ঢাকা, ০৪ জুন বৃহস্পতিবার, ২০২৬ || ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
৩২৬

অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে উঠছে যত প্রশ্ন

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৮:৫৬ ৩০ মার্চ ২০২৬  

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার বয়স হয়েছিল ৪৩ বছর। রবিবার (২৯ মার্চ) ওড়িশার তালসারিতে বাংলা ধারাবাহিক 'ভোলেবাবা পার কারেগা'-র শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মারা যান তিনি। সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়িতেই শোকের ছায়া নেমে আসে বাংলা চলচ্চিত্র জগতে। 

রাহুলের মৃত্যুর পরে তার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এক পোস্টে পরিবারকে শোক সামলানোর সুযোগ দেওয়ার আর্জি জানান। তিনি লেখেন, রাহুল ও আমার ছেলে সহজ এবং রাহুলের মা ও আমার শ্বাশুড়ির কথা ভেবে আমাদের বিব্রত করা থেকে বিরত থাকতে আপনাদের (দর্শকশ্রোতা) অনুরোধ করছি।   

রাহুলের মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টলিউডের সহকর্মীদের পাশাপাশি তার বাড়িতে গিয়ে শোক জ্ঞাপন করেন বাম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।  

তবে রাহুলের অস্বাভাবিক মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। শুটিং চলাকালীন দুর্ঘটনা কীভাবে ঘটলো, শুটিংয়ে পর্যাপ্ত সুরক্ষা ছিল কিনা, শুটিংয়ের অনুমতি ছিল কিনা, ইত্যাদি বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন ইন্ডাস্ট্রির অনেকেই। 

সাংবাদিক অদিতি রায় ডিডাব্লিউকে বলেন, “কিছু প্রশ্ন তো থেকেই যাচ্ছে। প্রোডাকশন সংস্থার পক্ষ থেকে পরষ্পরবিরোধী কথা এসেছে। যেখানে শুটিং হচ্ছিল, সেখানে অনুমতির বিষয়টি, সমুদ্রে শুটিংয়ে পর্যাপ্ত ব্যবস্থা  লাইফ-সেভার, লাইফ-গার্ডের ব্যবস্থা করার মতো বিষয়গুলো স্পষ্ট হওয়া দরকার।”

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী আর্টিস্ট ফোরামকে এই ঘটনার ‘স্বচ্ছ ও পূর্ণাঙ্গ’ তদন্তের জন্য কর্তৃপক্ষের কাছে চাপ সৃষ্টির আর্জি জানিয়েছেন।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর