব ফুটবলের বড় সব শিরোপাও জিতেছেন এই ফুটবল জাদুকর। দলকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত রেকর্ড ও অর্জনে ক্যারিয়ারকে রঙিন করেছেন তিনি।
বিদায়বেলায় একনজরে দেখে নেওয়া যাক মেসির রেকর্ড ও অর্জনগুলো—
২০০৫ সালের আগস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মেসির। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার এবং গোলের রেকর্ডের মালিক তিনি। ২০৭ ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলে দেশের জার্সিতে ১২৫টি গোল করেছেন ওয়ান্ডারম্যান। ১১ হ্যাটট্রিকের সঙ্গে ৬৮টি অ্যাসিস্ট করেছেন মেসি। সব মিলিয়ে গোল বা অ্যাসিস্টে আর্জেন্টিনার ১৯৩টি গোলের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
২০০৮ বেইজিং অলিম্পিক জয়ী আর্জেন্টিনার অধিনায়ক মেসি। ২০১৪ সালে তার নেতৃত্বে ফুটবল বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচে জার্মানির কাছে ১-০ গোলে হারে মেসির দেশ। ওই আসরে চার গোল করেন এবং টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্সে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেন বল জিতেন তিনি।
২০২১ সালে মেসির নেতৃত্বে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতে আর্জেন্টিনা। ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারায় তারা। আসরে কলাম্বিয়ার লুইস ডিয়াসের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৪ গোল করে টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার লাভ করেন মেসি।
২০২২ সালে মেসির অধীনে ফিনালিসিমা ট্রফি ঘরে তোলে আর্জেন্টিনা। ফাইনালে ইতালিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২২ সালে আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ খরা কাটান মেসি। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে নির্ধারিত ও অতিরিক্ত সময় ৩-৩ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় আর্জেন্টিনা। টাইব্রেকারসহ ফাইনালে তিন গোল করেন তিনি।
পুরো আসরে ৭ গোল ও ৩ অ্যাসিস্টে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেন মেসি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের ইতিহাসে দুবার গোল্ডেন বল জয়ের রেকর্ড গড়েন তিনি। এর আগে ২০১৪ সালেও গোল্ডেন বল জিতেছিলেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়।
২০২৪ সালে আবারও আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা এনে দেন মেসি। ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। কোপা আমেরিকার ইতিহাসে ৩৯ ম্যাচ খেলে ১৪ গোল করেছেন তিনি। ২০২৬ সালের বিশ্বকাপেও মেসির নেতৃত্বে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। কিন্তু স্পেনের কাছে ১-০ গোলে হেরে হৃদয় ভাঙে আর্জেন্টিনার। এবারের আসরে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন মেসি। বিশ্বকাপ ফাইনাল আন্তর্জাতিক ক্যারিয়ারে তার শেষ ম্যাচ হয়ে রইল।
বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে তিন বিশ্বকাপ ফাইনাল খেলার নজির গড়েন মেসি। তিনটি বিশ্বকাপ ফাইনালের প্রথম একাদশে থাকা একমাত্র খেলোয়াড় তিনি। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ৩৪ ম্যাচ খেলেছেন ফুটবল জাদুকর। দ্বিতীয় সর্বোচ্চ ২১ গোল করেছেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ১৬ বার ম্যাচ সেরা হওয়ার কীর্তি গড়েছেন তিনি।
পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সমান সর্বোচ্চ ৬টি বিশ্বকাপ খেলেছেন মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি ২৩ ম্যাচে জয় পেয়েছেন তিনি। জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৭ জয়ের রেকর্ড ভাঙেন ফুটবল কিংবদন্তি। সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ড মেসির। ৩৯ বছর ২৫ দিন বিশ্বকাপ ফাইনাল খেলেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে এক পঞ্জিকাবর্ষে ২০২২ সালে সবচেয়ে বেশি ১৮ গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
















