অভিনেত্রীদের দিয়ে ফাঁদ পাতে পাকিস্তান সেনাবাহিনী! সমালোচনার ঝড়
লাইফ টিভি 24
প্রকাশিত: ০১:০১ ৬ জানুয়ারি ২০২৩
অভিনেত্রীদের দিয়ে রাজনীতিবিদদের জন্য ফাঁদ পাতে পাকিস্তান সেনাবাহিনী। সম্প্রতি দেশটির সেনাবাহিনীর সাবেক মেজর আদিল রাজা এই বোমা ফাটান। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে চাঞ্চল্যকর ওই অভিযোগ করেন রাজা। সেই কাজে ব্যবহৃত কয়েকজন অভিনেত্রীর নামও ইঙ্গিত করেন তিনি।
সেই তালিকায় রয়েছেন মাহিরা খান, মেহুশ হায়াত, কুবরা খান ও সজল আলির মতো তুমুল জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রীরা। রাজার বিস্ফোরক দাবির পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোল হচ্ছেন তারা।
এবার প্রতিবাদে সেই সেনা কর্মকর্তার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন মাহিরারা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়ে সজল লিখেছেন, আমাদের দেশ নৈতিকভাবে অবক্ষয়িত ও কুৎসিত হয়ে উঠছে। এটা খুবই দুঃখজনক।
রাজাকে কঠোর হুঁশিয়ারি দিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কুবরা লিখেছেন, কোনো ভুয়া ভিডিও আমার মর্যাদা ক্ষুণ্ণ করতে পারবে না। কয়েকদিন ধরে আপনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এতদিন আমি চুপ ছিলাম। কিন্তু অনেক হয়েছে, আর নয়।
রাজার উদ্দেশে তিনি আরও বলেন, যে অভিযোগ করেছেন তা প্রমাণ করতে হবে। এজন্য আপনাকে ৩ দিন সময় দিলাম। এসময়ের মধ্যে প্রমাণিত না হলে আপনাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব।
ইনস্টাগ্রামে দীর্ঘ নোট লিখেছেন মেহুশও। তিনি লেখেন, আমি একজন শিল্পী। কাদা ছুড়ে আমার নাম মুছে দেয়া যাবে না। আপনার এই অভিযোগ ভিত্তিহীন। আর যারা অন্ধভাবে তা বিশ্বাস করছেন, সেটা বড়ই লজ্জার। আপনাকে ধিক্কার জানাই।
রাজার ইউটিউব চ্যানেলের নাম ‘সোলজার স্পিকস’। বর্তমানে যুক্তরাজ্যে থাকেন তিনি। সেখান থেকেই নানা বিষয়ে ভিডিও তৈরি করেন পাকিস্তানি কর্মকর্তা।
নতুন পোস্ট করা ভিডিওতে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছেন রাজা। তিনি বলেছেন, বিভিন্ন সময় নানা কাজে দেশের মডেল-অভিনেত্রীদের ব্যবহার করে তারা। তাদের মধ্যে এম এইচ, এম কে, কে কে, এস এ অন্যতম।
সাবেক মেজর সংক্ষেপে বললেও এসব অভিনেত্রীর নামের পূর্ণরূপ সবারই জানা। এম এইচ- মেহুশ হায়াত, এম কে- মাহিরা খান, কে কে- কুবরা খান এবং এস এ- সজল আলিকে বুঝিয়েছেন তিনি।
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- সালমান শাহ হত্যা: প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন ট্রাম্পের
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- National Development Program Organizes Dissemination Workshop
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে যে ৬ মসলা
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরাতে ভারতকে চিঠি বাংলাদেশের
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- খাওয়ার পর হাঁটা জরুরি কেন?
- মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুললো বিজয়ের ‘জন নায়গন’
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- ভারতে মেট্রোরেলে হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা
- শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ বাংলাদেশের
- জিয়াউর হত্যা: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- National Development Program Organizes Dissemination Workshop
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- বাড়ছে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ৪৪ জলকপাট
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- সাইফুজ্জামানের গুলশানের দুই ফ্ল্যাটে যা যা পেল দুদক
- গাজর খেলে কি দৃষ্টিশক্তি বাড়ে
- জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত: ফখরুল
- অনিয়মিত পিরিয়ডের কারণ মানসিক চাপ? জেনে নিন বিশেষজ্ঞের মতামত
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- বিশ্বকাপের হাফটাইমে পারফর্ম, পারিশ্রমিক পাননি শাকিরা-ম্যাডোনারা!
- বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার
- স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী
- জিয়া হত্যার আসামি মোজাফফরের বিচার কোর্ট মার্শালে
- হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৫ লাখ সাড়ে ৫ হাজার টাকা
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
















