ঢাকা, ২৭ অক্টোবর মঙ্গলবার, ২০২৬ || ১১ কার্তিক ১৪৩৩
good-food
৬৩১

অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলবে বুধবার থেকে

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৫৭ ২০ এপ্রিল ২০২১  

কক্সবাজার ছাড়া অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 
মঙ্গলবার বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, আমরা সীমিত পরিসরে বুধবার (২১ এপ্রিল) থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছি। 

কোন রুটে প্রতিদিন কয়টি ফ্লাইট চলাচল করবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। 

গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সর্বাত্মক লকডাউনের কারণে ১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক রুটের ফ্লাইটও বন্ধ ঘোষণা করা হয়।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর